নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিকেত চট্টোপাধ্যায় এর ব্লগ

বেশী কিছু লিখার নেই..কারণ বেশী কিছু জানাও নেই।।

অনিকেত চট্টোপাধ্যায়

অকাজের কাজি...কিছু কাজের হাজি পেশাগত জীবনে..সামাজিক গবেষক, সমালোচক এবং অনিয়মিত লেখক।

অনিকেত চট্টোপাধ্যায় › বিস্তারিত পোস্টঃ

দেখা হবে শাহবাগে: জয় হবে আমার মা, মাটির আর তার জাগ্রত সন্তানের

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

বেনীয়া (বিশ্ব) ব্যাংকের দরবারে আমার আমলনামা নামিয়ে দিয়ে আসার সময় জ্যামে পরেছিলাম বেশ কিছুক্ষণ। হঠাৎ দেখি গাড়ির জানালায় একটা আধো পরিচিত মুখ...রোদে পোড়া, কাঠ টাইপের একটা ছেলে...



কাঁচ নামিয়ে দেখি অনুজপ্রতীম "মাহিন"....দীর্ঘ ৯ মাস পরে দেখা....বেকারত্ব ওর দীর্ঘদিনের সাথী... তাই আগ বাড়িয়ে কি খবর বলতে ইচ্ছা করল না....তবু কি করছ আজকাল...বস্তুবাদী চিন্তাধারা থেকেই জিজ্ঞাসাও করলাম..



ওর নিপাট উত্তর: "মুক্তিযুদ্ধ করছি" ভাই.... ৪ দিন ধরে শাহবাগেই আছি...দিন রাত...৪ দিন ছাত্রীকে পড়াতে যাই নাই তো...আজকে একটু যাইতেছি...মজাটা হইল ছাত্রীর মা বলেছেন..."তোমার চিন্তা করতে হবে না...ও নিজেই পড়বে..তুমি শুধু আমাদের হয়ে শাহবাগে প্রতিবাদ করে এস...রাজাকারদের ফাসির দড়ি পড়িয়েই আসবে"..যাই হোক...চাকুরীর খোজ থাকলে জানাইয়েন ভাই...তবে বিক্ষোভ শেষ না হওয়া পর্যন্ত জানাইয়া লাভ নাই (দন্ত: বিকশিত হাসি)...এখন যাই ভাই..জয় বাংলা"



আমি হেসে বললাম: জয় বাংলা..দেখা হবে শাহবাগে। (২ মিনিটের উচ্ছল কথোপকথন এখানেই শেষ)!



হাসিমুখে বিদায় নিয়ে গর্বিত ভঙ্গিতে "মাহিন" এর চলে যাওয়া দেখছিলাম...কি অদ্ভুত আর দৃপ্ত তার চলন।ভাবছিলাম ওর রোদে পোড়া, কাঠ টাইপের চেহারার কথা...ভাবছিলাম ছাগু সম্প্রদায় কর্তৃক ওদের "গন্জিকাসেবী" উপাধি পাওয়ার কথা।

প্রজন্ম চত্বর এ ওদের বিনিদ্র, অভুক্ত রাত কাটানোর কথা..আধো ঘুমের মধ্যেই শ্লোগান দেয়ার কথা...!!!



নিজেকে খুব তুচ্ছ আর সামান্য মনে হচ্ছিল ওর সামনে।ওর ছাত্রীর পরিবারের সামনে...ফাসির দাবীতে প্রতিবাদী "মা"র সামনে... যারা নিজেদের ক্ষুদ্র আয়েশ আর পার্থিব হিসাব ত্যাগ করেছে নির্দ্বিধায়...ভাবছিলাম...গণ জাগরণ, অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ...আর এ দেশ স্বাধীন তো আর এমনি হয়নি...এমন আত্মত্যাগে বলীয়ান মানুষ যুগে যুগে..কালে কালে আসবেই বাংলা মা'র কোলে...যারা বারবার ঝাপিয়ে পড়বে মুক্তির লড়াইয়ে..মুক্ত হবার লড়াইয়ে...অসীম অনুপ্রেরণায়...



