নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্নিগ্ধ সকাল

আজাইরা public

স্নিগ্ধ সকাল › বিস্তারিত পোস্টঃ

যারা সাইদীকে নির্দোষ মনে করেন তাদের বলছি।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০০

মাওলান আবুল কালাম আজাদ (বাচ্চু রাজাকার) যখন টিভি তে ইসলামী কথা বলত আমি তার কথা অনেক মনোযোগ দিয়ে শুনতাম। এবং তাকে অনেক ভাল মানুষ মনে হত। মনে হত ইস্লামের একজন এত বড় মুফাসসির। কি সুন্দর করে ব্যখ্যা দিচ্ছেন কত ভাল মানুষ। যেদিন শুনলাম এই সেই বাচ্চু রাজাকার, অনেকটা শকড হলাম, এই রকম ভাল মানুষ কি করে রাজাকার হয়। তার পলায়নের মধ্যেই ব্যপারটা আরও পরিস্কার হল এই লোকই রাজাকার। এতদিন ভাল মানুষের খুবই সুন্দর একটা মুখোশ পরে ছিল।

দেলোয়ার হোসেন সাইদী কোরানের অনেক অনেক সুন্দর ব্যাখ্যা করেন। অনেকের কাছেই সেটা খুব ভাল লাগে। অনেকেই তার বয়ান শুনে আবেগ আপ্লুত হন। তার মানে এই না সে নির্দোষ। যারা তাকে ভালবাসেন, তার প্রতি একটা আবেগ কাজ করতেই পারে। কিন্তু অনুরোধ ব্যাপারটা যুক্তি দিয়ে বিচার করুন। মাওলান আবুল কালাম আজাদকেও আমি অনেক ভাল মানুষ ভাবতাম। কিন্তু আসলে সে একজন খুনি। কাজেই সাইদীর ক্ষেত্রেও আমার ধারনা একই।

মন্তব্য ১৭ টি রেটিং +৪/-১

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১১

নিজাম বলেছেন: একটি হাদীস আছে, তার বর্ণনা মোটামুটি এই রকমঃ শেষ জামানায় এমন এক শ্রেণীর আলেম হবে তাদের মুখে থাকবে মধু আর অন্তরে থাকবে বিষ। তারা ধর্মের কথা বলবে দুনিয়ার সম্মান আর ধন-সম্পদ রোজগারের উদ্দেশ্যে।

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১১

যাযাবরমন বলেছেন: আপনি ধারনা করতেই পারেন যে প্রেসিডেন্ট ওবামা আপনার বাবা, কিন্তু বাসতব ভিন্ন। সাইদী রাজাকার কি না তা আমার জানা নাই, আদালতকেই তা প্রমান করতে হবে। যদিও এর আগেও আদালত প্রমান করতে ব্যর্ঠ হয়েছে যে কাদের মোল্লা কে? ফরিদপুরের কাদের মোল্লা না মিরপুরের কসাই কাদের। কাদের মোল্লা তার নিজের পরিচয় সম্পর্কে যাদের নাম করেছে, আদালত তাদের কাওকেই আদালতে ডেকে জিঞ্জাসাবাদ করে নাই।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯

স্নিগ্ধ সকাল বলেছেন: Click This Link

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৩

নিকোটিন বলেছেন: +

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬

কর্ণেল সামুরাই বলেছেন: সাঈদীর ব্যাপারে একটু সমস্যা আছে। বাচ্চু রাজাকার, কাদের মোল্লা এগুলা হইল খাস রাজাকার। তবে আদালতে সাইদীর সেইসব তথ্য প্রমাণ আসছে সেগুলা শক্ত নয়।

দেখা যাক আদালত কি বলে।

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭

Toriqul বলেছেন: ধন্যবাদ আপনাকে, আসলে যুক্তি আপনি মানেন তো! আপনি বললেন যে মাওলান আবুল কালাম আজাদ পালানোর পর আপনি নিশ্চিত হলেন সে একজন খুনি। তর্কের খাতিরে্আমি ধরে নিলাম সে খুনি। কিন্তু দেলোয়ার হোসেন সাইদী কি পালিয়ে আছে।বরং তিনি গ্রেফতার হ্ওয়ার কয়েকদিন আগে সৌদি আরব থেকে ঘুরে আসলেন।এবার আপনি বলুন দেলোয়ার হোসেন সাইদী যদি খুনিই হবেন তাহলে তিনি দেশে ফিরে এরেন কেন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫১

