নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সালেহিন মুকুল

সঠিক তথ্য সংগ্রহ করে সেগুলো তরুণ প্রজন্মের সামনে তুলে ধরতে চাই

সালেহীন মুকুল

নিজেকে সংরক্ষন করার নিমিত্তে, কিছু কথা যা সব সময় বের হয় না সেসব কথাগুলোকে সংরক্ষন করা।

সালেহীন মুকুল › বিস্তারিত পোস্টঃ

রাজাকারদের বিচার চাই

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪১



আমার এক বন্ধু আজকে আমাকে শাহবাগে যেতে বলেছিল, কিন্তু আমি যাই নি। আমি যাইনি কারন আমার কাছে বিষয়টা খুবই আজব লেগেছে। আজব লেগেছে এই কারনে যে গাছ কেটে ফেলার পরে পানি দেয়া হল না অথবা পানি দিতে হবে এইসব ফালতু দাবি উঠিয়ে আন্দোলন করা বা এই দুঃখে মৃত্যুবরণ করার বিন্দু মাত্র ইচ্ছা আমার নেই। সবাই রাজাকারদের সঠিক বিচার চাচ্ছে আমিও চাচ্ছি কিন্তু আমার মাথায় একটা প্রশ্ন সেই বিচার শুরু হওয়ার সময় থেকে ঘুরপাক খাচ্ছে যে আসলে বিচারটা হচ্ছে কাদের ?? রাজাকারদের নাকি জামায়াত নেতাদের কাদের ?? তরুণ প্রজন্ম হিসাবে আমার প্রাণের দাবী হচ্ছে রাজাকারদের আমার এই সোনার বাংলায় কোন জায়গা নেই , থাকতে পারে না। যারা আমার জন্মভূমির স্বাধীনতাকেই মানে না তাদের আমার এই মাতৃভূমিতে থাকার কোন অধিকার নেই। তবে আমার সমস্যাটা অন্য জায়গায়, শাহবাগ থেকে ফেসবুকে অনেকেই স্ট্যাটাস দিচ্ছেন যে আমরা এই আন্দলনের মাধ্যমে সরকারের কাছে আমার দাবী তুলে ধরছি কিংবা আমরা এই প্রহসনের বিচার মানি না এই ধরনের লেখা দিচ্ছেন। আমার মাথায় একটা জিনিস কিছুতেই কাজ করছে না যে যে সরকার রাজাকারদেরকে একসময় নিজেদের কোলে তুলে নাচিয়েছে তাদের কাছে কিভাবে এর চাইতে ভাল বিচার আশা করা যায়। আজকে রাজাকারদের কু-কর্মের এত প্রমাণ পাওয়া স্বত্বেও কেন তাদের যাবজ্জীবন শাস্তির রায় দেয়া হয়। কেন তাদেরকে ফাসি না দিয়ে জনগনের/তরুণ প্রজন্মের সাথে এত বড় ধোঁকাবাজি করা হল ?



এই লেখাটা একটু পড়ে দেখতে পারেন ঃ- Click This Link



এইবার আমি অন্য প্রসঙ্গে যাব

এবারের প্রসঙ্গঃ- বিচার হচ্ছে কাদের ??

তৎকালীন পত্র-পত্রিকার লেখাগুলো যারা পড়েছেন তারা হয়ত জানবেন যে রাজাকার আল-বদর শুধু জামায়াত ইসলামীতেই ছিলেন না তারা ছিলেন সকল দলের সুবিধাবাদী পশু। এখনও তারা বিভিন্ন দলে বীরদর্পে ঘুরে বেড়াচ্ছেন। আজকে জামায়াত ইসলামী একটা বিতর্কিত সংগঠন, এজন্য হয়ত তাদের মধ্যকার রাজাকারদেরকে ক্ষমতাসীন দল তাদের স্বার্থ রক্ষার্থে আটক করে শাস্তি দিচ্ছে,কিন্তু যেসব রাজাকার এখনও বিভিন্ন দলে বীর দর্পে ঘুরে বেড়াচ্ছেন তাদেরকে কে আটক করবে আর কে তাদেরকে শাস্তি দেবে ? এই বিষয়ে আজ পর্যন্ত খুব কম মানুষকেই কথা বলতে শুনেছি, অদের ব্যাপারে কেউ কথা বলে না কারন ওরা অনেক ক্ষমতাশালী,আজ আমার একটা প্রবাদ কেন জানি খুব মনে পড়ছে, কারন আমরা যে যেখানেই থাকি না কেন আমাদের নিম্ন পদস্থ লোকটাকে একটু ক্ষতি করতে না পারলে যেন আমাদের মন ভরে না “জোর যার মুল্লুক তার” সকলের কাছে এই বিষয়টা একটু চিন্তা করার ব্যর্থ অনুরোধ এবং জবাব না পাওয়া প্রশ্নটা রেখে আজকের লেখা এখানেই শেষ করলাম।



ধন্যবাদান্তে

রিয়াদুস সালেহীন

http://www.facebook.com/ostrohin

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.