| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুদ্ধাপরাধীরা জাতির দেহে মারাত্মক ক্যান্সার।এদের এখনই বিচারের আওতায় আনা উচিত।সমস্যা আছে বলেই আমরা সম্ভাবনার স্বপ্ন দেখি। হাজারো প্রতিকূলতা, সমস্যার পরও আমরা আগামীর স্বপ্ন দেখি! সে স্বপ্ন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন!
আজ আমাদের বিয়ের ১১ বছর পূর্ন হলো। বিবাহ বার্ষিকী উপলক্ষে আমার স্বামী আমাকে এই শুভচ্ছাবানী পাঠিয়েছে। তাহাই তুলে ধরলাম।
সিমু,
তুমি আমার জীবনের প্রথমো সুখসিড়ি
জানিনা কবে হবে শেষ অপেক্ষার ঘড়ি ।
তুমি যদি থাকো চুপ ওগো সুন্দরী ,
কি করে চলবে বলো আমার জীবনো তরী ।
তুমি যদি থাক তীরে পাড় হবোই আমি ,
সমুদ্র ঢেউ করুকনা যতই পাগলামী ।
সিংহভাগ সময় কাটে আমার একই প্রার্থনায় ,
তোমার আমার বাসর হোক কোন এক মধু চদ্রীমায় ।
২৩ শে জুলাই ১১তম বিবাহ বার্ষিকীর খুশীতে ভরে উঠুক তোমার জীবন আঙ্গিনা ,
এতটুকু চাওয়া শুধু রবের কাছে, রব নিশ্চয়ই করবেন করুনা ।
সৌদি আরব হতে
২|
২৪ শে জুলাই, ২০১০ রাত ১২:৩৮
নাজমুস বলেছেন: বিবাহ কি জিনিস আর কিইবা বিবাহ-বার্ষিকী! কিছু বুঝিনা...
৩|
২৪ শে জুলাই, ২০১০ রাত ১২:৩৮
প্রজাপতি'র ডানা বলেছেন: আপনাদের দুজনকে অনেক শুভকামনা
৪|
২৪ শে জুলাই, ২০১০ রাত ১২:৪২
কাব্য বলেছেন: অভিনন্দন ![]()
৫|
২৪ শে জুলাই, ২০১০ রাত ১২:৪২
হা...হা...হা... বলেছেন: স্বামীর শুভেচ্ছাবাণী জনগনের সামনে তুলে ধারলেন? একান্তই নিজেদের কিছু জিনিস থাকা উচিৎ।
আজীবন সুখে শান্তিতে বসবাস করুন। আমিন।
৬|
২৪ শে জুলাই, ২০১০ রাত ১২:৪৪
শিক কাবাব বলেছেন: সৌদী আরব থেকে নিশ্চয়ই পেট্রোল মেখে চিঠি পাঠিয়েছে। আপনার স্বামী যে কোম্পানীতে চাকরী করে আমিও সেখানে চাকরী করি। পলাশ ভাই আমার ঘনিষ্ঠ বন্ধু। উনি যদি আর একটু বেশী বেতন পেতেন তাহলে আপনাকে সৌদী আরব নিয়ে আসতে পারতেন। কম বেতনের কারণে আপনাকে না এনে দুই বছর পর পর দেশে যেতে হয়। আপনাদের বিয়ের ছবি ও ভিডিও আমি দেখেছি। তবে একই নাম "সালমা রহমান" নিয়ে আপনা দুজনই ব্লগ করছেন কেন বুঝতেছিনা।
৭|
২৪ শে জুলাই, ২০১০ রাত ১২:৪৬
রণক্লান্ত বলেছেন: শুভেচ্ছা। তবে গোপন কথাটি গোপন রাখাই ভাল ছিল নয়কি? ![]()
৮|
২৪ শে জুলাই, ২০১০ রাত ১:০৫
হিমচরি বলেছেন: শুভ কামনা সালমা রহমান দম্পতিকে....শিক কাবাব ভাই'কে বলছি আপনি চরম গর্হিত কাজ করলেন.. একজন'কে এইভাবে আক্রমন করা অনৈতিক কাজ..গোপনীয়তা রক্কা করা আমাদের সবার উচিত...
