নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিই নিয়তি,এ বুকেই তীব্র ডুবে মরে প্রতিদিন দুদ্দু শাহ,প্রতিদিন লালন ফকির..... একতারা খানখান,নীল হলো আমার জহরে আমি সেই এপিটাফ,আমি সেই অক্ষরের পির

ইবলি

আমার সম্পর্কে বলবার মতোন তেমন কিছুই খুঁজে পাইনে ....

ইবলি › বিস্তারিত পোস্টঃ

প্রাণোচ্ছল স্বপ্ন,ফসিলস্ এর হিসেব

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪১

সবকিছু সয়ে যায় অথবা যেতে হয়

কখনও মনে হবে, কি করে সংসার করবো!

এ ছেলে কালো,মোটা,বেঁটে

বাবা জোর করে বিয়ে দিয়েছে

রাতে ঘুম ভেঙে যাবে

মনে হবে পুরানো গলিতে প্রেমিকরা

এখনো গোলাপ হাতে দাঁড়িয়ে...

খুব কান্না,বৃষ্টি তারপর ঘুম নেমে আসে

কেরালা-হানিমুন স্পট ঠিক হবে

স্বামী জেনে গেছে সমুদ্র ভালোবাসো

তুমিও জোর করে ভালোবেসে ফেলেছ!

খুব ঝগড়া চলছে,মুখ দেখাদেখি বন্ধ

বাবাকে অভিমানে গাল দিচ্ছ

একই বিছানায় দূরত্ব অনেক বশী

অথচ কী আকর্ষণে মিলিত হলে আবার !

তোমাকে দেখা যাচ্ছে বেবিফুডের দোকানে

সবার সামনে আসবে কী করে

এই কথা ভেবে ,যাকে সামনে আনোনি

রাস্তা দিয়ে হেঁটে গেছ মাথা নীচু করে

তোমার রূপের গর্ব ভেঙে চুরমার

কোনোদিন পাত্তা দাওনি যাকে

এখন ডেকে কথা বলছো !

সয়ে যায়,সব কিছু সয়ে যায়

আমরা দেশভাগ ভুলতে পেরেছি

গণধর্ষণ-গণবুলেটবর্ষণ

এত সামান্য প্রেম রাস্তার ইতিহাস

স্বামী-কন্যা নিয়ে ঘর এই শহরেই

প্রেমিকরা যে যার পথ বেছে নিয়েছে

সেদিনের সেই কান্না কেউ মনে রাখেনি

তুমিও কি মনে রেখেছ

ফাঁকা বাড়িতে সেদিন কাকে ডেকে এনেছিলে?

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৬

ব্লগার মাসুদ বলেছেন: কবিতা পাঠে ভালোলাগা ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৪

ইবলি বলেছেন: ধন্যবাদ মাসুদ ভাই। ভালো থাকবেন

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৬

হাসান মাহবুব বলেছেন: চমৎকার।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৬

ইবলি বলেছেন: ধন্যবাদ মাহবুব।ভালো থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.