নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://rumansblog.wordpress.com

বল বীর- বল উন্নত মম শির, শির নেহারি' আমারি নত-শির ওই শিখর হিমাদ্রির।

চাটিকিয়াং রুমান

লেখকের পূর্ব অনুমতি ব্যতীত কোন পোষ্ট বা পোষ্টের অংশ কপি করা অবৈধ বলে গণ্য হবে।

চাটিকিয়াং রুমান › বিস্তারিত পোস্টঃ

মধ্যযুগের বাইজেন্টাইন সাম্রাজ্য

২৮ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:৩০







বাইজেন্টাইন সাম্রাজ্য সম্পর্কে কিছু জানার আগে সম্রাট কনস্ট্যানটাইন সম্বন্ধেও কিছু জানা দরকার। আর এই সম্রাট কনস্ট্যানটাইন ছিলেন পশ্চিম রোম সম্রাট প্রথম কনস্ট্যানটিয়াসের পুত্র। ব্রিটেন সফরে গিয়ে কনস্ট্যানটিয়াস মারা গেলে সৈন্যরা তাৎক্ষণিকভাবে সেখানে কনস্ট্যানটাইনকে সম্রাট হিসেবে ঘোষণা করে। তিনি ৬ বছর ব্রিটেন ও গল শাসন করেন। অন্যদিকে সিংহাসনের আরেক দাবিদার ম্যাক্সেনটিয়াস শাসন করেন রোম।



৩১২ সালে মিলভিয়ান সেতুর যুদ্ধে ম্যাক্সেনটিয়াসকে পরাজিত ও নিহত করেন কনস্ট্যানটাইন। যুদ্ধ শুরুর ঠিক আগ মুহূর্তে তিনি আকাশে মেঘের গায়ে ক্রুশ চিহ্ন দেখতে পান এবং ঘটনাটি তাকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হতে অনুপ্রাণিত করে। তিনি এর পরই ধর্মীয় সহনশীলতার নীতি প্রবর্তন করেন এবং খ্রিস্ট ধর্মালম্বীদের উপর নির্যাতন বন্ধের ব্যবস্থা করেন। ৩২৪ সালে পূর্ব রোম সাম্রাজ্যের সম্রাট লিসিনিয়াসকে পরাজিত করে পুরো সাম্রাজ্যের অধীশ্বর হন। এর এক বছর পর তিনিই প্রথম নাইসিয়ায় (বর্তমান তুরস্কের ইনজির) খ্রিস্টান গির্জাসমূহের সম্মেলন আহবান করেন।







সম্রাট কনস্ট্যানটাইন





কনস্ট্যানটাইন ৩৩০ সালে সাম্রাজ্যের রাজধানী পৌত্তলিক রোম থেকে সরিয়ে নতুন শহর কনস্ট্যান্টিনোপলে নিয়ে যান। শহরটি বাইজেন্টিয়ামের (বর্তমান তুরস্কের রাজধানী ইস্তাম্বুল) গ্রাম এলাকায় তৈরি হয়েছিল।



কনস্ট্যানটাইন যখন ৩৩০ সালে রোমান সাম্রাজ্যের রাজধানী রোম থেকে তার নতুন শহর কনস্ট্যান্টিনোপলে স্থানন্তর করেন তখন তিনি শুধু ক্ষমতার কেন্দ্রেরই পরিবর্তন ঘটাননি, ৪৭৬ সালে রোমের পতনের পরও রোমান সাম্রাজ্য অব্যাহত বা টিকিয়ে রাখার পথ দেখান। কনস্ট্যান্টিনোপলের অবস্থান ছিল প্রাচীন গ্রিক বাইজেন্টিয়ামের পাশে। ঐতিহাসিকরা প্রায়ই পূর্ব রোমান সাম্রাজ্যকে বাইজেন্টাইন সাম্রাজ্য হিসেবে অভিহিত করেন। ৫২৭ থেকে ৫৬৫ সালের মধ্যে প্রথম জাস্টিনিয়ানের শাসনকালে এই সাম্রাজ্য বহুদূর পর্যন্ত বিস্তার লাভ করেছিল। তার শক্তিমান জেনারেল নার্সেস ও বেলিসারিয়াস এই সাম্রাজ্যের বিস্তার ঘটান এশিয়া মাইনর, বলকান উপদ্বীপ, ফিলিস্তিন, মিশর, উত্তর আফ্রিকা, স্পেনের দক্ষিণাঞ্চল এবং ইতালির অংশবিশেষ পর্যন্ত। জাস্টিনিয়ানের মৃত্যুর কয়েক বছর পর বাইজেন্টাইন ক্রমশ সংকুচিত হয়ে আসে।







