নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগে ঘুরতে আসায় আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি । আশা করছি আমার লেখালেখি, ফটোগ্রাফি আপনার ভালো লাগবে । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https://www.facebook.com/SA.Sabbir666

সাব্বির আহমেদ সাকিল

আমাকে যাচাই করার পূর্বে নিজেকে যাচাই করুন ।

সাব্বির আহমেদ সাকিল › বিস্তারিত পোস্টঃ

না ফেরার দেশে চলে গেলেন আমার দাদা

১৮ ই মার্চ, ২০২৬ রাত ১১:৩৮



ঘড়িতে তখন সন্ধ্যা ৭টা ৫৪ মিনিট । চারিদিকে এশার নামাজের আজান শেষ হয়েছে । বাড়ির পুরুষরা সব মসজিদের দিকে ছুটে যাচ্ছে । কিন্তু একজন পুরুষ এইখানে শুয়ে আছেন । পুরুষটি লম্বায় ৫ ফুট ৮ ইঞ্চি । বয়স ৮০’র কাছাকাছি হবে । মুখভর্তি সাদা দাঁড়ি । পরনে ধবধবে সাদা পোশাক ।

বাঁশঝাড়ের পাশে তিনি নিথর হয়ে শুয়ে আছেন । তাঁকে ঘিরে বাড়ির বউয়েরা দোয়া-দরুদ পাঠ করছেন । চারিদিকে আজান হয়ে গেলো কিন্তু তিনি আড়মোড়া ভেঙ্গে আর উঠলেন না । উঠবেন না আর কখনোই । জনম জনমের মতো ঘুমিয়ে পড়েছেন তিনি ।

পৃথিবীর সমস্ত কোলাহল, কাজের ব্যস্ততা থেকে তিনি ছুটি নিয়েছেন । তিনি আর কোনোদিন ধবধবে সাদা পাঞ্জাবি পরে সুলতানগঞ্জ/বনানী, দুবলাগাড়ী হাটে যাবেন না । বনানী হাটে জহুরুল কসাইয়ের গোশতের দোকানে ত্রিপলের ওপরে আর বসে থাকবেন না । হাটে গিয়ে গরম গরম ভাজিপুরি খাবেন না, আমাদের জন্য কিনবেন না ।

গায়ে জ্বর নিয়ে ঘাড়ে কোদাল নিয়ে তিনি আর কখনোই জমির কান্দা (কিনারা) কাটতে যাবেন না । করলা, আদা, পটল এসব আবাদ আর করবেন না ।

ঈদের আগে দুবলাগাড়ী হাটে গিয়ে গমের সেমাই আর কিনে আনবেন না ।

পোড়াদহ কিংবা খাউড়ার মেলায় গিয়ে চুন, ভাতের ঝুরি আর বড়ই কিনে আনবেন না । বলবেন না, ‘মেলাত যাবু, গেলে তোর বাপেক ক!’

বাড়ির গেটে এসে কলিংবেল চেপে ‘বউয়েরা সব কুটি বারে?’ বলে আর কখনও হাঁক দিবেন না ।

তিনি আর কখনও আসবেন না, তিনি আর ভালোবাসবেন না, তিনি আর কখনোই ফিরে আসবেন না ।

দাদাজান, আপনাকে কতটা ভালোবাসতাম তা হয়তো কখনও বোঝাতে পারিনি । সবসময় শুধু আপনার কাছে দোয়া চেয়েছি । আপনি সম্পদশালী মানুষ ছিলেন, আপনার বাপ-দাদারা প্রভাবশালী মানুষ ছিলেন । আপনার পরিবারের সবাই হাজী ছিল বলে আপনার মা’কে মানুষ ‘হাজেনী’ বলে ডাকতো ।

গতকাল আপনার মায়ের শিওরেই আপনাকে রেখে এলাম অনন্তকালের জন্য । আপনি আমাদের ক্ষমা করুন । আপনার মতো ন্যায় ও ইনসাফের সাথে যেন অনাড়ম্বর জীবন কাটাতে পারি সেটাই ফরিয়াদ করি আল্লাহর দরবারে ।

সাব্বির আহমেদ সাকিল
০৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, বসন্তকাল | বুধবার | ১৮ মার্চ ২০২৬ ইং | আপন নীড়, বগুড়া

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১২:১৮

সৈয়দ কুতুব বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন ।

২| ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১:৩২

অর্ক বলেছেন: খুবই দুঃখজনক! মন ভরে উঠলো ব্যথায়। তার পারলৌকিক সুখ কামনা করি। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.