নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিদ্রোহী জিল্লুর

♥ ♥ I Treat My life as a Sea, Heart as Seashore and Friends like waves….. It never matters how many Waves are there?...... What matters is which one Touches the Seashore..... ♥ ♥

বিদ্রোহী জিল্লুর › বিস্তারিত পোস্টঃ

স্কুল-এক টুকরো গল্প

০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৪:৫৯

অনেক কিছু লিখতে ইচ্ছে করে কিন্তু নানা বাধ্যবাধকতায় লিখতে পারি না।প্রকৃতির মত কলমের কালিতেও বয়ে যায় নানান ঝড়।কখন যে সে কি পরিস্থিতির সম্মুখীন হয়,তা হয়ত তার ব্যবধি বহির্ভূত।



লেখার বিষয় বস্তু ঠিক বুঝে উঠতে পারছি না।কারণ নিজেই জানি না কি লিখতে চলেছি।



স্কুল এমন একটা স্থান যেখানে ধরতে গেলে শৈশব,কৈশোর,যৌবন মিশে একাকার।নানান ঝড় ঝঞ্ঝার মধ্যেই চলে এ জীবন।রবীন্দ্রনাথের ভাষায়,"তের চৌদ্দ বছরের বালাই যাকে বলে"।

আমাদের স্কুলটা যেমন সুন্দর তেমনি মজাদার।মজাদার এই কারণে যে এখানে যেসব ছাত্র ভর্তি তারাই সবাই ভর্তিযুদ্ধ পেরিয়ে আসে।ভর্তিযুদ্ধটা এমন যে ,আমাকে এ বিদ্যালয়ে পড়তে হবে,না ভর্তি হতে পারলে আমার বাবা-মায়ের সম্মান যায় যায় অবস্থা।ভাল কথা,স্কুলের নামটা বলতেই ভুলে গেছি।ভুলে যাওয়াটা অস্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে।স্কুলটা কুমিল্লা জিলা স্কুল।কুমিল্লায় শ্রেষ্ঠ বিদ্যাপীঠ।এখন জানি তা কেন শ্রেষ্ঠ কিন্তু ছোট থাকতে বুঝতাম না।



বিদ্যাপীঠের শিক্ষার্থীরা একেকজন বর্তমানে অনেক ভাল যায়গায় আছে।তারপরেও বন্ধুদের একসাথের থাকার তৃপ্তিটা রয়েই যায়।ত এখানকার শিখার্থীরা পড়াশুনায় যেমন ভাল তেমনি বদের হাড্ডি।আসলে হাড্ডি বললে ভুল হবে এটা হবে বদের মাংসসহ হাড্ডি।

মূলত আমরা যারা একান্তই মধ্যবিত্ত ছাত্র মানে ধুর মিয়া খাড়ান পড়তাছি দেখেন না টাইপের তারা স্কুল পোলায়ন,শেষ বেঞ্চে বসে আড্ডাবাজি করতাম পড়াশুনার থেকে বাদড়ামিটাই বেশি করতাম।আমরা কিন্তু ঝগড়াও করতাম হুমম।মিষ্টি স্মৃতির অন্তরালে ঝগড়াটা কোথায় যেন অভিমান করে চলে গেছে।সবচেয়ে মজার ব্যাপার হল যে,আমরা দুষ্টুমি করলেও রেজাল্ট সবার ভাল ছিল।কম্পিটিশন কন্টিনিউ।হাসি পায় তখন যখন "সতীর্থ"নামক স্মৃতির পাতা উল্টাই।সবার পরিচিতি সাজানো ।কি লাল্টুস টাইপ চেহারা একেকজনের।কয়েকবছর পরে একেকটি ছবি হয়ত ছবি হয়েই থেকে যাবে।







"সতীর্থ"বইটিতে আমি একটা জিনিস পড়ে খুব আশ্চর্য হই।সেটা হচ্ছে ক্লাসের ফার্স্ট বয় থেকে লাস্ট বয় ধরতে গেলে ম্যাক্সিমাম ছাত্রের শখ বইপড়া,গান শোনা।যেটা অনেকের শখ না বটে।এটার রহস্য হল বন্ধুর খাতা দেইখা লেখার হাল্কা প্রবণতা ছিল আসলে বন্ধু তার নিজের খাতায় ভুল লেখে কিনা এটা দেখার জন্যই দেখে দেখে লেখার পদ্ধতি চালু করা আরকি।ত এ পদ্ধতিতে দেখা গেছে যে গনহারে বইপড়া আর গানশোনা সবার শখ হয়ে গেছে।সেই থেকে হয়ত আমার সত্যিকার অর্থে সেই শখটা জন্মাতে শুরু করেছে।



সব কথা,হাসি ঠাট্টা,আড্ডা লিখা হয়ত এই অধমের পক্ষে সম্ভব না।মনে পড়ছিলো তোদের খুব।আরেকটাবার চল না বন্ধু ফিরে যাই উচ্ছ্বাসে।আয় না আবার ঝগড়া করি,স্কুল পালাই।তোদের সাথে আর অভিমান করব না........

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:৪৯

নোমান নমি বলেছেন: প্রথম পোষ্ট হিসাবে বেশ ভালো। প্রথম পোষ্ট না এমনিতেই ভালো। বাট কেউ কমেন্টস করে নাই কেন?

এই পোষ্ট রাইখেন! মজা আছে। আজ থেকে দুই বছর পর এই পোষ্ট আপনারে বিরাট মজা দিবে। লেইখা রাখেন। প্রত্যেক ব্লগারের প্রথম পোষ্ট একটা বিনোদন।

২| ০৮ ই জুন, ২০১৩ রাত ১০:৪২

বিদ্রোহী জিল্লুর বলেছেন: ধন্যবাদ ভাইয়া । অনুপ্রেরনা পাইলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.