৯|
২৪ শে জুলাই, ২০১০ রাত ১:০৮
সালমা রহমান বলেছেন:
শিক কাবাব :
আমি জানিন আপনি কোন কোম্পানীতে কাজ করেন। তবে আপনি যে আমার স্বামীর বন্ধু না তাহা আমি ১০০% নিশ্চিত। কারন আমার স্বামীর সব ঘনিষ্ট বন্ধুর সাথেইআমার যোগাযোগ আছে। তাছাড়া আমাদের বিবাহের কোন ছবি ও ভিডিও নেই। আপনি একজন মিথ্যাবাদী। আর আমার স্বামী যে কোম্পানীতে আছে সেটা একটা আর্ন্তজাতিক তেল উৎপাদনকারী কোম্পানী। তাছাড়া বর্তমানে তার যে বেতন তাতে আমাকেসহ আমার পরিবারের সবাইকে যে কোন মুহুর্তে নিতে পারে। আর আমি যে চাকুরী করি সেটাও সন্মানজনক এবং ভাল বেতন।
১০|
২৪ শে জুলাই, ২০১০ রাত ১:১২
উইং কমান্ড্যার বলেছেন: এভাবে ঘরের কথা বাইরে বলাটা ঠিক নয়।
১১|
২৪ শে জুলাই, ২০১০ রাত ১:১৩
ফেরারী... বলেছেন: পুরাই বাংলা ছিঃনেমা ![]()
১২|
২৪ শে জুলাই, ২০১০ রাত ১:১৪
শিক কাবাব বলেছেন: সৌদী আরবের ১ মাত্র তেল কোম্পানি হচ্ছে এ্যরামকো ARAMCO (Arab American Company)। আমি এরামকোতেই চাকরী করি। আমি মিথ্যাবাদী না সত্যবাদী প্রমান দেখাবো। কালকে পলাশ ভাই থেকে আপনাদের বিয়ের ছবি ফুসলিয়ে নিয়ে স্কেন করে এখানেই পোষ্ট করবো। ওকে?
১৩|
২৪ শে জুলাই, ২০১০ রাত ১:২৫
সালমা রহমান বলেছেন: সবাইকে ধন্যবাদ ভিন্ন ভিন্ন মন্তব্যবের জন্য একমাত্র শিক কাবাব ব্যতিত।কারন তিনি মিথ্যাবাদী ভন্ড প্রতারক। তার হয়তো পলাশ নামে অন্য কোন বন্ধু থাকতে পারে। আমার স্বামীর কোম্পানীর নাম Irca Global.
webpage: http://www.ircamiddleeast.ae
১৪|
২৪ শে জুলাই, ২০১০ রাত ১:৩০
সালমা রহমান বলেছেন: Ok I am waiting for ur picture. They are making a new oil project.
১৫|
২৪ শে জুলাই, ২০১০ রাত ২:০৬
শিক কাবাব বলেছেন: সউদি আরবের মূল তেল কোম্পানি হেচ্ছ এ্যরামকো। সৌদী সরকার ও অ্যামেরিকা সরকারের চুক্তি। এর বাইরে কোনো কোম্পানি নাই সৌদী আরবে। বাংলাদেশে বড় গার্মেন্টস আছে। কিছু কিছু সাব-গার্মেন্টস আছে যারা বড় গার্মেন্টস থেকে কন্ট্রাক পায়। তেমনি এ্যরামকো বিভিন্ন নিম্ন কাজে বিদেশী কোম্পানীকে কন্ট্রক্ট দেয়, যেমন বিভিন্ন স্থানে মাটি খুরে তেল খুজা, আর তেল পেলে তেল উত্তলনের লেবার নিয়োগ। যখন এ্যরামকোর জনবল যথেষ্ট থাকে না বা থাকলেও স্বল্প খরচের জন্য উক্ত প্রকার (Irca Global এর মত) কে কন্ট্রাক্ট দেয় নিম্নস্তরের কাজ করার জন্য।
১৬|
২৪ শে জুলাই, ২০১০ সকাল ১১:০৩
এম. হাবীব বলেছেন: সালমাপাযুগলেরজন্যরইলশুধুইশুভকামনা
১৭|
২৪ শে জুলাই, ২০১০ সকাল ১১:৪৩