বাইজেন্টাইন সাম্রাজ্যের মানচিত্র





বাইজেন্টাইন সাম্রাজ্যে খ্রিস্ট ধর্মের নিজস্ব বৈশিস্ট্য ছিল, যার রক্ষণকর্তা ছিল ইস্টার্ন অর্থডক্স চার্চ। জ্ঞান-বিজ্ঞান, শিল্প সংস্কৃতিরও উন্নত কেন্দ্র ছিল এই সাম্রাজ্য। এরই প্রভাব ছড়িয়ে পড়েছিল দক্ষিণ ইউরোপে। ১৪৫৩ খ্রিস্টাব্দে তুর্কিরা এই সাম্রাজ্যের পতন ঘটায়। এবং এরই সাথে সাথে সমাপ্তি ঘটে মধ্যযুগের।



১৩০০ সালের দিকে ওসমান নামের এক তুর্কি নেতা কৃষ্ণ সাগরের উপকূলে এশিয়া মাইনরে একটি রাজত্ব প্রতিষ্ঠা করেন। তার অনুসারী এবং উত্তরাধিকারীরা অটোমান বা উসমানিয়া হিসাবে পরিচিত। তারা ক্রমশ এশিয়া মাইনরে রাজ্য বিস্তার করতে থাকে এবং ১৩৪৫ সালে তারা বাইজেন্টাইন সম্রাট জন ক্যানটাকুজেনকে সাহায্য করতে এশিয়া পেরিয়ে ইউরোপে যায়। সে সময় গৃহযুদ্ধ চলছিল।







সে সময়কার মুদ্রা





ইউরোপে পা রেখেই অটোমান বা উসমানিয়া তুর্কিরা দ্রুত তাদের অবস্থান সুদৃঢ় করতে থাকে। ১৪০০ সাল নাগাদ কয়েকটা অভিযানের পর তারা ম্যাসিডোনিয়া, সার্বিয়া এবং বুলগেরিয়া জয় করে। তারা বাইজেন্টাইন সাম্রাজ্যকে সংকুচিত করতে করতে বাইজেন্টিয়ামের (কনস্ট্যান্টিনোপল) চৌহদ্দিতে নিয়ে আসে। তখন এর আয়তন ছিল আজকের তুরস্কের আয়তনের সমান।



বাইজেন্টিয়ামকে কিছুকালের জন্য রক্ষা করেন মোঙ্গল বীর তৈমুর লং। তিনি ছিলেন চেঙ্গিস খানের বংশধর। ১৪০২ সালে তিনি অধিকাংশ উসমানিয়া সাম্রাজ্য তছনছ করে দেন। এমনকি তার মৃত্যুর পরও উসমানিয়া সাম্রাজ্যে গৃহযুদ্ধ চলতে থাকে। কিন্তু ১৪৫১ সালে দুর্দান্ত ও অদম্য সুলতান মোহাম্মদ ফতেহ বিজয়ীর বেশে আবির্ভুত হন এবং উসমানিয়া সাম্রাজের সিংহাসনে আরোহন করেন। ১৪৫৩ সালে দেড় লাখ সৈন্য নিয়ে তিনি কনস্ট্যান্টিনোপল অবরোধ করেন।



