নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিই নিয়তি,এ বুকেই তীব্র ডুবে মরে প্রতিদিন দুদ্দু শাহ,প্রতিদিন লালন ফকির..... একতারা খানখান,নীল হলো আমার জহরে আমি সেই এপিটাফ,আমি সেই অক্ষরের পির

ইবলি

আমার সম্পর্কে বলবার মতোন তেমন কিছুই খুঁজে পাইনে ....

ইবলি › বিস্তারিত পোস্টঃ

"প্রতীক"~ একটি আটপৌরে কবিতা

১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১২

~:প্রতীক:~

আকাশের সিঁড়ি খুঁজি..
এযেন ছিন্নপত্র চোরাবালি-
একসময় সাধ ছিল,ছিল না
সাধনা ...
না পাওয়ারই আশঙ্কায়!
আচমকা সবুজ কচি ঘাসে পেলাম
প্রাণের প্রেরণা...
মৃত্যুকে ফাঁকি দেওয়ার ঝোঁকে তাই,
অর্দ্ধ-মৃত কঙ্কাল দেহটাকে যত্ন করি !
মধ্যরাতে,
আঁশ্যাওরা ঝোঁপের পাশ দিয়ে রাস্তায়,
মামদো ভূতের সাথে শাঁখচুন্নীর প্রেমালাপ
বেশ লাগে!
পাড়ার মোরে..
.নেরী-কুকুরের হাইকোর্টে
চলে আমার সূখ্য-বিচার!
ভাবে মনিষ্যি-সমাজ বহির্ভূত-
ভূতেদের-ই শরীকদল!
জীবণ যেন সংঘর্ষ
অনন্ত সমস্যা জট পাকিয়ে
শূণ্যে অবস্থান করছে!
অজানা পথের ইশারায়
এলো "বন্ধু দিশারী"!
ভালো লাগার রোমাঞ্চ এলো
জটিলতার সিঁড়ি বেয়ে।
রক্ত মাংসের মেশামেশি
পুরুষ ঘেঁষা মন
আধুনিকতার বেহায়অপনায় টালমাটাল
! মৃত্যুকে বুড়ো-আঙুল দেখিয়ে
ঠাঁই নিল নির্লজ্জ যৌবন!
ভাবের দুকূল ছাপিয়ে,
পদ্মা তখন চিরযৌবনা !
আপন মনের খেয়াল খুশিতে ছন্দের মহিমা।
প্রদীপের তলা আঁধারের দেশ
যন্ত্রনাদায়ক অমাবস্যা!
তোমায় পরিস্কার দেখতে পাই...
এখানেই জীবনের স্বাদ..
তোমাকে দেখি!
ভাব আর ভাবনা চলেনা সমান্তরাল,
আগমনীর সুর মিশে যায় বিজয়ার প্রতিধ্বনিতে!
"প্রতীক" ছিল সাধারন মেয়ে!
হারিয়েছে আত্মবিশ্বাস
তাই,
লক্ষ তারার ঝিকিমিকিতে শশীকলার আনমনাতে
হয়না আলোকিত....!!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৯

নিলু বলেছেন: লিখে যান

১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩১

ইবলি বলেছেন: ধন্যবাদ । :) ভালো থাকবেন !

২| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৫

হাসান মাহবুব বলেছেন: কিছু টাইপো আছে/। ঠিক করে নিয়েন।

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৫

ইবলি বলেছেন: এই লেখাটি প্রতীকী।তাই এমনভাবে লিখিত। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.