নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার মাঝেই স্বাধীন আমি... অনন্ত পথচলা

রেজাউল মুহাম্মাদ করিম

কবি ও লেখক

রেজাউল মুহাম্মাদ করিম › বিস্তারিত পোস্টঃ

মুক্তির আহ্বান

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ২:৩১

দিকে দিকে আজ আগুন জ্বলে

আগুনের লেলিহান

সেই আগুনে জ্বলছে রে ভাই

বিশ্বের মুসলমান।

ওমর ফারুক কোথায় তুমি

নিয়ে এসো নাঙা তলোয়ার

ছিন্ন-মস্তক চূর্ন করি

ইসরাইল- আমেরিকার।



যে জাতি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি

বলেছেন রহমান

সে জাতি কোনো পাচ্ছে শুধু

নিদারুণ অসম্মান।

বিশ্ব বিবেক চুপ করে আছে

নত মস্তকে হায়

মরছে মানুষ অকাতরে যেনো

সবাই অসহায়।



অবনত মাথা উচ্চ করছে

বেদ্বীন নাফরমান তাই

দিকে দিকে আজ আগুন জ¦লে

আগুনের লেলিহান।



সত্য কথা বললে আজি

জীবন চলে যায়

মিথ্যার সাথে আপোষ করে

চলছি দুনিয়ায়।

এভাবে আর কত রে ভাই

ঘুমিয়ে তুমি রবে

মোদের মাঝে ওমর আসবে

জেগে ওঠলে তবে।



পৃথিবী আবার সুন্দর হোক

এই তো আহ্বান

ইসলাম মাঝে আছে সবার

মুক্তির কলতান।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.