নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বদলে দিতে চাই না এই সমাজকে কিত্তু নিজেকে....

কেউ কি নিজেকে চিনতে পারে.......মনে হয় নিজেকে জানার পর আমরা শুধু নিজেকে ঘৃনাই করব এবং অঞ্ছত হলেও সত্য যে আমারা এই কথাটি জানি । তারপরও নিজের কাছে গোপন করি।ক্ষমা করবেন দী্‍‌রঘ লাইন লিখে আমিই ভণ্ডামি করলাম।আমি মোটেও সমাজ সচেতন নই,অনেক কিছু না বলে আসল কথাটিই ব

আমি আমার মত

আমরা এমন এক সময়ে বাস করছি যে নিজেকে নিয়ে ভাবতেও ভয় হয়

আমি আমার মত › বিস্তারিত পোস্টঃ

জাতীর লজ্জা

১৮ ই মে, ২০১৪ দুপুর ১:৩১

এইবারের SSC পরীক্ষাতে পাঁশের হার ৯১%... এইটা কোন চিন্তার বিষয় নয়, নিন্দুকরা যা বলার বলুক পোলাপাইন পড়ালেখা করসে তাই জি পি এ ৫ পাইয়া পাস করসে। চিন্তা হইল বাঁকি ৯% নিয়া... এরা কেন ফেল করে আজকে জাতিকে লজ্জা দিল, জাতির নানার স্বপ্ন পূরণে বাধা দিল।যাইহোক সাফল্লের মাইলফলক স্পর্শ না করার পিছনের কারন গুলো নিয়ে আলোচনা করা যাক,

১। ইন্টারনেট সেবাঃ বাংলাদেশ ২০২১ সালে ডিজিটাল হবে সেই লক্ষে বাস এ ওয়াইফাই চালু করা হইসে অ্যান্ড এখনও দেখা যাচ্ছে পোলাপাইনের ফেবু অ্যাকাউন্ট নাই এবং এর কারন হইল মোবাইল অপারেটরগুলো দেশের সব স্থানে নেটেসয়ার্ক দিতে পারে নাই। তাই মোবাইল অপারেটরদের রাষ্ট্রীয় ভাবে তিরস্কার করা হোক।

**যাই হোক নেক্সট ইয়ার সরকার নৌকাতে ওয়াইফাই চালু করিবে বলিয়া আশাবাদ বেক্ত করিয়াছেন।

২। দক্ষ জনবল সীমাবদ্ধতাঃ যারা প্রশ্ন সরবরাহ কাজে নিয়জিত তাহাদের উচ্চতর প্রশিক্ষণ নাই। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে তাহাদের SSC সনদ ও নাই। তাই মন্ত্রী মহোদয় দয়া করে তাহাদের প্রশিক্ষণ এর বেবস্থা করবেন এবং প্রয়োজন এ তাহাদের উত্তর সহ প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নিন, যাহাতে তাহারা জি পি এ ৫ পাইয়া আরও বেশী কার্যকর ফাঁস পন্থা আবিষ্কার করিতে পারে।

৩। মৌলিক অধিকার নির্ণয়ঃ মানুষের মৌলিক অধিকার তিনটি- খাদ্য, বস্ত্র, বাসস্থান। ডিজিটাল পদ্দতিতে বস্ত্রের প্রয়োজনীয়তা লোপ পাচ্ছে তাই সরকার এর উচিত বস্ত্র সরিয়ে ইন্টারনেট কে আমাদের মৌলিক অধিকার এর আওতায় নিয়ে আসা।

৪। ফেসবুক সনদঃ বর্তমান সময় এ বহু মানুষই জন্ম সনদ বিহীন জন্মায় এবং তাহারাই আমাদের শিক্ষা বেবস্থা নিয়ন্ত্রণ করে। সেই সকল বেজন্মাদের জন্য ফেসবুক সনদ দেয়া হোক যাহাদের সকলেই চিনিবে এবং পরীক্ষার পূর্বে সরাসরি প্রশ্নপত্র লেনদেন করা যাইবে।

৫। নতুন চিন্তাঃ এখনও আমরা বইতে পরি, পড়ালেখা করে যেঁ গাড়ি ঘোড়া চরে সে। এই অপ্ত বাক্যটির মত অন্য বাক্য গুলো ও পরিবর্তন করিতে হইবে যেমন প্রশ্নপত্র পায় যেঁ জি পি এ ৫ পায় সে। এই সকল বাস্তব সম্মত চিন্তা আমাদের ছাত্রদের উদ্ভূত করবে বলেই আশা করি।

