| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাব্য মালা
হয়ত ভোরের সূর্য হব,কিংবা রাতের আলো.বাসবো তোমায় সবসময় অনেক অনেক ভাল।
দেখিনি কভু,শুধু করেছি অনুভব
তুমিই তো জীবন আমার,তুমিই আমার সব
তুমি আমারই শুধু,আমারই প্রেমী
কল্পনায় তোমারি শুভ্র মূর্তি
অনেকটা সময় কেটে যায় তোমায় ভেবে
জানিনা পাব কি পাব না সময়ের তরে
শুধু জানি তুমি এক ও অনন্যা
জন্ম শুধু তোমারি জন্য
যদি ঘটে মহা প্রলয় কোনদিন
তবু বাসবো ভাল চিরদিন
যদি হয়ে যাই নিঃস্ব তোমায় ভালবেসে
জানব,রাখছ আমায় প্রতিনিয়ত তোমারি মনে
বসন্তের বাতাসে যদি ভেসে আসে তোমারি
চেনা সেই সুবাস
ভেবে নিও আসছি ফিরে আমি
দিচ্ছি চেনা আভাস..........
©somewhere in net ltd.