তার এক বিশাল গোলন্দাজ বাহিনী ৬ সপ্তাহ ধরে নগরীটিতে গোলাবর্ষণ করতে থাকে এবং তিনদিক থেকে স্থলভাগে তুর্কিবাহিনী এবং নৌপথে তুর্কি জাহাজ আক্রমণ চালায়। সর্বশেষ বাইজেন্টাইন সম্রাট একাদশ কনস্ট্যান্টাইনের সৈন্যসংখ্যা ছিল ৮ হাজার। তা সত্ত্বেও তারা দুর্ভেদ্য প্রতিরোধ গড়ে তোলে এবং তুর্কিরা চূড়ান্তভাবে হামলে পড়বার আগে ৫৪ দিন পর্যন্ত তাদের প্রতিরোধ করতে সক্ষম হয়। ইতিমধ্যে সম্রাট কনস্ট্যান্টাইন নিহত হন। অতঃপর তুর্কিরা নগরীটিকে জয় করে তাদের সাম্রাজ্যের রাজধানী হিসাবে গড়ে তুলতে থাকে এবং তারা এই নগরীর নাম দেয় ইস্তাম্বুল।







কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে বাইজেন্টাইন সাম্রাজ্যের সীমানা প্রাচীর





কনস্টানন্টিনোপলের পতনকে গণনা করা হয় মধ্যযুগের অবসান হিসাবে। কনস্টানন্টিনোপলের অনেক পন্ডিত পশ্চিমে পালিয়ে যান, তারা শিক্ষা বিস্তারে উৎসাহ জোগান এবং উচ্চতর জ্ঞানচর্চা করেন, যা রেনেসাঁস বলে পরিচিত।



বর্তমানে যে সমস্ত দেশ সমূহ সে সময়ে বাইজেন্টাইন সাম্রাজ্যের অন্তর্ভূক্ত ছিল সেগুলো হলো- আলবেনিয়া, আলজেরিয়া, আর্মেনিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, মিশর, ফ্রান্স, জর্জিয়া, গ্রিস, সিরিয়া, ইরান, লিবিয়া, লেবানন, ফিলিস্তিন, ইসরাইল, ইটালি, জর্ডান, কসোভো, মেসিডোনিয়া, মাল্টা, মন্টেনিগ্রো, মরক্কো, পর্তুগাল, রোমানিয়া, স্যান মারিনো, সার্বিয়া, স্লোভেনিয়া, স্পেন, তিউনিশিয়া, তুরস্ক, ইউক্রেন এবং ভ্যাটিকান সিটি।





ফে ফ্রাংকলিন সম্পাদিত হিস্ট্রিজ টাইমলাইন অবলম্বনে।





আমার পার্সোনাল ব্লগে

মন্তব্য ৯৪ টি রেটিং +২৮/-০

মন্তব্য (৯৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:৩৮

হাসান মাহবুব বলেছেন: সমৃদ্ধ পোস্ট। +++

২৮ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৫৯

চাটিকিয়াং রুমান বলেছেন: ধন্যবাদ হাসান ভাই।

২| ২৮ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:৪২

ছাইরাছ হেলাল বলেছেন:

অনেক তথ্য এক সাথে ।

২৮ শে অক্টোবর, ২০১১ রাত ৮:০০

চাটিকিয়াং রুমান বলেছেন: :) :)

৩| ২৮ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:৪৫

বেঈমান আমি বলেছেন: খাইছে।ভালো লাগলো ।জানলাম অনেক কিছু। :)

২৮ শে অক্টোবর, ২০১১ রাত ৮:০০

চাটিকিয়াং রুমান বলেছেন: ধন্যবাদ আপনাকে। :)

৪| ২৮ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:৫৪

সহ্চর বলেছেন:

