নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশিষ্টতার অবশেষ নিয়ে.....

কিছু একটা লেখার অপেক্ষায় আছি, একদিন হয়ত লিখে ফেলব .....

অবশিষ্ট বিশিষ্ট

বিক্ষুব্ধ যন্ত্রের বুকে প্রতিদিন যে যুদ্ধ ঘোষনা, - সে যুদ্ধ আমার যুদ্ধ, তারই পথে স্তব্ধ দিন গোনা। - সুকান্ত ভট্টাচার্য্য

অবশিষ্ট বিশিষ্ট › বিস্তারিত পোস্টঃ

আইসক্রিম - আয়েশক্রিম

১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২০

ছেলেটি কাঁদছে - কারন তার বাবা তাকে আইসক্রিম কিনে দেয় নি।

ছেলেটি বাসায় ঢুকতে ভয় পাচ্ছে - কারন ব্যাগে রাখা আইসক্রিম গলে গিয়ে তার বইখাতা ভিজে গেছে।

লোকটি হতাশ- কারন আজও সে আইসক্রিম হাতে দাঁড়িয়ে ছিল, কিন্তু কেউ আসেনি।

মেয়েটি বড্ড খুশি - আজ তার ভাল রেজাল্টের পুরস্কারস্বরুপ মামার কাছ থেকে দুটো কোন আইসক্রিম পেয়েছে।

বৃদ্ধ লোকটির অদ্ভুত অনুভূতি হচ্ছে - আইসক্রিম খেতে গিয়ে এইমাত্র তার আরেকটা দাঁত পড়ে গেল।

ছেলেটার খুব আফসোস হচ্ছে - ফ্রিজভর্তি আইসক্রিম থাকা সত্তেও টন্সিলেকটমির দরুন সে খেতে পারছে না।

আমি বেশ ফুর্তিতে আছি - বাইরে যে আইসক্রিম ফেরিওয়ালা এসেছে তার হাঁক শুনে বেশ হাসি পাচ্ছে। আইসক্রিম না বলে, সে বলছে আয়েশক্রিম:)

আমরা মানুষ, অন্যের ভুল ধরে কতই না আনন্দ পাই।

শীতের ভেতর হঠাতই আইসক্রিম নিয়ে লিখতে মন চাইল :)

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫৭

ইমতিয়াজ ১৩ বলেছেন: আয়েশক্রিম পকেট খালী হ্রয়ার ভার একটি উপলক্ষ।

১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫৯

অবশিষ্ট বিশিষ্ট বলেছেন: একদম :)

২| ১০ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১১

ভূতের কেচ্ছা বলেছেন: :-P :-P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.