নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিই নিয়তি,এ বুকেই তীব্র ডুবে মরে প্রতিদিন দুদ্দু শাহ,প্রতিদিন লালন ফকির..... একতারা খানখান,নীল হলো আমার জহরে আমি সেই এপিটাফ,আমি সেই অক্ষরের পির

ইবলি

আমার সম্পর্কে বলবার মতোন তেমন কিছুই খুঁজে পাইনে ....

ইবলি › বিস্তারিত পোস্টঃ

স্মৃতিমেদুর শান্তিনিকেতন

১০ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৫

বাইশে শ্রাবণ



কাঞ্চনকামিনীর সাথে মিশে যাচ্ছে সনাতনী প্রভাত

বাতাসে ডিজেলের গন্ধ, ট্রামের ঘন্টা ...



চোখের সামনে ঝাপসা হয়ে যাচ্ছে ছাতিমতলা

কালোবাড়ি, হিমশীতল অপেক্ষা...

কিছু বুঝে ওঠার আগেই শব্দের মিছিলে

শ্লোগান মুখর -

চিত্রাঙ্গদা, খোলা চুল...

আরন্যক প্রেম উত্তরায়ন প্রাঙ্গনে;

বার্ধক্য, সেতো মনের গভীরে!

নিঃশব্দে কনীনিকায় অশ্রু গড়ায়

নিমগ্নতার আড়ালে তলিয়ে যায়

সমালোচকের ছদ্মবেশ।



সকাল থেকেই তোড়জোড়

অন্দর আর আঙিনা দুটোতেই দেবদারু

হলুদফুলের তোড়ায় ছোট্টশিশুটির কত আবেগ

কবিদাদু পরবে তার রতনহার।



সরকারী মননের পালা সন্ধ্যায়,

মিলিয়ে যায় জীবনানন্দের ইঁদুর-ধান-মাটি

হাইরাইজের লিফটের ব্যস্ততা

ঘনঘন বিদ্যুত-সংকট,

সবুজ কার্পেটের তলা থেকে বেড়িয়ে পড়ে

অন্দরমহলের শুকতারা,



কাজুফেণী আর বেলফুলে

উদ্দাম শ্বাস ফেলে বিছানায়

ধ্বংস হয় তাবড় সেবকের রবীন্দ্রপ্রীতি;



তখনও মায়াবী রাত্রির সিগন্যাল পোস্টের কারসাজিতে

বেজে ওঠে -

"আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে।

তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে।"

মন্তব্য ১৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৮

শঙ্কর দেবনাথ বলেছেন: সুন্দর।

১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৬

ইবলি বলেছেন: ধন্যবাদ মহাশয়।ভালো থাকবেন :)

২| ১০ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৭

হাসান মাহবুব বলেছেন: চমৎকার।

১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩২

ইবলি বলেছেন: ধন্যবাদ হাসান ভাই। ভালো থাকবেন । :)

৩| ১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫১

দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর।
চমৎকার।

তাহলে আমি বলবো
অসাধারণ। :-B
+++
ভালো থাকবেন।

১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৬

ইবলি বলেছেন: ওহে রাজপুত্র,ধন্যবাদ আপনাকে :)
অনেক ভালো থাকবেন ।

৪| ১০ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

সুমন কর বলেছেন: এতশত বুঝি না!

কবিতা ভাল লাগল। সুন্দর।

১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪২

ইবলি বলেছেন: ধন্যবাদ মহাশয়।ভালো থাকবেন :)

৫| ১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৯

পার্থ তালুকদার বলেছেন: খুব ভাল লাগল....

১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৫

ইবলি বলেছেন: ধন্যবাদ পার্থবাবু।ভালো থাকবেন :)

৬| ১১ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৫:৪৮

বিদ্রোহী বাঙালি বলেছেন: জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী ছাড়াও বছর জুড়ে শান্তিনিকেতন সরব থাকুক, কবিগুরু অম্লান থাকুক। কবিতা অনেক ভালো হয়েছে।

১১ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৪৬

ইবলি বলেছেন: শান্তিনিকেতন আর সোনাঝুড়ি আমার খুবই প্রিয় জায়গা। :)
ধন্যবাদ বিদ্রোহী।অনেক ভালো থাকবেন :)

৭| ১১ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর । শেষ দুটি চরণ অনবদ্য । B-)) :) :)

১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫০

ইবলি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই। ভালো থাক বেন :)

৮| ১২ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৪:১৬

ডি মুন বলেছেন:
ভালো লাগল বাইশে শ্রাবণ

কবিকে শুভেচ্ছা

১২ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৪

ইবলি বলেছেন: ধন্যবাদ ডি মুন ।অনেক ভালো থাকবেন। :)

৯| ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪০

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় বেশ লাগলো ।

১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৪

ইবলি বলেছেন: ধন্যবাদ কলমের কালি শেষ ভাই ।:)
ভালো থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.