বাহ। চমৎকার। অনেক কিছু জানলাম।



+

২৮ শে অক্টোবর, ২০১১ রাত ৮:০১

চাটিকিয়াং রুমান বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৫| ২৮ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:০২

ঘুমন্ত আমি বলেছেন: অনেক কিছুই জানলাম

২৮ শে অক্টোবর, ২০১১ রাত ১০:০১

চাটিকিয়াং রুমান বলেছেন: :) :)

৬| ২৮ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৩৮

জিসান শা ইকরাম বলেছেন:
জানা হলো বাইজেন্টাইন সাম্রাজ্য সম্পর্কে অনেক কিছু।
শেয়ার করার জন্য ধন্যবাদ.......

২৮ শে অক্টোবর, ২০১১ রাত ১০:০১

চাটিকিয়াং রুমান বলেছেন: আপনাকেও ধন্যবাদ। :)

৭| ২৮ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৫৮

মেঘলা মানুষ বলেছেন: ধন্যবাদ, কষ্ট করে লেখার জন্য।

২৮ শে অক্টোবর, ২০১১ রাত ১০:০২

চাটিকিয়াং রুমান বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৮| ২৮ শে অক্টোবর, ২০১১ রাত ৮:১২

পাব্লিক বলেছেন: গুড পোস্ট।

২৮ শে অক্টোবর, ২০১১ রাত ১০:০২

চাটিকিয়াং রুমান বলেছেন: থ্যাঙ্ক ইউ।

৯| ২৮ শে অক্টোবর, ২০১১ রাত ৮:৪০

নীরব দর্শক বলেছেন: জানলাম অনেক কিছু।

২৮ শে অক্টোবর, ২০১১ রাত ১০:০৩

চাটিকিয়াং রুমান বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১০| ২৮ শে অক্টোবর, ২০১১ রাত ৮:৪৬

ও.জামান বলেছেন: ভালো পোস্ট। অনেক কিছু জানার আছে।

২৮ শে অক্টোবর, ২০১১ রাত ১০:০৩

চাটিকিয়াং রুমান বলেছেন: ধন্যবাদ ও.জামান ভাই।

১১| ২৮ শে অক্টোবর, ২০১১ রাত ১০:১৬

ফয়সাল তূর্য বলেছেন: +++++++

২৮ শে অক্টোবর, ২০১১ রাত ১১:০১

চাটিকিয়াং রুমান বলেছেন: ধন্যবাদ তূর্য ভাই।

১২| ২৮ শে অক্টোবর, ২০১১ রাত ১১:১৩

রবিন মিলফোর্ড বলেছেন: ভাল লাগল । জানলাম অনেক কিছুই । তথ্যবহুল পোস্ট । +++

২৮ শে অক্টোবর, ২০১১ রাত ১১:৩৮

চাটিকিয়াং রুমান বলেছেন: ধন্যবাদ আপনাকে। :)

১৩| ২৯ শে অক্টোবর, ২০১১ রাত ১২:০৬

সায়েম মুন বলেছেন: চমতকার তথ্যবহুল পোষ্ট। খুব ভালো লাগলো।

২৯ শে অক্টোবর, ২০১১ রাত ১২:৩৪

চাটিকিয়াং রুমান বলেছেন: অনেক ধন্যবাদ সায়েম ভাই। :)

১৪| ২৯ শে অক্টোবর, ২০১১ রাত ১২:৪১

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: সংগ্রহে রাখলাম।

২৯ শে অক্টোবর, ২০১১ রাত ১:৪৭

চাটিকিয়াং রুমান বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৫| ২৯ শে অক্টোবর, ২০১১ রাত ১২:৪৯

অণুজীব বলেছেন: অনেক তথ্য এক সাথে ।

২৯ শে অক্টোবর, ২০১১ রাত ১:৪৭

চাটিকিয়াং রুমান বলেছেন: :) :)