৬। উত্তর পত্রঃ এইবার কিছু ছাত্র প্রশ্ন পাইয়াছিল কিন্তুক বই এর কোন স্থানে উত্তর আছে তাহা জানা না থাকায় তাহারা দিশেহারা হইয়া ছিল। তাই মন্ত্রী মহোদয় পরবর্তীতে অনুগ্রহ পূর্বক উত্তর পত্র ফাঁসের বেবস্থা করিবেন। এবং সকলেই যাতে একটি অপ্তবাক্ক্য জানিয়া লয়, প্রশ্ন হোক যাহাতাহা উত্তর হোক জানা।

৭। কমিটি গঠনঃ এই লজ্জাজনক ফেল করিবার কার্যকর কারন বাহির করিবার জন্য উচ্চতর কমিটি ঘটন করার আবেদন জানাচ্ছি এবং কমিটির নির্বাচিত সদস্য হিসেবে মাননীয় মখা, ইনু, সাহারাকে অনুরধ করা হউক। মাল সাহেবকেও আমন্ত্রন জানানোর জন্য বলা হোক।

**সংখ্যা ঘটনা সবই কাল্পনিক , যদি বাস্তবের সাথে মিলাইতে চান তবে নিজ দায়ে মিলাইবেন যাহাতে লেখকের কোন অবদান থাকিবে না।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৪ দুপুর ২:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: এরা নিশ্ছয়ই যুদ্ধাপরাধীদের বিচার বানচালের যড়যন্ত্রে জড়িত!!

জাতির দৃষ্টি ভিন্ন খাতে নিতেই তারা স্বচ্ছায় ফেল করেছে!!!!!

অবিলম্বে তাদের ৬ মাসের রিমান্ডে নেয়া হুক!!!!!!!!!!!!!!

২| ১৮ ই মে, ২০১৪ দুপুর ২:১৬

নিউজ২৪ বলেছেন: =p~ =p~ =p~

৩| ১৮ ই মে, ২০১৪ দুপুর ২:২৪

আমি আমার মত বলেছেন: পরবর্তী পরীক্ষা পর্যন্ত ওদের কমিটির সাথে রাখা হোক.

৪| ১৮ ই মে, ২০১৪ বিকাল ৩:২০

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: জাতির মেরুদন্ড ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে। আমি যখন এস.এস.সি. দেয় তখন এই মেরুদন্ডের ৩৩% শক্তিশালী ছিল। সময়ের পরিক্রমায় এ বছর তা ৯১% শক্তিশালী হলো, নাহিদ ভাই বেঁচে থাকলে আর দু্-চার বছরে ইনশাল্লাহ জাতির মেরুদন্ড ১০০% শক্তিশালী হয়ে যাবে।

জাতি কেবল শক্তিশালীই হচ্ছে না যথেষ্ট ডিজিটালও হয়েছে বটে। এখন টেক্সট-বুক বাদ দিয়ে ফেস-বুকে থাকলেই এ+ । জাতি এতোই ফাস্ট হয়ে গেছে যে, পরীক্ষার আগের দিনই প্রশ্নপত্র অনলাইনে দিয়ে দিচ্ছে কাজেই টেক্সট-বুক বাদ দিয়ে ফেসবুকে থাকা জরুরী হয়ে গেছে।

এভাবেই দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত থেকে উন্নততর করার মাধ্যমে প্রতি বছর সরকার জিতে নিচ্ছে এক একটা উন্নয়ন সূচকের ট্রফি। কি চমৎকার !!!!!

৫| ১৮ ই মে, ২০১৪ বিকাল ৩:৩৯

ঢাকাবাসী বলেছেন: দুনিয়াতে সবচাইতে নিকৃষ্ট শিক্ষাব্যাবস্হা বাংলাদেশে! নেপাল ভুটানের চাইতেও খারাপ!

৬| ১৮ ই মে, ২০১৪ বিকাল ৩:৪০

আমি আমার মত বলেছেন: শিক্ষাই যে জাতীর মেরুদণ্ড এই কথাটা মনে পরার পর স্যার নাহিদ কে সালাম জানাইতে ইচ্ছা হইতেছে !!!!! অ্যান্ড বাবু ভাই ভাল বলছেন কথা গুলো।

৭| ১৮ ই মে, ২০১৪ বিকাল ৩:৪৪

আমি আমার মত বলেছেন: ঢাকাবাসী ভাই আমরা মানুষ খারাপ সেইটাই দুঃখ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.