| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Click This Link
মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীনদের জন্য ঘর উপহার দিয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রীর এই উপহার বুমেরাং হয়ে দাঁড়ায় ঘরগুলো বসবাসের অযোগ্য হওয়ার কারণে। বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় এই সংক্রান্ত নানা অনিয়মের চিত্র উঠে এসেছে। সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যে অনিয়ম করেছেন সেটা বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা না।
মাননীয় প্রধানমন্ত্রী আজ এতদিন পর এসে এই সব অনিয়মকে ষড়যন্ত্রের ফসল হিসেবে উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী হয়তো সরাসরি ষড়যন্ত্রের কথা বলেন নি কিন্তু আমার কাছে উনার কথার মর্মার্থ তাই মনে হল। আমার ভুলও হতে পারে।
প্রধানমন্ত্রী হয়তো আর কোন চাপ নিতে পারছে না। তাই আপাতত আমলাদের খুশি রাখার জন্য এই টাইপের কথা বলছেন। সংবাদ সম্মেলনে উনার চেহারায় বিষন্নতার ছাপ দেখতে পেলাম। শত অন্যায় চাপে নতি স্বীকার না করা শেখ হাসিনা এখন বড্ড ক্লান্ত এবং বন্ধুশূণ্য বলে মনে হচ্ছে।
২|
০৯ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৯
সাদীদ তনয় বলেছেন: প্রধানমন্ত্রী চাইলেই কি সরে দাঁড়াতে পারবেন? উনি সরে গেলে কে আসবেন।
৩|
১২ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৫৭
জুল ভার্ন বলেছেন: সত্যকে স্বীকার করার মতো মানুসিকতার অভাব প্রকট!
১২ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:০১
সাদীদ তনয় বলেছেন: সত্যকে আমরা সবাই সহজে স্বীকার করতে কুন্ঠাবোধ করি। আর যারা দায়িত্বশীল পদে থাকেন তারা হয়তো সবসময় সত্য বলতে পারেন না।
৪|
১২ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:২০
মোঃ মাইদুল সরকার বলেছেন: ব্লগে স্বাগতম। পথচলা সুন্দর হোক।
১২ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৫৫
সাদীদ তনয় বলেছেন: ধন্যবাদ। তবে লেখা সম্পর্কে কিছু বললেন না।
৫|
১৫ ই সেপ্টেম্বর, ২০২১ ভোর ৬:৪৯
খায়রুল আহসান বলেছেন: একটা প্রবাদ আছে যে "আমলারা সবসময় 'পরবর্তী সরকার' এর জন্য কাজ করে"।
খুবই অল্প কথায় আপনার পর্যবেক্ষণ তুলে ধরেছেন। তবে যেটুকু বলেছেন, গুছিয়ে বলেছেন।
এ ব্লগে আপনাকে সুস্বাগতম! শুভ হোক আপনার ব্লগযাত্রা! এখানে আপনার বিচরণ নিরাপদ হোক, আনন্দময় হোক!
শুভকামনা....
১৫ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৫০
সাদীদ তনয় বলেছেন: আমার মনে হয় দেশের প্রকৃত মালিক তারা। আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:১৫
চাঁদগাজী বলেছেন:
উনার উচিত প্রধানমনত্রীর পদ থেকে সরে যাওয়া; এটা না করলে, স্বাধীনতার পক্ষের লোকেরা বিপদে পড়বে।