| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রফছান খাঁন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত
গতরাতে স্বপ্নে উড়তে উড়তে বেড়াতে গিয়েছিলাম ঢাকা মন্ত্রণালয়ে । তার আগে গতপরশু রাতে অবশ্য গিয়েছিলাম সুন্দরবনে, শ্যালা নদীর পানিতে বিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দাদুর আকা তৈলচিত্র দেখতে। দু:খের বিষয় আমার ডিএসএলআর না থাকায় একটা সেলফী তুলে দিতে পারলাম না !! মনে মনে কয়েক ট্যাংকি ভরা ধন্যবাদ জানালাম মাননীয় পরিবেশ ও বনমন্ত্রী এবং মাননীয় নৌপরিবহন মন্ত্রীকে। আজ উনারা যদি ইউনিসেফ আর সুশীলদের কথায় সুন্দরবনের নদীতে নৌ চলাচল বন্ধ করে দিতেন তবে কি আর দেখতে পেতাম এই বিখ্যাত তৈলচিত্র..?
ফেরার সময়ে সুন্দরবনের রাজা রয়েল ব্যাঙ্গল টাইগার সালাম দিয়ে বলল - ভাইয়ু, আপনাগো মানবসম্প্রদায়ের নেতাগো একটু কইয়েন -
জাহাজ ডুবে ৩৫০ বর্গকিলোমিটার জুড়ে তেল ছড়িয়ে পড়েছে আমাদের রাজ্যে, সকল ডলফিনগুলো মারা যাচ্ছে, গাছগাছালি গুলো শুকিয়ে পাতা ঝরায়ে দিচ্ছে, নদীর মাছগুলো আমাদের রাজ্য ছেড়ে পালিয়ে যেতে চাইছে। ভাইয়ু আপনি একটু উনাদের কইয়েন কিছু একটা করতে। আমাদেরকে তেল না দিয়ে যারা তেল পছন্দ করে তাদেরকে দিতে ।
যাইহোক মন্ত্রণালয়ে ল্যান্ড করেই সোজা গিয়ে ঢুকলাম মন্ত্রী মহোদয়ের সিংহরুমে . .
আমি :: স্যার, সুন্দরবনের পানিতে শুধু তেল আর তেল ।
মন্ত্রী মহোদয় :: আমি তো আগেই কইছিলাম, সুন্দরবন প্রাকৃতিক সম্পদে ভরপুর। মাটি খুঁড়লে গ্যাস, কয়লা, সোনা-দানা, হীরা-জহরতও পাওয়া যেতে পারে।
আমি :: স্যার, তেল তো জাহাজ থেকে পড়ছে
মন্ত্রী মহোদয় :: ফালতু কথা, জাহাজ টাহাজ বলে পৃথিবীতে কিছু নেই সব মিডিয়ার সৃষ্টি ।
আমি :: না স্যার ঘটনা সত্য।
মন্ত্রী মহোদয় :: তাহলে কতিপয় দুষ্কৃতকারী জাহাজের পিলার ধরে নাড়াচাড়া করেছে কিনা খতিয়ে দেখতে হবে।
আমি :: স্যার, জনগণ বলছে, সুন্দরবনে কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র হলে এমন ঘটনা আবার ঘটতে পারে।
মন্ত্রী মহোদয় : যত্তসব রাবিশ বোগাস কথাবার্তা। কয়লা আর তেল এক জিনিষ ? ওরা কি জানেনা কয়লা পানিতে ভাষে না ?
আমি :: স্যার নদীতে তেল পড়ায় আমাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে ।
মন্ত্রী মহোদয় :: লাভও হয়েছে অনেক আমরা এখন নদীর পানি দিয়ে গাড়ি চালাতে পারবো। দারুণ না ?
ফিরে আসার জন্য আমি ঘুরে দাঁড়ালাম। মন্ত্রী মহোদয়ের পি.এ আমার কানে ফিসফিসিয়ে বললেন - শুনুন, তৈলমর্দনের জন্য কিছু তেল পাঠীয়ে দিয়েন প্লীজ।
তেল পাঠানোর আশ্বাস আমি দিয়ে এসেছি আর সুন্দরবন রাজ্যকে তেলমুক্ত কিংবা আগামীতে এ রাজ্যের ভিতর দিয়ে নৌপথ বন্ধের ব্যাপারে নিয়ে এসেছি নিরাশা। রাত হয়ে এলো। স্বপ্ন আমাকে আবার নিয়ে যাবে সুন্দরবনের সুন্দর সবুজ মনোরম রাজ্যে। রাজ্যের রাজা রয়েল বেঙ্গল টাইগার, মৃতপ্রায় অসুস্থ ডলফিন। কি জবাব দেবো ওদের জানিনা।
বিশ্বের প্রধান আশ্চর্য সুন্দর্যগুলোর মধ্যে সুন্দরবন অন্যতম। ভালোবাসি আমরা যেমন বিশ্বের সৌন্দর্যপ্রিয় মানুষেরাও তেমনি পছন্দ করে সুন্দরবনকে। চলুন আমি, আপনি আর ওরা সবাই মিলে আন্দোলনে নামি সুন্দরবন রক্ষার।
টাইপ করুন #justiceforsundarbans আর পোস্ট করুন টাইমলাইনে ।
#justiceforsundarban
( রস+আলো অবল্মবনে )
©somewhere in net ltd.