| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাব্য মালা
হয়ত ভোরের সূর্য হব,কিংবা রাতের আলো.বাসবো তোমায় সবসময় অনেক অনেক ভাল।
বৈশাখেরই কাব্যকথায় কাব্য লিখে যাই
জানিনা তো কি যে আমি, কি খুজেঁ পাই।
বসন্তের ঐ পরে সে যে এল বৈশাখী
তাল হারিয়ে দিক গুলিয়ে হই বৈরাগী।
মনে পরে বাবার সাথে যেতাম আমি মেলায়
বাশিঁ কিনে ফেলে রাখতাম চরম অবহেলায়।
আরো কিনতাম পিস্তল আর সস্তা কিছু মোয়া
মাঝে মাঝে সন্ধাবেলায় বসত হেথায় জুয়া।
নাকের নীচে গোঁফ গজালো,বড় হলাম আমি
বাবা, ও বাবা, মেলায় নিয়ে যেওনা গো তুমি।
বাবার সঙ্গ বাদ দিয়ে যেতাম বন্ধুর সাথে
বড় মেলা জমত তখন রেল স্কুলেরই মাঠে।
হাজার হাজার ললনারা দেখা দিত মেলায়
ওদের দেখতে মেলায় যেতাম মিস করতাম না হেলায়।
এইভাবে কত আনন্দের মাঝে কেটে যেত মেলা
মেলা তো নয় যেন হত কত সুখেরই খেলা।
অমেক স্মৃতি জমে আছে বৈশাখীকে ঘিরে
অশ্রু মুচে এগিয়ে যাই সেই মেলারই ভিড়ে।
উৎসর্গ;''তানি'' কে.........
©somewhere in net ltd.