এস এম শাখওয়াত আহমেদ বলেছেন: ১১তম বিবাহ বার্ষিকীর খুশীতে ভরে উঠুক তোমার জীবন আঙ্গিনা , তবে ঝগড়া ঝাটি না................।
১৮|
২৪ শে জুলাই, ২০১০ দুপুর ১২:০৪
সালমা রহমান বলেছেন: নিজকে যে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। জানিন আপনি কোন পদে চাকুরী করেন । এ্যারামকোতে কিন্তু ঝারুদারের পদও আছে। আমার জানা মতে এ্যারামকোতে বাংলাদেশী পাসর্পোট ধারীরা ভাল সন্মান জনক পদে চাকুরী পায় না। যাক এ ব্যপারে আমি আপনার সাথে তর্ক করতে ইচ্ছুক নই। আপনি বলেছেন আমার স্বামী আপনার ঘনিষ্ট বন্ধু। যদি তাই হয় তবে নিশ্চয়ই তার মোবাইল নাম্বার আপনার কাছে আছে। নাম্বারটা পারলে দিবেন এবং সে কয়টা মোবাইল ব্যবহার করে জানাবেন। আর যদি না জানাতে পারেন তবে ব্লগের সবার কাছে ক্ষমা চেয়ে নিবেন মিথ্যা তথ্য প্রদানের জন্য। তবেই আমি ধরে নেব আপনি সত্যিই একজন হৃদয়বান মানুষ। আর আপনি আমাদের বিবাহের ছবি প্রকাশ করতে চেয়েছেন সেই অপেক্ষায় রইলাম। মনে রাখবেন মিথ্যা দিয়ে কখনো সত্য প্রতিষ্ঠিত করা যায় না। আর সত্য কোন দিন চাপা থাকে না। তার কোম্পানীটি শুধু পেট্রোলিয়াম এবং পেট্রোকেমিক্যালই উৎপাদন কারীই নয় এটার একটা কনসালটিং শাখাও আছে । এ্যারমকোকে তারা বিভিন্ন ব্যাপারে কনসাল্ট করে থাকে।
১৯|
২৪ শে জুলাই, ২০১০ দুপুর ১২:১০
সালমা রহমান বলেছেন:
এস এম শাখওয়াত ভাই,
নিশ্চয়ই না। তবে দাম্পত্য জীবনে ছোট খাট ঝগড়া না থাকলে নাকি দাম্পত্য জীবন সুখের হয় না । তবে আমাদের ক্ষেত্রে এটা খুবই কম। দোয়া করবেন। মন্তব্যের জন্য ধন্যবাদ।
২০|
২৪ শে জুলাই, ২০১০ দুপুর ২:৩৪
রনি আহমদ বলেছেন: সালমা রহমান আপনার আর শিক কাবাব এর সংলাপ শুনে খুব ভাল লাগলো।আপনার স্বামী আরামকো তে চাকুরী করে আর শিক কাবাব ও আরামকো তে চাকরি করে।এটা নিয়ে তর্ক করার কি আছে।আপনার স্বামী আর শিক কাবাব যদি সত্যি আরামকোতে চাকরী করে থাকে তা হলে তাদের মেইল এরকম @aramco.com.sa
এখন সালমা রহমান আপনি আপনার স্বামীর মাইল এবং @ শিক কাবাব আপনি ও আপনার মেইল আড্রেস এখানে দেন।তার পর বুঝতে পারবো কে মিথ্যা কথা বলে।সালমা না কি শিক কাবাব ।আমি আরামকোর পাশে আছি।
২১|
২৪ শে জুলাই, ২০১০ বিকাল ৪:০১
সালমা রহমান বলেছেন: রনি ভাই আমি কিন্তু একবারও বলিনি আমার স্বামী আরামকোতে চাকুরী করে। এটা বলেছে শিক কাবাব এবং এখন পর্যন্ত তার পক্ষে কোন প্রমান দেখাতে পারেনি। ১৩ নং মন্তব্যে আমার স্বামীর কোম্পানীর নাম এবং ওয়েব সাইটের ঠিকানা দিয়েছি। আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। তারপরও আবার দিলাম IRCA Middle East KSA Operations.
