নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিই নিয়তি,এ বুকেই তীব্র ডুবে মরে প্রতিদিন দুদ্দু শাহ,প্রতিদিন লালন ফকির..... একতারা খানখান,নীল হলো আমার জহরে আমি সেই এপিটাফ,আমি সেই অক্ষরের পির

ইবলি

আমার সম্পর্কে বলবার মতোন তেমন কিছুই খুঁজে পাইনে ....

ইবলি › বিস্তারিত পোস্টঃ

ও আমার মাধবীলতা :)

২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৩

বলবোনা পাশেই থেকো
শুধু ভোরবেলায় ঘুম ভেঙে
তোমার ঘুমন্ত মুখটা দেখতে চাই পাশবালিশে।
হুড়োহুড়ির সকালবেলায়..
অফিসের পানে ছোটার আগে নাহয় মুখটা মুছে গেলাম আটপৌরে ওড়নায়! :)
ইস! তখন ঠিকই বকে দেবে ওড়না নোংরা করবার অপরাধে, জানি আমি.. ;)
এখন যতসব আদিখ্যেতা তোমার...
তুমি স্বভাব মতই ফোঁড়ন কাটো।
আমি হাসি। :D
-আচ্ছা আমি কিন্তু চাকরি করবো।
জানিতো!
দুপুরে নাহয় ছোট্ট একটা টেক্সটই করো
-খেয়েছো?খেয়েনিও।
ইস! কী মহারাণীরে আমার.... B-)
-আমিও করবো তো।এই কখন ফিরবে?
সান্ধ্য বিকেলের চায়ের তেষ্টা! চায়ের সাথে টা। :P
আমার কিন্তু মিষ্টি কিছু চাই ! :-*
জানিতো পরীক্ষার খাতায় রসগোল্লা পেতে পেতে মিষ্টি
খাবারেই যে মুখে রোচে তোমার...
পেটুক কোথাকার... :P
কী আমি পেটুক? তুমি যে প্লেটের পর প্লেট ফুচকা চটপটি খেয়ে নিচ্ছো।তার বেলায়। :|
তুমি আমাকে খাওয়ার খোটা দিলে? X(
তুমিই তো দিলে প্রথমে।ঝগড়াটে মেয়ে কোথাকার।
আমি ঝগড়াটে? /:)
থাকো তুমি আমি চললাম...
তারপর ফোন করেছি বার চারেক...
সুরেলা কন্ঠে একটাই উত্তর..
"দুঃখিত এই মুহূর্তে সংযোগ দেয়া সম্ভব হচ্ছেনা.." :((

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.