| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রাপ্তবয়স্ক অর্থাৎ ১৮ বছর বয়সের পর সুস্থ স্বাভাবিক সকলেই স্বেচ্ছায় রক্ত দিতে পারেন। এবং পুরোপুরি সুস্থ সকলের রক্ত দেয়াই উচিত। আপনার দেয়া রক্তে হয়তো একজন অসুস্থ মানুষের জীবন বাঁচতে পারে। কিন্তু আপনি যদি নিজেই সম্পূর্ণ সুস্থ না হন তবে রক্ত দেয়ার প্রয়োজন নেই।
কিন্তু শুধু রক্ত দিলেই তো চলবে না, রক্ত দেয়ার ফলে রক্তদাতার যেনো শারীরিক কোনো সমস্যা না হয় সেদিকে নজর রাখতে হবে। রক্ত দেয়ার পূর্বে এবং পরে একজন রক্তদাতার বিশেষ কিছু কাজ করা উচিত নিজের স্বাস্থ্য ঠিক রাখার জন্য। চলুন তবে দেখে নেয়া যাক কি কি কাজ করা উচিত।
রক্ত দেয়ার পূর্বে করনীয়ঃ
১) আপনি যদি কোনো কারণে অসুস্থবোধ করে তবে সেদিনের মতো রক্ত দেয়া থেকে বিরত থাকুন
২) রক্ত দেয়ার পূর্বে পুষ্টিকর খাবার খেয়ে নিন, কিন্তু তৈলাক্ত কিছু খাবেন না।
৩) রক্ত দানের পূর্বে প্রচুর পরিমাণে পানি ও পানি জাতীয় খাবার খাবেন।
৪) যেদিন রক্ত দেবেন তার আগের রাতে অনেকটা সময় ভালো করে ঘুমিয়ে নেবেন।
রক্তদানের পরে করনীয়ঃ
১) অনেকটা সময় শুয়ে থাকবেন। হুট করে উঠে বসবেন না বা উঠে দাঁড়াবেন না।
২) প্রচুর পরিমাণে পানি ও পানি জাতীয় খাবার গ্রহন করুন। এই ব্যাপারে অবহেলা করবেন না মোটেও।
৩) আয়রন, ফোলাইট, রিবোফ্লাবিন, ভিটামিন বি৬ সমৃদ্ধ খাবার যেমন লাল মাংস, মাছ, ডিম, কিশমিশ, কলা ইত্যাদি ধরণের খাবার খাবেন।
৪) কয়েক ঘণ্টার জন্য শারীরিক পরিশ্রমের কাজ করা থেকে বিরত থাকুন। এবং বেশ কিছুদিন সাধারণ সময়ের তুলনায় একটু কম পরিশ্রম করে বিশ্রাম নিন।
৫) রক্তদানের ৩ মাস পর নতুন করে রক্ত দিতে পারবেন। এর আগে পুনরায় রক্ত দেবেন না।
বিঃদ্রঃ ফেসবুকে অনেক ব্লাড ব্যাংক কাজ করে থাকে। এরা সম্পূর্ন বিনামূল্যে রক্তের ব্যবস্থা করে থাকে। এমনি একটি ফেসবুক পেজ http://www.facebook.com/adhmissionBloodBank কখনো রক্তের প্রয়োজন হলে বা রক্ত দিতে ইচ্ছুক হলে এখানে যোগাযোগ করতে পারেন। 
২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫১
তুখোড় বলেছেন: ধন্যবাদ ![]()
২|
২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৮
মিউজিক রাসেল বলেছেন: পড়ে ভালো লাগলো +++
২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২০
তুখোড় বলেছেন: ধন্যবাদ রাসেল ভাই।
৩|
২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৬
রংহীন-পানি বলেছেন: আমাদের চারপাশে অনেকেই আছে... যারা এখনো রক্তে দেয়নি... রক্ত দেওয়ার কথা শুনলে ভয় পায়।
আসুন আমরা সবাই মিলে তাদের ভয় দুর করে রক্তদানে উজ্জিবীত করি......।
২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২১
তুখোড় বলেছেন: সে চেষ্টা অব্যাহত থাকুক।
৪|
২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৮
এফ.কে আশিক বলেছেন: রক্ত দান অত্যন্ত একটি ভালো কাজ, আমরাও পাশে আছি.........
৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৩
তুখোড় বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৯
এহসান সাবির বলেছেন: ভালো শেয়ার।