নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

( Introspective Warrior) ছাকিবুর রাহাত [IW]

আমি আমার মতো । তুলনা দাও যতো । নিজেকে খুঁজে বেড়াই, নিজের মাঝে । আমি সাজাতে চাই সব নতুন সাজে । চরম সত্যটাকে জানিয়ে দেব বলে , পথচলি নিরবধি, ক্ষণিক এই জীবন কোলাহলে ।

এস. রাহাত Introspective

এস. রাহাত Introspective › বিস্তারিত পোস্টঃ

কুয়াশা

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৫

কুয়াশা , চারিপাশ ঘিরে,

আবছা আলো আঁধারিতে গুমোট অস্পষ্টতা

শীতল হিম বায়ের পারাবারে

রহস্যময় অন্তহীনতা

অচেনা প্রান্তর পানে

অগোচরা সন্তরণে

আমি অসহায়,

হায়!

দৃষ্টি সম্পাতি ঐ অজানার পানে

অজানা অচেনা এক শুভ্রতার আভায় ,

নিয়ত আহবানে ডাকছে আমায়

ওপারের আহবান ক্রমশ স্ফুটতর ।

কিন্তু আমার ভয় হয় ।

কিভাবে জমাবো পাড়ি ?

ঐ যে সব অস্পষ্টতা?

ওপারের প্রান্তর অচেনা আমার,

কী আছে সেখানে?

নিয়ত আমায় কাছে টানে,

সন্ত্রস্ততায় আবেশিত তানে।

তবু আমি হাঁটছি , থামতে পারি না,

এ কেমন নিঃস্পৃহ গমন !

আলোকের এত আয়োজন

ছেড়ে ,

কেন এই সফেদ অন্ধকারের আহবান ?

চঞ্চলা নিসর্গে আজ

কেন এমন গুমোট বিমুখতা ।

আমি কোথায়?

এই কোন প্রান্তরে দাঁড়িয়ে?

চিরচেনা অথচ অজানা

এই কোন প্রতিবেশ আমায় আচ্ছন্নতায় ঘিরে ?



উপেক্ষিত অপেক্ষার অবসাদ অবসানে,

আমায় যেতে হবে,

কুয়াশার অন্তরাল পেরিয়ে

ঐ সুদূর অচেনা প্রান্তরে ।

নিস্তব্ধ আমি ,

যাওয়ার তো নেই কোন প্রস্তুতি ।

তবুও যেতে হবে ,



ব্যস্ততার মনভোলানো পরিসরে,

ভুলেছি কুয়াশার আসন্ন আগ্রাসন,

ক্ষণিক কোলাহলে

আমার যাত্রা ভুলে,

কেবলই আছি মজে,

এপারের আলোকময় ছলে,

ওপারের পথ অস্পষ্টতায় ফেলে ,

আমি অসহায় আজ,

নিয়তর নিষ্ঠুর পরিবেষ্টনে,

আমার গন্তব্যপানে,

দেখছি শুধুই অস্পষ্টতা ।

দুর্ভেদ্য দুর্বোধ্যতা ।

রহস্যময় সফেদ অন্ধকার।







ছাকিবুর রাহাত

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.