| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইবলি
আমার সম্পর্কে বলবার মতোন তেমন কিছুই খুঁজে পাইনে ....
১।
চুপ করে তুই থাকরে শুয়ে,
আমার লোমশ বুকে.....
তোর আমার ভালোবাসার ..
গল্প জানুক লোকে...! ![]()
২।
প্রিয়তমা....
আঙুলের করিডরে,ঠোঁট ছোঁয়া ক্যানভাস দেবো তোমায় উপহার..
রং হবে তাজা রক্তের..
আমাদের জমানো স্বপ্নরা উড়বে প্রাণভরে,
আমি সেই ক্যানভাসের মেঘ হবো.
আর তুমি হবে..গাঙচিল.. ![]()
৩।
বৃষ্টিভেজা পথের ধারে,
দাঁড়িয়ে খানিকক্ষন...
মেঘ গুর-গুর বুকের সাথে
তোমায় খোঁজে মন. ..![]()
জানলা ছোঁয়া রোদ্দুর তুমি
দুপুর ভরা ঘর..
রাত্রি নিঝুম ক্যানভাসে খুঁজি
তোমার অন্তর ![]()
৪।
কখনো যদি নির্বাক হয়ে যাই,
দিশেহারা নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকি তোমার দিকে. ..
তখনো আমার নিথর নির্বাক দৃষ্টি থেকে বুঝে নিও
ভালোবাসি তোমাকে ...!
কখনো যদি অভিমানে অন্য দিকে ফিরে চাই,
অনুভূতি শূণ্য অবহেলায় হাত সরিয়ে নাই
তখনো আমার না-ছোঁয়া অভিনয়ে বুঝে নিও
ভালোবাসি তোমাকেই ...! ![]()
©somewhere in net ltd.