১৬| ২৯ শে অক্টোবর, ২০১১ রাত ১:০৫

নিশাচর ভবঘুরে বলেছেন: অনেকদিন পর,সংগ্রহে রাখার মতো পোষ্ট। ++++++++++++

২৯ শে অক্টোবর, ২০১১ রাত ১:৪৭

চাটিকিয়াং রুমান বলেছেন: ধন্যবাদ আপনাকে। :)

১৭| ২৯ শে অক্টোবর, ২০১১ রাত ১:৫৯

নেক্সাস বলেছেন: অসাধারণ একটি পোষ্ট। অনেক অনেক ধন্যবাদ।

২৯ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:০৩

চাটিকিয়াং রুমান বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

১৮| ২৯ শে অক্টোবর, ২০১১ দুপুর ১:০৭

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: দারুন পোষ্ট +

২৯ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:০৩

চাটিকিয়াং রুমান বলেছেন: ধন্যবাদ ভাই।

১৯| ২৯ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:৩৭

মোঃমোজাম হক বলেছেন: অজানা তথ্যে ভরপুর।অবশ্য সেই সব দেশ সম্পর্কে জানার আগ্রহও আমার ছিলনা।অনেক দুর্সম্পকের দেশতো :)

আপনার ধৈর্য ও মেধাকে ++++++++++

২৯ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:৩৬

চাটিকিয়াং রুমান বলেছেন: অনেক ধন্যবাদ মোজাম হক ভাই। আপনার উপস্থিতিতে খুশি হয়েছি। :)

২০| ২৯ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:১৭

মাহমুদা সোনিয়া বলেছেন: পরিশ্রমী এবং তথ্যবহুল পোস্ট !! অনেক ধন্যবাদ তোমাকে, কিছু জিনিস জানতে পারলাম।

২৯ শে অক্টোবর, ২০১১ রাত ৯:৪৯

চাটিকিয়াং রুমান বলেছেন: অনেক ধন্যবাদ আপু। :)

২১| ২৯ শে অক্টোবর, ২০১১ রাত ১০:৫৫

ওয়াসিম বলেছেন: ধন্যবাদ, কেমন আছেন ভাই?

২৯ শে অক্টোবর, ২০১১ রাত ১১:১৮

চাটিকিয়াং রুমান বলেছেন: ভালো আছি ভাই। আপনি কেমন আছেন?

২২| ৩০ শে অক্টোবর, ২০১১ সকাল ১০:৪৪

ওয়াসিম বলেছেন: আল-হামদুলিল্লাহ,ভাল আছি।

৩০ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:৪০

চাটিকিয়াং রুমান বলেছেন: :)

২৩| ৩০ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:০৭

পাগলাঘোড়াসিটিজি বলেছেন: ঝাকানাকা পোষ্ট




+++

৩০ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:৪১

চাটিকিয়াং রুমান বলেছেন: ধন্যবাদ পাগলা।

২৪| ৩০ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:৫০

রেজওয়ান তানিম বলেছেন: এটাতো সেটা

:-P :-P

৩০ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:১৩

চাটিকিয়াং রুমান বলেছেন: B-) B-)

২৫| ৩০ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:১৮

সাঈদ০০৭ বলেছেন: পোষ্টে +++++++++++++++

৩০ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:৩১

চাটিকিয়াং রুমান বলেছেন: ধন্যবাদ।

২৬| ৩০ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:৩৭

অগ্নি যোদ্ধা বলেছেন:
তথ্যবহুল পোষ্ট।

প্রিয়তে রাখলাম।

৩০ শে অক্টোবর, ২০১১ বিকাল ৫:৩২

চাটিকিয়াং রুমান বলেছেন: অনেক ধন্যবাদ। :) :)

২৭| ৩০ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:১০

কাউসার রুশো বলেছেন: দারুন পোস্ট
++++ :)

৩০ শে অক্টোবর, ২০১১ রাত ১০:০৯

চাটিকিয়াং রুমান বলেছেন: অনেক ধন্যবাদ কাউসার ভাই। :)

২৮| ৩০ শে অক্টোবর, ২০১১ রাত ৮:৩৪

শশী হিমু বলেছেন: বাপ্রে !! এইগুলা তো জতামই না কিছু!!