মনের অজান্তেই বুকটা গর্বে ভরে উঠল আমার...এই না হল প্রজন্মের "মুক্তিযোদ্ধা"...



বাংগালীর তরুণ সমাজ নিয়ে সবসময় একটা দ্বিধা আর চিন্তা ছিল আমার, তাও তাদের রসাতলে গমনকে কেন্দ্র করে...

হাজারো...লাখো "মাহিন" আবারও আমাকে ভুল প্রমাণিত করলো...

প্রমাণ করলো যে তারা অজেয়..দুর্বোধ্য..আর তাদের সাথে আছে অনুপ্রেরণাদায়িনী "মা"...



ঝাপসা চোখে... প্রার্থনা করছি... "হে বিধাতা..আমার দেশ, মাটি ও মানুষকে নিয়ে করা আমাদের (সব বাংগালীর) দুচিন্তাকে তুমি বার বার ভূল বলে প্রমাণ করো...জয় হোক আমার মা, মাটির আর তার জাগ্রত সন্তানের..সর্বদা"

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

গোধূলির রঙ বলেছেন: মনে হচ্ছে নাটক আর সিনেমার অভিনয় চলতাছে। সামু সহ সবখানে খালি ছবি আর ছবি। সবাই খালি ছবি তুলতাছে। এরই নাম আন্দোলন?
এরা ভুল প্রজন্ম ! এরা আন্দোলনের মানে জানে? দেখি পুলিশ ফায়ার করুক, কাল পর্যন্ত কয়জন থাকে দেখি? ল্যাঞ্জা গুটাইয়া সবাই নিমিশেই হাওয়াতে মিলাইয়া যাইবো। শেয়ার বাজার, সার-রুনীর হত্যা, পদ্মা সেতু, হলমার্ক, কালো বিড়াল কলংক, দুনীতি, ঘুম, খুন, দ্রব্যমূল্য উর্ধগতি, তেলের দাম বৃদ্ধি সহ আরো যাবতীয় প্রতিবাদে এরা নামে নাই কেন? মামুরা নামলে দেখতা সরকার তোমাগো চুমা দিতো নাকি বাঁশ দিতো।

চার দিকে কত আলো, কিন্তু শাহবাগের কীটগুলারে ঝাপটে ধরেছে অন্ধকার। ওখানে গতকয় দিন আলো যাচ্ছেনা। জংগীরা কয় কি, বিচার বুঝিনা ফাঁসি চাই! মামার বাড়ীর আবদার। ওরে জংগীর দল একাত্তর দেখসনি ভালো কথা, কিন্তু পড়া শুনা কর। বিচার কি আগে জাইনা লও। তোরাও পুরা দেশটারে আফগানিস্তান বানাইয়ালাবি। তালেবান আল কায়েদা যেমন অন্ধ তোরাও দেখি অন্ধ। আয় আলোর দিকে আয়। দেখবি জীবন মানে অন্ধকার না, জীবন মানে সতেজতা।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

জোনাক পোকা প্রামাণ্য জয় বলেছেন: জয় হবেই হবে...
Click This Link

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৪

অনিকেত চট্টোপাধ্যায় বলেছেন: জয়ী হতেই হবে @জোনাক পোকা প্রামাণ্য জয়...

বারবার দেয়ালে আমাদের পিঠ ঠেকেছে....আমরা বারবার জয়ী হয়েছি...

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩১

অনিকেত চট্টোপাধ্যায় বলেছেন: গোধূলির র নামের "ছাগু" একাউন্টটি বাতিল হয়েছে দেখে যতটা খুশি, তার থেকে অনেক বেশী আফসোস হচ্ছে।
প্রকাশ্য নিন্দুক কপট বন্ধুর চেয়ে অনেক ভাল, আর সে দৃষ্টিকোন থেকে "ছাগু" দের কাছে আমরা কৃতজ্ঞও...
আমাদের প্রতিমুহূর্তের শপথের তীব্রতা বাড়িয়ে চলছে এই "ছাগু" গোষ্ঠী....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.