| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"আমৃত্যু কারাদন্ড"
ঘুরেছি আমি নগর-বন্দর;পিচঢালা রাজপথ ।
ক্লান্ত চোখে আজ জোছনা মাখা ঘরে দেখি;অরন্যের ছায়া পথ ।।
মৃত পৃথিবীর মায়া ভরা পথের দেয়ালে দেয়ালে কত শত
অবহেলা ।
নিয়েছে সবই;এতটুকু আমায় দেয়নিত কেউ প্রেমিকার
ভালবাসা ।।
আমি যে একা; নির্জন দ্বীপে বেঁচে যাওয়া নাগরিক....
পৃথিবী তার মন্হর নৃত্যে একটু একটু
করে এগিয়ে যায়,
আমার দিকে চেয়ে দেখার সময় যে তার একদমই নাই।
দূষিত শব্দের কোলাহল আমায় চুপিসারে ডেকে যায়,
ভাবলেশহীন আমি;ঠায় দাড়ায়ে থাকি হাজার বছরের
পুরনো বারান্দায় ।।
আমি যে একা;একান্তই একা; জেগে থাকা দূরের নক্ষত্র প্রদীপ.....
-
-
-
-
-
-
(খন্ডিতাংশ)
BY Saide Mahid
"আমি লেখালেখির জগতে একদমই নতুন;;;কবিতাটা কেমন হলো জানাবেন,,, এবং আমার জন্যে দোয়া করবেন যেন কবিতা লেখা চালিয়ে যেতে পারি......"
©somewhere in net ltd.