পিলাচ পিলাচ!

৩০ শে অক্টোবর, ২০১১ রাত ১০:০৯

চাটিকিয়াং রুমান বলেছেন: অনেক ধন্যবাদ হিমু ভাই। :)

২৯| ৩০ শে অক্টোবর, ২০১১ রাত ৮:৪২

নাআমি বলেছেন: বাইজেন্টাইন সাম্রাজ্য সম্পর্কে বলতে গেলে কিছুই জানতামনা !! চমৎকার তথ্যসমৃদ্ধ পোস্ট !!

ধন্যবাদ সেয়ারের জন্য,,,,,,,,,,,,,,

৩০ শে অক্টোবর, ২০১১ রাত ১০:১০

চাটিকিয়াং রুমান বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই। :)

৩০| ৩০ শে অক্টোবর, ২০১১ রাত ১১:০২

জুন বলেছেন: রুমান কনস্টানটিনোপলের পতনের পরেই অবসান হয় মধ্যযুগের। শুরু হয় জ্ঞান বিজ্ঞানের চর্চা যা রেঁনেসা নামে পরিচিত। অনেক সুন্দর সহজ করে লিখেছো সংক্ষেপে বাইজেন্টাইনের এই কমপ্লিকেটেড ইতিহাস। ভালোলাগলো।
নেক্সট মার্চে প্রাক্তন এই রাজধানীতে যাবার পরিকল্পনা আছে। জানি না ভাগ্যে কি আছে। তবে ইস্তামবুল দেখার আমাদের খুব শখ।

৩০ শে অক্টোবর, ২০১১ রাত ১১:২৬

চাটিকিয়াং রুমান বলেছেন: ধন্যবাদ আপু।

আপনি অনেক ভাগ্যবতী আপু। :)

আগাম বলে রাখছি আপনাকে, আপনার কাছ থেকে ছবিসহ এই ব্যাপারে বিস্তারিত লেখা আশা করছি।

৩১| ৩১ শে অক্টোবর, ২০১১ রাত ১২:১০

রিয়েল ডেমোন বলেছেন: দারুন পোষ্ট রুমান ভাই, ইতিহাস জানলাম :)

৩১ শে অক্টোবর, ২০১১ রাত ৯:০৬

চাটিকিয়াং রুমান বলেছেন: ধন্যবাদ ডেমোন ভাই। :)

৩২| ৩১ শে অক্টোবর, ২০১১ রাত ১০:২১

মাহী ফ্লোরা বলেছেন: কঠিন পোষ্ট! ভাল লাগা রইলো।

৩১ শে অক্টোবর, ২০১১ রাত ১০:৩৭

চাটিকিয়াং রুমান বলেছেন: ধন্যবাদ আপু।

৩৩| ০১ লা নভেম্বর, ২০১১ বিকাল ৪:০৯

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: চমৎকার পোষ্ট !! ++++++

০১ লা নভেম্বর, ২০১১ বিকাল ৪:৩০

চাটিকিয়াং রুমান বলেছেন: ধন্যবাদ চয়ন ভাই। :)

৩৪| ০২ রা নভেম্বর, ২০১১ রাত ১২:১২

শত রুপা বলেছেন:

