| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইবলি
আমার সম্পর্কে বলবার মতোন তেমন কিছুই খুঁজে পাইনে ....
তোর ঐ গভীর চোখের বিষন্নতায়..
আমি এঁকে দেবো বৈরাগ্যের তিলক..
অবসাদের সুতুমুল গহ্বর থেকে
উঠে আসা রাত-হাত বাড়িয়ে ছোঁয়া কোনো..
স্বেচ্ছা অনুতাপ আর এসবের
অমীমাংসিত হিসেববহুল খেরোপৃষ্ঠার উল্টোপিঠে..
কুয়াশার অক্ষরে লিখে রেখে যাবো-
~শীতের চিঠি..
প্রযত্নে ঐ পুরাণগাথা থাকবে তেমন-
আগের মতোন..যেমনি ছিল.. !
তোর চোখের ঐ ক্লিষ্ট আবির..
ধূলোয় মেতে একে একে যে যার মতো
ফিরলো শেষে...
আমায় শুধু বিরাণ প্রান্ত..
অন্তহীন এক প্রতীক্ষাঘোর মন্ত্র দিল শিখিয়ে..
তবু জানি,রোদনের কোনো নিজস্ব বর্ণমালা নেই..
যেই পথ গ্যাছে অপ্রযোজ্য দাবির মিছিলে-
সেইখানে তুই অচিন বিভূঁই,আগের মতোই আছিস
আজ.. সন্ধ্যাডাকে লিখছি তোকে আবার..
তোর মতো তুই যেমন খুশি বিষন্নতান বাঁচিস..
~আপত্তি নেই.....
©somewhere in net ltd.