৬ নং মন্তব্য দেখুন। কে মিথ্যা বলছে । কিছু ক্ষন আগেও আমি আমার স্বামীর সাথে কথা বলেছি, সে এখন অফিসে।
২২|
২৪ শে জুলাই, ২০১০ বিকাল ৪:০৮
রাজসোহান বলেছেন: অভিনন্দন
২৩|
২৪ শে জুলাই, ২০১০ রাত ৮:৩৩
শিক কাবাব বলেছেন: এ হচ্ছে পলাশ ভাই![]()
তার মোবাইল নাম্বার (সৌদী আরব) +966508752891 (অন্য দেশ থেকে সৌদীতে করলে)
সৌদীর ভিতর থেকে কল করলে 0508752891
২৪|
২৪ শে জুলাই, ২০১০ রাত ১১:৩৪
রণক্লান্ত বলেছেন: পলাশ ভাই কি "শিক কাবাবে"র দোস্ত? শিক কাবাবের আসল নামটা জান্তে সাথে নাটকের শেষ অঙ্কটা দেখতে মঞ্চায়। ছবিটা + মোবাইল নাম্বার পোস্ট করার পরে সালমা রহমান চুপ কেন... ![]()
২৫|
২৫ শে জুলাই, ২০১০ রাত ১২:৪৪
সালমা রহমান বলেছেন: এই ছবিটা ফেইস বুক থেকে নেওয়া হয়েছে । মোবাইল নাম্বারটি সঠিক নয়। তাছাড়া শিক কাবাব বলেছিল বিয়ের ছবি ও ভিডিও দেখাবে। যদি বিয়ের ছবি দেখাতে পারত তবে ধরে নিতাম। যে ছবি এটা ফেইস বুকের প্রোফাইল ছবি। কাজেই এটা দিয়ে তার লিখিত তথ্যের কোন সত্যতা প্রমান করে না। যদি সৎ সাহস থাকে তবে আপনার পরিচয় দিতে অসুবিধা তো থাকার কথা নয়।
২৬|
২৫ শে জুলাই, ২০১০ রাত ১২:৫১
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: হায়রে দুনিয়া!!!
এনিভার্সারির পোস্টে ক্যাচাল লাগে, এই প্রথম দেখলাম। আমার ধারনাও ছিল না যে ক্যাচাল কখনো লাগতে পারে!
২৭|
২৫ শে জুলাই, ২০১০ দুপুর ১২:২৯
সালমা রহমান বলেছেন: শিক কাবাব বলেছেন:কালকে পলাশ ভাই থেকে আপনাদের বিয়ের ছবি ফুসলিয়ে নিয়ে স্কেন করে এখানেই পোষ্ট করবো। ওকে? আপনার স্বামী যে কোম্পানীতে চাকরী করে আমিও সেখানে চাকরী করি। পলাশ ভাই আমার ঘনিষ্ঠ বন্ধু। ঘনিষ্ট বন্ধু হলে ফুসলিয়ে নেবার প্রশ্ন আসল কেন? আমি আমার স্বামীর কোম্পানীর নাম এবং web site এর ঠিকানাও দিয়েছি। আপনি আপনার পরিচয় দিয়ে সত্য প্রকাশে সহযোগী হবেন নিশ্চয়ই। তাই নয় কি? আশা করি আমার সহজ বাংলাটা বুঝতে আপনার অসুবিধা হওয়ার কথা নয়।
২৮|
২৫ শে জুলাই, ২০১০ দুপুর ১২:৪০
সালমা রহমান বলেছেন: ব্ল্যাকম্যাজিশিয়ান ভাই, এটা কোন ক্যাচাল না । আমার যতটুকু মনে হয় ভুল বুঝাবুঝি। শিক কাবাবের পলাশ নামে বন্ধু হয়তো থাকতে পারে। তবে সে যে আমার স্বামী নয় এ ব্যাপারে আমি নিশ্চিত।
২৯|
২৫ শে জুলাই, ২০১০ দুপুর ২:২৯
শিক কাবাব বলেছেন: ঠিক আছে। অন্য দেশ থেকে ফোন করলে বেশী টাকা বিল উঠবে, কিন্তু সৌদী থেকে ফোন করলে মাত্র ৫০ হালালা খরচ হবে। সৌদীবাসীরা উক্ত নাম্বারে ফোন করে ২ মিনিট কথা বলেই দেখুন লোকটার নাম কি এবং তার গিন্নির নাম কি। তাহলেইতো ক্লিয়ার হয়ে যাচ্ছে ছবিটা ফেস বুক থেকে নেয়া কি না।
সালমা ভাই
আপনার স্বামীর যে ফেসবুক একাউন্ট নাই তা আপনি জানেন না কেন এটা বুঝতেছিনা। ফেসবুক না, ইন্টারনেটে তার কোনো একাউন্ট নাই। কারণ সারাদিন রাস্তায় রাস্তায় মাটি খোড়ার কাজ করলে কম্পিউটারে বসার সময় কোথায়। সেজন্য মাঝে মধ্যে আপনার সামহোয়্যার একাউন্টে ঢুকে কিছু রাজনৈতিক প্যাচাল লাগান।
ঐ ছবিটা যদি ফেসবুক থেকে নেয়া হয় তাহলে লিংকটা দিন। তাহলেতো বিষয়টা নিষ্পত্তি হয়ে যাচ্ছে।
ফুসলাতে হবে এই জন্য যে বউর ছবি কি কাউকে দেয়? ছি ছি ছি! আপনারা বউর ছবি অন্যকে দেন !?
