| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত
আমরা এমন এক সময়ে বাস করছি যে নিজেকে নিয়ে ভাবতেও ভয় হয়
স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমরা। গর্ব করে যখনতখন বলি কোন দেশই স্বাধীনতার জন্য এত প্রান বিসর্জন দেয়নি, প্রায় ত্রিশ লক্ষ তাজা প্রান। এই সংখ্যাটা হয়ত আমাদের মোট জনসংখ্যার বিচারে খুব কম তারপরও যখন কথাটা মনে পরে বুকে চিনচিনে যন্ত্রণা হয়। এই যন্ত্রণা তাঁদের আত্মত্যাগ বিফল হওয়ার জন্য, এই যন্ত্রণা তাঁদের আত্মত্যাগকে কাজে লাগিয়ে নোংরা কিছু হায়েনার স্বাধীনতা শব্দটির মুখ্য অর্থ বদলে দেওয়ার জন্য। দেশ স্বাধীন (!!) হওয়ার আগেও দেশ ছিল, ছিল শ্রেণী বিন্যাস, কেউ এলিট কেউবা সাধারণ। এই শ্রেণী বিন্যাসই আমাদের বুঝিয়েছিল আমরা স্বাধীন নই। আজ কি সেই শ্রেণী বিন্যাস নিয়ে আমরা স্বাধীনতার মিথ্যা নাটক করে যাব? নাকি সময়ের সাথে সাথে স্বাধীনতা শব্দটির অর্থলোপ অথবা অর্থব্যাপ্তি ঘটেছে...!!
©somewhere in net ltd.