| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাকাতের অর্থ পরোপকার বা সেবা। সৃষ্টিকে সেবা করাই যাকাতের মূল উদ্দেশ্য। ইসলামের ৫টি স্তম্ভ বা ভিত্তির একটি যাকাত। সৃষ্টিকে অবহেলা করে স্রষ্টার সন্তুষ্টি অর্জিত হয় না। তাই নামাজের সাথে সাথে ৮২ বার যাকাতের কথা বলা হয়েছে। যাকাত ধন সম্পদ পরিশোধিত করে। আল্লাহ তাঁর সমস্ত সৃষ্টিকে মহব্বত করেন। বিশেষ করে মানুষকে। সন্তানকে স্নেহ বা আদর করলে পিতা যেমন সন্তুষ্ট হন তদ্রূপ, সৃষ্টিকে ভালবাসলেও আল্লাহ সন্তুষ্ট হন। আদর্শ আহ্ছানিয়া মিশন এই প্রতিষ্ঠানের মাধ্যমে মানব কল্যাণ করে থাকে।
হোমিওপ্যাথিক দাতব্য চিকিৎসালয়ঃ বাংলাদেশের অধিকাংশ মানুষ চিকিৎসা সেবা হতে বঞ্চিত। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর চিকিৎসায় কাজ করছে আদর্শ আহ্ছানিয়া মিশন। আদর্শ আহ্ছানিয়া মিশনের অধীনে একটি হোমিও দাতব্য চিকিৎসালয় পরিচালিত হয়ে আসছে। প্রতিদিন অসংখ্য মানুষ সেখানে চিকিৎসা নিতে আসছে। প্রতি বছর প্রায় ৬০০০ মানুষ এখান থেকে চিকিৎসা নিয়ে থাকে। দিন দিন এই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আদর্শ আহ্ছানিয়া মিশনের পক্ষ থেকে চিকিৎসা সেবা এবং ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণঃ আদর্শ আহ্ছানিয়া মিশন থেকে প্রতি বছর শীতবস্ত্র বিতরণ করে থাকে। অসহায় শীতার্ত মানুষের পাশে দাড়াতে আদর্শ আহ্ছানিয়া মিশন মিশন বদ্ধ পরিকর। শীতের শুরুতে অথবা শীতের মাঝামাঝি সময় শীতবস্ত্রগুলো বিতরণ করে থাকে। শীতবস্ত্র হিসেবে চাদর, এবং কম্বল বিতরণ করা হয়। প্রতিবছর ৩০০-৫০০ টি কম্বল বিতরণ করা হয়। অত্যন্ত হত-দরিদ্রদের মাঝে এই শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়। ১৯৮৪ সাল থেকে এই কার্যক্রম চলে আসছে। দিন দিন এ কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে।
ঈদে নতুন কাপড় বিতরণঃ ঈদ মানে খুশি। প্রতিটি মানুষের রয়েছে ঈদের আনন্দ উপভোগ করার অধিকার। আদর্শ আহ্ছানিয়া মিশন অসহায় মানুষের ঈদের আনন্দ বাড়িয়ে দেয়ার জন্য প্রতি বছর ঈদের আগে নতুন কাপড় বিতরণ করে থাকে। মহিলাদের দেয়া হয় নতুন শাড়ি এবং পুরুষদের দেয়া হয় নতুন লুঙ্গি। অনেক সময় দেখা যায় কিছু অসহায় পরিবার ঈদের সময় সেমাই-চিনি কিনতে পারে না। তাই আদর্শ আহ্ছানিয়া মিশন ঈদুল ফিতরে প্রতিটি অসহায় পরিবারকে সেমাই-চিনি বিতরণ করে।
লঙ্গর খানাঃ ভিক্ষুক শ্রেণী বড়ই অসহায়। সারাদিন বাড়িতে গিয়ে ভিক্ষে করে দুপুরে একমুঠো খাবার জোটে না। আদর্শ আহ্ছানিয়া মিশন ভিক্ষুক শ্রেণির উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রতি শুক্রবার প্রায় ২৫-৪০ জন ভিক্ষুক কে দুপুরের খাবার খাওয়ানো হয়। এছাড়াও ঈদে নতুন কাপড়, সেমাই-চিনি, কোরবানি ঈদে মাংস বিতরণ করা হয়।
আদর্শ আহ্ছানিয়া মিশনের কার্যক্রম:
১. প্রতি বৃহষ্পতিবার বাদ মাগরিব মিলাদ মাহফিল পরিচালনা।
২. সকল ধর্মীয় অনুষ্ঠান যথাযথ মর্যাদার সাথে পালন।
৩. মক্তবের মাধ্যমে কোরআন ও ইসলামী শিক্ষা প্রদান।
৪. গৃহহীনকে গৃহনির্মানে সাহায্যদান।
৫. প্রতিবছর শীতকালে শীতবস্ত্র বিতরণ।
৬. প্রতি ঈদে অসহায় মানুষদের মাঝে নতুন শাড়ি ও লুঙ্গী বিতরণ।
৭. ঈদ-উল-ফিতর এ গরীব মানুষের মাঝে সেমাই ও চিনি বিতরণ।
৮. প্রতিবছর বর্ষাকালে বৃক্ষরোপণ অভিযান পরিচালনা।
৯. একটি হোমিও চ্যারিটেবল ডিসপেন্সারির মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ।
১০. সেলাই সেন্টারের মাধ্যমে দুস্থ্য মহিলাদের স্বনির্ভর করা।
১১. শিশু একাডেমী পরিচালনা।
১২. প্রতি শুক্রবার ২০-৪০ জন ভিক্ষুককে খাবার প্রদান।
১৩. কন্যাদায়গ্রস্ত পিতাকে আর্থিকভাবে সাহায্য প্রদান।
১৪. এতিম ছেলে-মেয়েদের লেখাপড়ার জন্য আর্থিকভাবে সাহায্য প্রদান।
১৫. নিরক্ষরতা দূরীকরণে নৈশ বিদ্যালয় পরিচালনা।
১৬. স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পরিচালনা ও রক্তদানে অন্যকে উদ্ভুদ্ধ করা।
১৭. অসহায় বিধবা মহিলাদের আর্থিকভাবে সাহায্য প্রদান।
১৮. অনাথ আশ্রমের মাধ্যমে অনাথ প্রতিপালন।
যেকোন পরিমান অনুদান পাঠাতে:
আদর্শ আহ্ছানিয়া মিশন
লালমনিরহাট
সঞ্চয়ী হিসাব নং- ৬৫৩৮
অগ্রনী ব্যাংক, লালমনিরহাট শাখা।
বিকাশ: 01776228855 (personal)
ফেসবুক পেজ: http://www.facebook.com/AdarshaAhsaniaMission
গুগল প্লাসঃ https://plus.google.com/+AdarshaAhasania
ই-মেইল: [email protected] 
©somewhere in net ltd.