| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেতু আশরাফুল হক
All time young and well ইমেইল করুন: [email protected] @লেখক কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত
আমার এক শাশুড়ি ছিল; আমি যখন ক্লাস থ্রি তে পড়ি তখনও জানতাম সে আসলেই আমার শাশুড়ি। একদিন বাড়ি থেকে ছবির এলবাম নিয়ে যাই স্কুলে, সেখানে আমি বন্ধুদের আমার শাশুড়ির ছবি দেখাই; তারা গিয়ে জানিয়ে দেয় খালেদা ম্যডামের কাছে। খালেদা ম্যডাম ছুটে আসেন, ''কই রে তোর শাশুড়ির ছবি?''
''এই যে ম্যডাম।'' আমি নির্বিকারভাবে দেখাই।
ম্যডাম সেই ছবি নিয়ে সব স্যার ও ম্যডামদের দেখিয়ে বেড়ায়। বন্ধুরা হাসাহাসি করছে। আর আমি অবাক হয়ে ভাবতে লাগলাম ওরা এমন কেন করছে? আমি কি এমন হাসির কথা বলেছি যে ওরা এটা নিয়ে হাসাহাসি করছে?
আমার মেঝ খালাই ছিল সেই শাশুড়ি। ছোট থেকেই সবাই আমাকে দেখিয়ে দিয়ে ছিল সে আমার শাশুড়ি। তিনিও আমাকে পছন্দ করতেন। শিশুকালে আমি যখন তিন-চার বছরের, আমার মা তখন বাংলায় অনার্স-এর ছাত্রী। মা আমাকে রেখে যেতেন মেঝ খালার কাছে; ঐ সময়টুকু খালা আমাকে দেখভাল কারতেন। সেই জন্য আমার বাবা মেঝ খালার মেয়ে হলে তাকে ছেলের বউ বানাবেন বলে রসিকতা করতেন। আমাকেও বলতেন 'তোর শাশুড়িকে ডেকে আন' অথবা 'তুই তোর শাশুড়ির কাছে যা' এমন ভাবেই সম্বোধন হতো। তাই তিনি যে আমার শাশুড়ি, এটা আমি ছেলেবেলা থেকেই বুঝে গিয়েছিলাম। তিনি আমার খালা তা যেন আমি জানতামই না।
সে ভুল আমার ভেঙ্গেছিল আরও অনেক পরে। তবে শেষটা ছিল করুন।
একদিন সত্যি সত্যি আমার ব্উ জন্ম নিল। অর্থাৎ আমার খালার মেয়ে হলো। সবাই বললো মেয়েটা বেশ কালো হয়েছে। আমরা সবাই মিলে হাসপাতালে গেলাম তাকে দেখতে। আমার মা বলছিলেন, ''কালো হোক তবু দেখো না কেমন সুন্দর হয়েছে!''
আমার এক বড় বোন আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, 'কি রে বউ পছন্দ হয়েছে?''
আমি লজ্জা পেলাম।
এ ঘটনার মাসখানেক পর। হঠাৎ শোনা গেল আমার বউকে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আমার শাশুড়ি। কেন? বউয়ের ডায়রিয়া। আমরা আবার দেখতে গেলাম। সে দিন দিন নিস্তেজ হতে থাকলো। সে সময় খাবার স্যালাইনের প্রচলন ছিল না। আবিস্কারই হয়নি। তিন দিন বেঁচে ছিল সে।
আর আমি যেন ক্লাস ফাইভে থাকতেই বিপত্নীক হলাম।
১১ ই জুন, ২০১১ রাত ১১:৩৬
সেতু আশরাফুল হক বলেছেন: জী না, হয় নি। তবে হবার সম্ভাবনা ছিল যথেষ্ট। একমাস বয়সের মেয়েকে তো আর বিয়ে করা যায় না। তবে সে ছিল জন্মের পরেই আমার হবু বউ।
বিষয়টা কিলিয়ার?
২|
১১ ই জুন, ২০১১ রাত ১১:৩৭
স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: আহারে, শেষটায় এসে খারাপ লাগলো। যেকোন মৃত্যুই অনেক অনেক কষ্টের।
৩|
১১ ই জুন, ২০১১ রাত ১১:৪১
রিক্তের বেদন২০১০ বলেছেন: বাল্য বিবাহ দন্ডনীয় অপরাধ । তখন বিয়ে করেন নাই তো কি ! বাল্যকালে থাকা অবস্থায় "বউ আছে" - এমন তো ভাবছেন । সুতরাং আপনার দন্ড হইবেক । :-& :-& :-&
বলেন , কি দন্ড নিতে আপনি ইচ্ছুক ?
১২ ই জুন, ২০১১ রাত ১২:৪২
সেতু আশরাফুল হক বলেছেন: আপনার কি কোন বোন-টোন আছে? দুলাভাই হইতে মন চায়।
৪|
১১ ই জুন, ২০১১ রাত ১১:৪৪
আরিফ রুবেল বলেছেন: এটা কোন সময়কার ঘটনা ?
১২ ই জুন, ২০১১ রাত ১২:৪৩
সেতু আশরাফুল হক বলেছেন: ১৯৮৪
৫|
১১ ই জুন, ২০১১ রাত ১১:৫১
তাপস চন্দ্র বলেছেন: বয়িরে আগে বি ...ধবা......
৬|
১২ ই জুন, ২০১১ রাত ১২:০৬
মিঠাপুর বলেছেন: রিক্তের বেদন২০১০ বলেছেন: বাল্য বিবাহ দন্ডনীয় অপরাধ । তখন বিয়ে করেন নাই তো কি ! বাল্যকালে থাকা অবস্থায় "বউ আছে" - এমন তো ভাবছেন । সুতরাং আপনার দন্ড হইবেক ।
আলবৎ দন্ড দেয়া হপে.....
১০০ দোররার বাড়ি দেয়া যায় কিনা........প্রস্তাব রাখলাম....
আমাদের অকালে চলে যাওয়া ....হতে পারত ভাবি যেন জান্নাত বাসি হয় দোয়া করি........
১২ ই জুন, ২০১১ রাত ১২:৪৫
সেতু আশরাফুল হক বলেছেন: বাড়িডা ফুলের মালা দিয়া দিয়েন।
৭|
১২ ই জুন, ২০১১ রাত ১:৪৫
শায়েরী বলেছেন: ++
১২ ই জুন, ২০১১ সকাল ৯:২৮
সেতু আশরাফুল হক বলেছেন: ধন্যবাদ।
৮|
১২ ই জুন, ২০১১ বিকাল ৫:২৮
নীল-দর্পণ বলেছেন: আহারে....বেচারা....
৯|
১২ ই জুন, ২০১১ সন্ধ্যা ৬:৫৬
অলিন্দ বলেছেন: ভাবীজানের জন্য কষ্ট বোধ করতাছি...
১৯ শে জুন, ২০১১ রাত ১:৩১
সেতু আশরাফুল হক বলেছেন: বুকটা ফা...
©somewhere in net ltd.
১|
১১ ই জুন, ২০১১ রাত ১১:৩১
রোকন রাইয়ান বলেছেন: আপনার তাহলে সেই ছোটবেলায় বিয়ে হয়েছিল...