নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিই নিয়তি,এ বুকেই তীব্র ডুবে মরে প্রতিদিন দুদ্দু শাহ,প্রতিদিন লালন ফকির..... একতারা খানখান,নীল হলো আমার জহরে আমি সেই এপিটাফ,আমি সেই অক্ষরের পির

ইবলি

আমার সম্পর্কে বলবার মতোন তেমন কিছুই খুঁজে পাইনে ....

ইবলি › বিস্তারিত পোস্টঃ

পার্বতী-কে লেখা আজব চিঠি :)

২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১১

(প্রত্যেক-কে পড়বার জন্য অনুরোধ রইল,এটা আমার কয়েক বছর আগের লেখা,হঠাৎ হাতে পেয়ে প্রকাশ করতে ইচ্ছা হলো )
প্রিয় দুগ্গা মা,
চিঠি দিলাম মাগো তোমায়,এসো বাপের বাড়ি
উজান স্রোতে নৌকা পাবে,ফুল সাজানো গাড়ি
মোবাইল ফোন বন্ধ কেন?চার্জ নেই কি তাতে?
বিদ্যুতের-ই বিভ্রাট মা,সেটাও কৈলাসেতে! :((
ভোর সকালে রওনা দিও,বোধন বেলাতে
তোমার তরে সাজাই উঠান বৈচি তলাতে
দামী-দামী গয়না শাড়ী রেখে এসো ঘরে ;)
চোর-ডাকাতের ভয় আছে মা,সাজবে আবার ফিরে।
কার্তিক আর গণেশ দাদা,তোমার দুটো ছেলে
বেজায় ভালো,ভাইদুটো মা,জুড়ি কোথায় মেলে
থাকত যদি ত্রিশূলধারী সঙ্গে তোমার মা
এতোকথা তোমার সাথে বলতে হতো না.. !
এক খোঁচাতে চোর ভায়াদের করতো ফুঁটো পেট:|
ভাঙ-ধুতরায় ভরতি ডালা,লাগিয়ে দিত ভেট ..
আর যাইহোক ঠিক সময়ে তোমার আসা চাই
তোমার জন্য ঐ কটা দিন পড়াশুনা নাই.. :D
বাবার অফিস মায়ের তাড়া ,সবার ছুটির দিন
তোমার আশায় আকাশ সাজে,বাতাস বাজায় বীণ
পাহাড়,নদী,বৃক্ষরাজি,পাখীর কলতান
মর্ত্য ভাসে কী উল্লাসে আগমনীর গান :)
~ ইতি‌‌ তোমার প্রিয়
সাহিত্য মুখোপাধ্যায়(০২/০৯/২০১১)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.