স্নিগ্ধ সকাল বলেছেন: আমি ধারনার কথা বলছি । তর্ক করছি না। আমি বলছি একজন মানুষের মুখের কথা বাহিরের কাজ কর্ম দেখেই তার সম্পর্কে নিশ্চিত হওয়া উচিত নয়। আবুল কালাম আজাদ যে নির্দোষ এটা নিয়ে কারও সন্দেহ ছিল না। সে ভাল কুরানের তফসির করতে পারে এজন্য নির্দোষ সে কথা কাওকে বলতে শুনিনি। কিন্তু মাওলান সাইদীর ব্যাপারে এধরনের অনেকের বিশ্বাসের কথা শুনছি। সে যায়াগাটিতেই আমার ধারনার কথা বলছি। তার বেশ কিছু বয়ান আমি ইউ টিউবে শুনেছি, বেশ ভাল বলেন। কিন্তু একজন ভাল কুরানের তাফসির করেন মানে এই না যে তিনি পুর্ব জীবনে নিস্পাপ ছিলেন। আমি সে কথাই বলছি তার মুখের কথা শুনে অন্ধভাবে তাকে নিস্পাপ না ভেবে একটু প্রশ্নের দৃষ্টিতে দেখুন।

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৬

পূর্ণয় বলেছেন: "তাদের অন্তঃকরণ ব্যাধিগ্রস্থ,আল্লাহ তাদের ব্যাধি আরও বাড়িয়ে দিয়েছেন বস্তুত তাদের জন্য নির্ধারিত রয়েছে ভয়াবহ আযাব, তাদের মিথ্যাচারের দরুণ" - আয়াত ১০
"আর যখন তাদেরকে বলা হয় দুনিয়ার বুকে দাঙ্গা-হাঙ্গামা করো না, তখন তারা বলে আমরা তো মিমাংশার পথ অবলম্বন করেছি" - আয়াত ১১
"মনে রেখ তারাই হাঙ্গামা সৃস্টিকারী , কিন্ত তারা তা উপলব্ধি করে না" - আয়াত ১২

ঠিক যেমনটা জামাত শিবিরের ধারণা। তারাই ঠিক বাকি সবাই ভূল। তারা নিজেকে সত্য প্রমাণ করতে ফিতনা-ফ্যাসাদে ব্যস্ত। আল্লাহ তাদের কথা তো বলেই দিয়েছেন সূরা বাক্কারায়

৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬

Toriqul বলেছেন: "তাদের অন্তঃকরণ ব্যাধিগ্রস্থ,আল্লাহ তাদের ব্যাধি আরও বাড়িয়ে দিয়েছেন বস্তুত তাদের জন্য নির্ধারিত রয়েছে ভয়াবহ আযাব, তাদের মিথ্যাচারের দরুণ" - আয়াত ১০

"আর যখন তাদেরকে বলা হয় দুনিয়ার বুকে দাঙ্গা-হাঙ্গামা করো না, তখন তারা বলে আমরা তো মিমাংশার পথ অবলম্বন করেছি" - আয়াত ১১
"মনে রেখ তারাই হাঙ্গামা সৃস্টিকারী , কিন্ত তারা তা উপলব্ধি করে না" - আয়াত ১২

ঠিক যেমনটা আপনাদের ধারণা। আপনারাই ঠিক বাকি সবাই ভূল।আপনারা নিজেদের সত্য প্রমাণ করতে ফিতনা-ফ্যাসাদে ব্যস্ত। আল্লাহ তাদের কথা তো বলেই দিয়েছেন সূরা বাক্কারায়।
যদি আমি এমনটা বলি তাহলে কি ভূল হবে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৮

স্নিগ্ধ সকাল বলেছেন: "ঠিক যেমনটা আপনাদের ধারণা। আপনারাই ঠিক বাকি সবাই ভূল।আপনারা নিজেদের সত্য প্রমাণ করতে ফিতনা-ফ্যাসাদে ব্যস্ত। আল্লাহ তাদের কথা তো বলেই দিয়েছেন সূরা বাক্কারায়।
যদি আমি এমনটা বলি তাহলে কি ভূল হবে।"

