| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনিকেত চট্টোপাধ্যায়
অকাজের কাজি...কিছু কাজের হাজি পেশাগত জীবনে..সামাজিক গবেষক, সমালোচক এবং অনিয়মিত লেখক।
প্রিয় সহযোদ্ধারা,
গত তিন বছরে ধরে তোমরা একাত্তরের যুদ্ধাপারাধী গোলাম আযম ও তার সহযোগী রাজাকারদের বিরুদ্ধে লড়ে চলেছো। বাঙ্গালী জাতি হিসেবে আমাদের একতা এবং সাহস নিঃসন্দেহে অতুলনীয়। আমাদের সংগ্রামের শুরু থেকেই আমি আপনাদের সাথে ছিলাম। আমাদের লক্ষ্য ছিলো উদ্দেশ্...য সফল না হওয়া পর্যন্ত লড়ে যাওয়া । ক্যান্সারে আক্রান্ত হয়ে আমি এখন মৃত্যুশয্যায়। আমি আমার কথা রেখেছি। রণাঙ্গন ছাড়িনি। কিন্তু মৃত্যুপথের এই যাত্রায় আমি নিরুপায়। তাই লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবার শপথটি আমি তোমাদের মনে করিয়ে দিতে চাই আবারো। তোমাদের অবশ্যই এই অঙ্গীকারটি পূরণ করতেই হবে। যদিও আমি থাকবো না, তবু তোমাদের অবশ্যই একাতাবদ্ধ থাকতে হবে এবং শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে হবে। তবেই আমি জানবো , আমার লাখো বাঙালি ছেলেরা মুক্ত স্বাধীন সোনার বাংলায় তাদের সন্তানদের নিয়ে বাস করতে পারবে শান্তিতে।
আমাদের এখনো পাড়ি দিতে হবে এক দীর্ঘ ও শ্রমসাধ্য পথ। সকল পথ ও মতের মানুষরা আজ যোগ দিয়েছে এই যুদ্ধে। বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংঘটন, মুক্তিযোদ্ধা, নারী, ছাত্র, যুবক সবাই আজ অঙ্গীকারবদ্ধ হয়েছে এই যুদ্ধে। আর আমি জানি, সাধারণ জনগণের মত প্রতিশ্রুতি রক্ষায় সচেষ্ট আর কেউই নয়। জনগণই সকল ক্ষমতার উৎস। তাই গোলাম আযমসহ সকল যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় আনার এই দায়িত্বটি দিয়ে আমি যাচ্ছি তোমাদের উপর - এই বাংলাদেশের নাগরিকদের উপর। নিশ্চয়, বিজয় আমাদের হবেই।
-জাহানারা ইমাম
(সংকলিত)
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২
অনিকেত চট্টোপাধ্যায় বলেছেন: লড়াই চলেবই....এবং আমরা অবশ্যই জয়ী হব এই প্রত্যাশাই করি...মৃন্ময়
২|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১
ৎঁৎঁৎঁ বলেছেন:
বীর বাঙ্গালী জাগো রে,
নুর হোসেন দিচ্ছে ডাক,
রাজাকারের ফাঁসি চাই,
যুদ্ধাপরাধ নিপাত যাক!
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪
অনিকেত চট্টোপাধ্যায় বলেছেন: ৎঁৎঁৎঁ : যুদ্ধাপরাধীদের নিপাতিত করে আর লাভ নেই, এবার সরাসরি ফাঁসি চাই...
আর এবারের ডাক আমাদের সবার...অনুপ্রেরণায়, চেতনায়...নুর হোসেন' রা
৩|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৭
খুব সাধারন একজন বলেছেন: বিজয় আমাদের হবে।
জয় বাংলা।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০
অনিকেত চট্টোপাধ্যায় বলেছেন: মা কে কলঙ্কমুক্ত করার যে লড়াই শুরু হয়েছে তাতে আমাদের শপথের দৃপ্ততা আরও তীব্র হোক প্রতি মূহূর্তে....
