| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
...।।..বিস্তীর্ণ ছদ্মবেশ..।।...
অনুভবেরা দেয়নি পাহারা
মনের দুয়ার ঘেঁসে,
অবাধে নিরব শৃঙ্খলা যেন
গুটিসুটি আলতো পায়ে।
অনুভবের শরীর ক্রমশ ছুটে চলে
নির্বাক চাহনি আর অস্পষ্ট মায়ায়।
ঘিরে আছে তব শুন্য আলিঙ্গনে ;
বুনে চলা নিভৃতে হিয়ার বাঁধন ছায়ায়।
শত শব্দের বুননে হ্রদয় আর্তচিৎকার তোমার
দেয়াল জুড়ে প্রতিধ্বনি।
ঠোঁটের কোণ ঘেঁসে কত শতবার এসেছিল গল্পেরা;
তবুও ধ্বনিত হয়নি।
জড়িয়ে গেছে ঠোঁটের মৃদু কম্পনে
চেয়ে থাকা নিয়ে সেই পরিচিত অপলক দৃষ্টি,
নিরবে কথা বলা চোখ।
অসহায় না হয়েও অসহায় তুমি,
নিজের শৃঙ্খল দেয়ালে স্তব্ধ অবয়ব।
আমার প্রাণ জুড়ে খেলা করে হৃদয়ের আকুতি;
বড় শুনতে ইচ্ছে করে আদরে থমকে যাওয়া,
সেই আধো আধো ধ্বনি।
কখনো এক চিলতে রোঁদ অথবা এক পশলা বৃষ্টির অগোচরে;
বিস্তীর্ণ ছদ্মবেশে আমি,
ধুয়ে দেয় আমায়,আবার পুড়িয়েও দেয়।
অশরীরী মায়ায় ঘিরে আছ তুমি এ মোহাচ্ছন্ন চারপাশ;
কেন্দ্রিক তুমি, পুরো পরিধি জুড়ে ছুটে চলা
আর আমার ভাঙ্গাগড়া।
শত আশ্রয়ে আশ্রয়হীন, যদি হই তোমাস্রয় বিহীন;
অস্থিরতারা সব শিথিলতা পায়,
তোমার স্পর্শযোগে।
খুব কাছ থেকেও অচেনা আমি
কারো নীরব অভিযোগে।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৮
সাদি_খান বলেছেন: ধন্যবাদ আপনাকে। ![]()
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০৯
ঘুড্ডির পাইলট বলেছেন: সামুতে আপ্নাকে অভিনন্দন