অত্যন্ত যুক্তি সঙ্গত কথা। কিন্তু বাস্তবে আমরা দেখছি দুনিয়ার বুকে দাঙ্গা-হাঙ্গামার কাজটা জামাত বেশি করছে, আর তারপর তাদের কারও কাছে জিজ্ঞেস করলে বলছে ইসলাম প্রতিষ্ঠার কথা(মিমাংশার পথ অবলম্বন করেছি)। একজন সাধারন মুস্লিম হিসেবে জামতের কথার সাথে কাজের আমি কোন মিল খুজে পাচ্ছি না, বরং উল্টটা দেখছি। জামাতের কাজ সম্পর্কে অনেক ভাল কথা শুনেছি আমার পরিচিত একজনের কাছ থেকে। কিন্তু যা দেখছি ঠিক তার উল্ট
এই ক্ষেত্রে
"মনে রেখ তারাই হাঙ্গামা সৃস্টিকারী , কিন্ত তারা তা উপলব্ধি করে না" - আয়াত ১২
এই আয়াতটা জামাতের জন্যই প্রযোজ্য মনে করি

৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১

Toriqul বলেছেন: আমি কিন্তু আমার উত্তর পাইনি
দেলোয়ার হোসেন সাইদী গ্রেফতার হ্ওয়ার কয়েকদিন আগে সৌদি আরব থেকে ঘুরে আসলেন।এবার আপনি বলুন যদি দেলোয়ার হোসেন সাইদী খুনিই হবেন তাহলে তিনি দেশে ফিরে এলেন কেন।আমার কথা বলি আমি যদি খুনি হই তো আমার থেকে ভালো আমার ব্যাপারে কেউ জানবে না।আর আমি যদি জানি যে আমি খুনি এবং আমি যদি দেশে যাই তাহলে আমাকে ফাসিতে ঝুলানো হবে তাহলে আমি কেন দেশে আসবো আমার কি প্রানের মায়া নেই।
দেলোয়ার হোসেন সাইদী ইচ্ছা করলেই সৌদি আরবে রাজার হালে থাকতে পারতেন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭

স্নিগ্ধ সকাল বলেছেন: আমি মনে করি, দেলোয়ার হোসেন দেশে ফিরেছেন কারন তার এই বিশ্বাস ছিল যে জামাতের রাজনৈতিক সমর্থন পাবেন। আমাদের দেশে রাজনৈতিক শক্তি দিয়ে খুনিরা সহজে পার পেয়ে যায়।(বিশ্বজিত এর খুনের উদাহরন দেয়া যেতে পারে)। তেমনি যেহেতু তার রাজনৈতিক শক্তি আছে , আমি খুনি হলে এবং রাজনৈতিক শক্তি থাকলে সেই ভরসায়ই দেশে ফিরে আসার সাহস পেতাম।

৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২

হাসান কালবৈশাখী বলেছেন: আমার প্রত্যাশা ফাঁসি ba Jail lifetime na

ami chai "nay bicher"

১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০

খইকাঁটা বলেছেন: লেখক আপনি বললেন যুক্তি দিয়ে বিচার করতে। একারনে আপনাকে প্রশ্ন করছি,

মাওলানা আবুল কালাম আজাদ কি আসলেই পালিয়ে গেছে? মানে আপনি সরকারী মিডিয়া মারফত ছাড়া আর কোনভাবে নিশ্চিত হয়েছেন?

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০

স্নিগ্ধ সকাল বলেছেন: আমি এমন মিডিয়ায়(সরকারী বা বেসরকারী) কোন খবর পাইনি তিনি এখনও দেশে আছেন। এবং তার রায়ের পরই তিনি লাপাত্তা(পালিয়ে যাওয়া ছাড়া এর আর কোন অর্থ আমার কাছে নেই)। আমার পক্ষে সরজমিনে ঘটনা তদন্ত করে দেখা সম্ভব না।

১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৯

আজিজ বাংলাদেশী বলেছেন: রাজাকারের বিচার চাই।

১২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫১

খইকাঁটা বলেছেন: লেখক বলেছেন: আমি এমন মিডিয়ায়(সরকারী বা বেসরকারী) কোন খবর পাইনি তিনি এখনও দেশে আছেন। এবং তার রায়ের পরই তিনি লাপাত্তা(পালিয়ে যাওয়া ছাড়া এর আর কোন অর্থ আমার কাছে নেই)। আমার পক্ষে সরজমিনে ঘটনা তদন্ত করে দেখা সম্ভব না
.......................................
সম্ভবত একটা ভুল হচ্ছে, উনি রায়ের আগেই লাপাত্তা। আমি বলতে চাচ্ছি আসলে উনি লাপাত্তা নাকি উনাকে লাপাত্তা করা হয়েছে। লাপাত্তা করে ফাসির অর্ডার দেয়া হলে তেমন ঝামেলা থাকেনা। অবশ্য আব্দুল কাদের মোল্লার ফাঁসির অর্ডার হলে আমার মনে এহেন প্রশ্ন জন্ম নিত না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.