নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিই নিয়তি,এ বুকেই তীব্র ডুবে মরে প্রতিদিন দুদ্দু শাহ,প্রতিদিন লালন ফকির..... একতারা খানখান,নীল হলো আমার জহরে আমি সেই এপিটাফ,আমি সেই অক্ষরের পির

ইবলি

আমার সম্পর্কে বলবার মতোন তেমন কিছুই খুঁজে পাইনে ....

ইবলি › বিস্তারিত পোস্টঃ

নিজেকে যা মনে হয় আমার..!

১১ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২৯

বেশ কিছুদিন আমি সামুর সাথে যুক্ত হয়েছি। তবে অনেকদিন কিছুই পোস্ট করা হয়ে ওঠেনি।তবে প্রায়ই পর্যবেক্ষণ করেছি.।

আসলে আমি এতোটাই মুগ্ধ হয়েছি যে নিজেকে ভাষাশহীদ মনে হচ্ছে :)

তারপর .. নিজের প্রোফাইলে "আপনার সম্পর্কে......" অংশ-টি পূরন করতে ভেবেই আকুল হলেম,নিজের সম্পর্কে কি বা বলি ।

আমি যে একজন পাগল,এর থেকে বেশী কিছু বলার নেই .. তবে ইতিমধ্যেই আঠারোটি বসন্ত পার করে ফেলেছি ..।

নিজের খেয়ালে লিখি .. যা যা মনে আসে .।

লিখি কবিতা..যা ওঠে নাভিমূল থেকে :) কিছুটা এরকম~~



লিখেছি বিশ্বাস করে একদিন তোমার হননে

আমার আনন্দ জাগবে,জেগে উঠবে প্রদীপের দানো

শুধু সঙ্গসুধা চেয়ে কেঁদে গেছি অক্ষরের চরণে

উত্তর দাওনি তুমি,সে কথা ভুলিনি আমি জানো..



সেইজন্য লিখে রাখি অপমান,ক্রোধ,রাস্তাঘাট

উল্লুকের কাম,মোহ,আগামী -আবদার

এই জন্য জন্মলিপি এখনো উদ্ধার বাকি পাঠ

তোমার ওপরে রইল রহস্যের উন্মোচন-ভার!



তুমি তো জেনেছ ধ্বংস,উড়িয়েছ অক্ষরের ছাই

আমি দাগ রেখে যাচ্ছি অক্ষরের পরমা পিরিতে

জন্মেছি অক্ষর-গর্ভে,আজও সেই রক্ত চেটে খাই

অক্ষরেই বাঁচি মরি,অক্ষর সাজাই সমাধিতে! :)

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৯

নতুন বলেছেন: স্বাগতম ... লেখা চালিয়ে যান... হ্যাপী ব্লগিং

১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৭

ইবলি বলেছেন: ধন্যবাদ নতুন। ভালো থাকবেন :)

২| ১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৬

হাসান মাহবুব বলেছেন: শুভ ব্লগিং।

১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৯

ইবলি বলেছেন: ধন্যবাদ মাহবুব ভাই। ভালো থাকুন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.