| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"আমার অনুভূতির দুয়ার জুড়ে তোমার গৃহপালিত
সৈন্যরা আর্মস নিয়ে দাড়িয়ে থাকে,,,
দিবা রাত্রি পাহারা দেয়,,, হুঙ্কার দেয় কর্কশ
স্বরে,,; আমি ভীত-নিরস্র,,, জরসর
হয়ে বোবা কান্না করি"
"পৃথিবীর যান্ত্রিকতা যখন আরও বেশী যান্ত্রিক
হয়ে উঠে,, আমি তখন মহাকালের রঙ্গমঞ্জের
পরাজিত যোদ্ধার মত ক্রুশে বিদ্ধ হয়ে ঝুলে থাকি"
"অনুভূতির শকুনেরা তখন দল বেধেঁ আসে,,, উল্লাস
করে,,, শকুনের দল আমাকে চিরে চিরে খায়,,,
আমি তখনও কিছুই বলতে পারি না,,, শুধু দু হস্তে মুখ
চেপেঁ ধরে বোবা কান্না করে যাই"
"মাঝে মাঝে অনুভূতির দুয়ার খুলে যখন
বাহিরে উকিঁ দেই,,, তোমার
সৈন্যরা অগনতান্রিকভাবে গুলি চালায়,,, কোন শব্দ
হয় না,,, নিরবে সেই গুলি বুকের বা পাশঁটায়
এসে বিধেঁ "
আমি আহত হই,,, চোখ বেয়ে লোহিত রক্ত
কণিকা ঝরে পড়ে,,, নিহত হই না,,, মহাকালের রঙ্গ
দেখার জন্যে বেচেঁ থাকি,,, বেচেঁ থাকতে হয়.........
লেখা; Saide Mahid
©somewhere in net ltd.
১|
২৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫৪
অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার কবিতা +
অনেক শুভকামনা