৩১২ সালে মিলভিয়ান সেতুর যুদ্ধে ম্যাক্সেনটিয়াসকে পরাজিত ও নিহত করেন কনস্ট্যানটাইন। যুদ্ধ শুরুর ঠিক আগ মুহূর্তে তিনি আকাশে মেঘের গায়ে ক্রুশ চিহ্ন দেখতে পান এবং ঘটনাটি তাকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হতে অনুপ্রাণিত করেতিনি এর পরই ধর্মীয় সহনশীলতার নীতি প্রবর্তন করেন এবং খ্রিস্ট ধর্মালম্বীদের উপর নির্যাতন বন্ধের ব্যবস্থা করেন। ৩২৪ সালে পূর্ব রোম সাম্রাজ্যের সম্রাট লিসিনিয়াসকে পরাজিত করে পুরো সাম্রাজ্যের অধীশ্বর হন। এর এক বছর পর তিনিই প্রথম নাইসিয়ায় (বর্তমান তুরস্কের ইনজির) খ্রিস্টান গির্জাসমূহের সম্মেলন আহবান করেন

০২ রা নভেম্বর, ২০১১ রাত ১২:২৯

চাটিকিয়াং রুমান বলেছেন: ভাই/আপু, এই অংশে কোন ভুল আছে? কিংবা ইতিহাসের কোন অংশের সাথে এই অংশ সাংঘর্ষিক? দয়া করে জানাবেন।

৩৫| ০২ রা নভেম্বর, ২০১১ রাত ১২:৪৮

শত রুপা বলেছেন:
প্রথমে আমার সন্দেহ হয়েছিল। তারপরে নি:শংসয় হয়েছি।

বানান ভুল(?!?)

বন্ধু ()

০২ রা নভেম্বর, ২০১১ রাত ২:৫৪

চাটিকিয়াং রুমান বলেছেন: ভুল বানানটি দয়া করে দেখিয়ে দিবেন? ঠিক করে নিব। :)

আপনার মন্তব্যের শেষে এই চিহ্নের (বন্ধু () মাধ্যমে কি বুঝিয়েছেন কিছুই তো বুঝলাম না! :|

৩৬| ০২ রা নভেম্বর, ২০১১ দুপুর ১২:৩৭

সুপান্থ সুরাহী বলেছেন:
চমৎকার তথ্যবহুল পোস্ট...

ভাল লাগল...

কেমনাছেন...

০২ রা নভেম্বর, ২০১১ দুপুর ২:২৭

চাটিকিয়াং রুমান বলেছেন: অনেক ধন্যবাদ সুপান্থ সুরাহী ভাই। :)

ভালো আছি ভাই। আপনি কেমন আছেন? আশাকরি আপনার ল্যাপ্পি সুস্থ হয়েছে উঠেছে। :)

৩৭| ০২ রা নভেম্বর, ২০১১ রাত ১১:৪৩

বৃষ্টিবেস্ট বলেছেন: অনেক সুন্দর পোস্ট।

০৩ রা নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২৮

চাটিকিয়াং রুমান বলেছেন: ধন্যবাদ আপনাকে। :)

৩৮| ০৩ রা নভেম্বর, ২০১১ রাত ১২:৫৫

মনিরুল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ তথ্যবহুল পোস্টের জন্য

০৩ রা নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২৯

চাটিকিয়াং রুমান বলেছেন: আপনাকেও ধন্যবাদ। :)

৩৯| ০৩ রা নভেম্বর, ২০১১ সকাল ৮:৫৯

শুভ্রতা বলেছেন: +++++++

০৩ রা নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২৯

চাটিকিয়াং রুমান বলেছেন: ধন্যবাদ। :)

৪০| ০৩ রা নভেম্বর, ২০১১ সকাল ৯:১০

শিশিরের বিন্দু বলেছেন: এই পোস্ট তো আগেই পরেছি বর্ণমালায়। সুন্দর লেখা। তবে নন স্টপ লেখালিখি চালিয়ে যাও। :)


অপেক্ষায় রইলাম।

০৩ রা নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৩০

চাটিকিয়াং রুমান বলেছেন: চেষ্টা থাকবে ইতিহাস ভিত্তিক লেখা লিখবার।

ধন্যবাদ তোমাকে। :)

