নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

( Introspective Warrior) ছাকিবুর রাহাত [IW]

আমি আমার মতো । তুলনা দাও যতো । নিজেকে খুঁজে বেড়াই, নিজের মাঝে । আমি সাজাতে চাই সব নতুন সাজে । চরম সত্যটাকে জানিয়ে দেব বলে , পথচলি নিরবধি, ক্ষণিক এই জীবন কোলাহলে ।

এস. রাহাত Introspective

এস. রাহাত Introspective › বিস্তারিত পোস্টঃ

ভূত

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩২

জানিনা এমন কেন হয়,

ভালোই তো থাকি সারাটা দিন

শুধু রাতের বেলাতে ভয় !



জানিনা এসব ভৌত পরিবর্তন কিনা,

হঠাৎ নিজেকে সামলে নেয়া

গলনীয় অবস্থা থেকে কঠিনতর রুপে।

তবে এতটা যে ক্ষণিক সেই রুপান্তর,

দিন ফুরালেই গলনাংক নেমে আসে শূন্যের কোঠায়,

অবলীলায় ,

নিজেরই অজান্তে।



তখন সে আমি যেন, আমি আর নই ।

আমার ভেতর এক অন্য কেউ।

কেঁদে মরে অবিরত ।

কী এক অপূর্ণতায় ।

জানিনা সে কী চাই,

একটা তীব্র টান অনুভব করি বুকের ভেতর ।



কষ্টমাখা এক পথের মধ্য দিয়ে ,

ছুটে যেতে চায় মন ।

ঘুচাতে সব দূরত্বের বিঘ্নতা ।



কী এক যাদুকরী আবেশ,

ঘিরে রাখে আমার হৃদয়ের প্রতিবেশ ।



হায়, চারপাশ তো অন্ধকার!

অস্পষ্ট, অন্তহীন পথ, অজানা গন্তব্য

সবই তো অবাস্তবতা ,

কী করি এখন

মুছে ফেলি সব,

মানসপট থেকে এখনই।



কিন্তু আমি, পেরেও যে পারি না,

আমায় ছাড়ে না সে,

সেই নিশাচরী ভূত



আচ্ছন্নতায় ডুবিয়ে

প্রতিট ক্ষণ ।

আমি কী করি এখন।

কী করি, আমি

মুক্তি চাই,

অবাস্তবে

ভূতের তাড়ন নয়

বাস্তবতা চাই ,

মুক্তি দাও আমায়,

বাঁচাও আমায় । আমি

বাঁচতে চাই বাস্তবতায় ।

আমারই পৃথিবীতে

চিরকাল

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.