আবারো বলছি জয় বঙ্গ মাতা...
(কারণ জয় বাংলা বলতে দ্বিধাবোধ বেড়েই চলেছে।)
কারণটা দৃশ্যমান-
Click This Link
৪|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১২
একজন আরমান বলেছেন:
রাজপথ ছাড়ি নাই।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
অনিকেত চট্টোপাধ্যায় বলেছেন: রাজপথে শত বাধা....
তবু বেঁচে থাক তারুণ্য.. নিপাত যাক যত রাজাকার তারুণ্যের রোষানলে !
৫|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৪
সংকেত মাহমুদ বলেছেন: "ছাগুদের যুক্তিঃ ধৃত ব্যাক্তিরা তো স্বাধীনতার বিপক্ষে শুধুমাত্র রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী অবস্হান নিয়েছিল !! স্রেফ রাজনৈতিক সিদ্ধান্ত !! সুতরাং তাদেরকে বৃহৎ দোষী সাব্যস্ত করা উচিৎ নয় ।" এধরনের ডায়ালগ যারা দেন তাদের কাছে আমি জানতে চাইঃ হানাদারদের সাথে ৩০ লক্ষ লোক গনহত্যা করেছে যে রাজাকার সম্প্রদায় , সেটা কি স্রেফ পারিবারিক বা ব্যক্তিগত শত্রুতার জেরে নাকি দলীয় ও রাজনৈতিক ভ্রান্ত সিদ্ধান্ত অনুযায়ী লিডারদের রাজনৈতিক আহ্ববানের কারনেই??? রাজাকারেরা কি শুধুমাত্র স্রেফ ব্যক্তিগত কিংবা পারিবারিক শত্রুতায় বশর্বতী হয়ে ৩০ লক্ষ মানুষকে নির্বিচারে গনহত্যা করেছে??লক্ষ লক্ষ মা-বোনের ইজ্জত নষ্ট করছে কি শুধুমাত্র স্রেফ ব্যক্তিগত কিংবা পারিবারিক শত্রুতায় বশর্বতী হয়ে ??? অবশ্যই না ।অবশ্যই নয় ।কেননা আজকাল তো সমাজে পারস্পারিক ব্যক্তিগত কিংবা পারিবারিক শত্রুতা দিন দিন তো বেড়েই যাচ্ছে, তাহলে কেন ৯ মাসে ৩০ লক্ষ বাঙ্গালী নিধন হচ্ছে না !!কই এখন তো ৯ মাসে ২ লক্ষ মা-বোনের সম্ভ্রনহানীর মত পৈচাশিক ঘটনা ঘটছে না । সুতরাং আমরা এখন একথা নির্দিধায় বলতে পারি যে , ৭১ সালে রাজাকার বাহিনী শুধুমাত্র ব্যক্তিগত বা পারিবারিক শত্রুতার কারনে এই নির্মম হত্যাযজ্ঞে মেতে ওঠে নি ।ওরা হত্যাযজ্ঞে মেতে উঠেছিল তাদের লিডারদের রাজনৈতিক আহ্ববানের কারনেই। লাখ লাখ মানুষকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছিল দলীয় ও রাজনৈতিক ভ্রান্ত সিদ্ধান্ত অনুযায়ী।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
অনিকেত চট্টোপাধ্যায় বলেছেন: ছাগুদের যুক্তির গুষ্টি কিলানোর সময় এসেছে....একসাথে চলুক আমাদের বিপ্লব।
৬|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫
সংকেত মাহমুদ বলেছেন: আপনাকে ধন্যবাদ
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
অনিকেত চট্টোপাধ্যায় বলেছেন: আপনাকেও ধন্যবাদ...সংকেত মাহমুদ..
শুধু জেনে রাখবেন..আমাদের এই আন্দোলন কে সংগ্রামের মর্যাদা দান করার জন্য এখনও যে অনেকটা পথ বাকী আছে, সেই বিচক্ষণতা এখন আমাদের কাম্য....
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০
মৃন্ময় বলেছেন: lorai calia jete hobe