৪১| ০৩ রা নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৩৫

অগ্রপথিক... বলেছেন: চমতকার লেখা রুমান ভাই,
ভাল আছেন আপনি?? 8-|

০৩ রা নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪১

চাটিকিয়াং রুমান বলেছেন: অনেক ধন্যবাদ। :)

হ্যাঁ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? :)

৪২| ০৫ ই নভেম্বর, ২০১১ রাত ৮:০৬

জিসান শা ইকরাম বলেছেন:
আগাম ঈদ মুবারক :)

০৫ ই নভেম্বর, ২০১১ রাত ৯:৩৯

চাটিকিয়াং রুমান বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা জিসান মামা। :)

৪৩| ০৫ ই নভেম্বর, ২০১১ রাত ১১:২৬

ঘুমন্ত আমি বলেছেন: ঈদের আগ্রিম শুভেচ্ছা

০৬ ই নভেম্বর, ২০১১ রাত ১২:৪৩

চাটিকিয়াং রুমান বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা :)

৪৪| ০৬ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:৩০

মুকুট বিহীন সম্রাট বলেছেন: মুল্যবান পোস্ট

০৬ ই নভেম্বর, ২০১১ রাত ৮:২৩

চাটিকিয়াং রুমান বলেছেন: ধন্যবাদ ভাই। :)

৪৫| ০৮ ই নভেম্বর, ২০১১ রাত ১২:৩১

স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: দারুন পোস্ট। আমার ইতিহাস এমনিতেই অনেক ভালোলাগে। আর বাজান্টাইনদের নিয়ে এজ অব এম্পায়ার কত খেলেছি।

মাঝে মাঝে ইতিহাস পড়ে কল্পনার রাজ্যে চলে যাই, তখনকার দিনগুলোও হয়তো তেমন খারাপ ছিলনা, এখনকার দিনগুলোও খারাপ নয়, সামনের দিনগুলোও ভালোই হবে ইনসাল্লাহ। :)

০৮ ই নভেম্বর, ২০১১ রাত ১:১২

চাটিকিয়াং রুমান বলেছেন: অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। :)

ইতিহাসের ছাত্র না হলেও ইতিহাস আমাকে কেমন জানি টানে! ইতিহাস পড়ে কল্পনার রাজ্যে বিচরণ করতে আমিও ভালোবাসি। :)

৪৬| ১৮ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:১৩

শাহেদ খান বলেছেন: দারূণ একটা পোস্ট !!!

+++

তবে, একটা তথ্যে আমি একটু বিভ্রান্ত।

"বাইজেন্টিয়ামকে কিছুকালের জন্য রক্ষা করেন মোঙ্গল বীর তৈমুর লং। তিনি ছিলেন চেঙ্গিস খানের বংশধর।"

সবসময় পড়ে এসেছি মোঘল সম্রাট বাবর তাঁর পিতা-মাতার বংশানুক্রমে, একদিকে ছিলেন চেঙ্গিস খানের বংশধর আর অন্য দিক থেকে তৈমুর লং-এর। আর এখন দেখছি দু'টাই এক হয়ে গেল !

যাই হোক, পোস্টে অনেক অনেক ভাল লাগা :)

২০ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৩৩

চাটিকিয়াং রুমান বলেছেন: বিষয়টি আমার কাছেও খটকা লেগেছে। কিন্তু ইতিহাসে আমি এভাবেই পেয়েছি বিষয়টি।

চেঙ্গিস খানের বংশের এই তালিকা থেকে এই বিষয়ে কিছুটা ধারণা পাওয়া যেতে পারে। View this link

:)

৪৭| ২০ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৩৮

একজন অপদার্থ বলেছেন: মোধু পোস্ট প্রিয়তে B-)

২০ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:২৪

চাটিকিয়াং রুমান বলেছেন: অনেক ধন্যবাদ তোমাকে। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.