৩০|
২৫ শে জুলাই, ২০১০ বিকাল ৩:২৮
সালমা রহমান বলেছেন: আমার স্বামী এখন অফিসে এবং এখন সে অন লাইনে আছে। আপনার সৎ সাহস থাকলে আপনার ফোন নাস্বার দিন, তাকে দিই । তবেই আপনার ভন্ড চেহারাটা প্রকাশ পাবে। বন্ধু হলেতো সব খবরই জানার কথা। আসলে আপনি মুখোশধারী ভন্ড। আমার স্বামীর অফিসটা আল- খোবার কিং আবদুল্লা রোডের আল - ওয়ালা টাওয়ারের প্রথম তলায়। আপনার অফিসের ঠিকানা দিন সে আপনার সাথে দেখা করবে। আমি তাকে আপনার ভন্ডামীর কথা বলেছি।যার স্ত্রী অন লাইনে লেখালেখি করতে পারে, তার স্বামী অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত।সে যে রাস্তায় মাটি খোড়ার কাজ করে না এটা সাধারন একজন লোকও বিশ্বাস করবে না। তবে মাটি খোড়ার কাজটিও কিন্তু ভন্ডামীর চেয়ে ভাল। কারন হাজার হাজার বাংগালী ভাইয়েরা সৌদি আরবে এই কাজটি করেই তাদের পরিবারের জন্য টাকা পাঠিয়ে আমাদের অর্থনীতির চাকা সচল রেখেছে। তাই তাদের কাজকে ছোট করে দেখার মানষিকতা থাকা আপনার উচিত নয়। শিকের ভিতর ছোট ছোট মাংস পিন্ড ঢুকিয়ে তা আগুনের তাপে বানানো হয় শিক কাবাব । আমার মনে হয় আপনার জীবনটাও কাবাবের মত পুড়ে সংকোচিত হয়ে আছে। মনকে উদার করুন দেখবেন সংকীর্ণ মনোভাব আর থাকবে না।মানুষ কে মূল্যায়ন করতে শিখুন, দেখবেন অন্যরাও আপনাকে মূল্যায়িত করছে।
৩১|
২৫ শে জুলাই, ২০১০ বিকাল ৫:৩৭
রণক্লান্ত বলেছেন: টোটাল্লি কন্ফিউজ্ড..
@সালমা রহমান. কাইন্ডলি আপনার স্বামীর ফেসবুক একাউন্ট এর লিঙ্কটা দিয়ে দেন। তাহলেই 'কাবাব'মে কিতনা হাড্ডি তা বোঝা যাবে। ![]()
@ শিক কাবাব ভাই, আপনার অরিজনাল আইডি প্লিজ... কারণ পর্দার আড়াল থেকে ইন্দ্রজিতের মতো বাণ নিক্ষেপ ঠিক হচ্ছেনা। পর্দার আড়াল থেকে আড়ালের মানুষকেই আক্রমন করা উচিৎ বলে আমার মনে হয়। ![]()
৩২|
২৫ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৪৯
সালমা রহমান বলেছেন: আমার স্বামীর সব তথ্যই তুলে ধরেছি। আমার মনে আর দেওয়ার দরকার আছে বলে আমি মনে করি না। তবে শিক কাবাবের আসল চেহারা উন্মোচিত না হওয়া পর্যন্ত আর কোন দেবার প্রয়োজন আছে কি? আপনার পরামর্শের জন্য ধন্যবাদ।
৩৩|
২৫ শে জুলাই, ২০১০ রাত ৮:৫২
শিক কাবাব বলেছেন:
সালামা ভাই,
আপনার স্বামী যদি সত্যি সৌদী থেকে থাকে তাহলেতো খুশির ব্যাপার। খুশির ব্যাপার মানে আমাকে কষ্ট করে ডিটেইলস বলতে হবে না। আপনার স্বামী থেকেই জানতে পারবেন। আর আমার কথা থেকে আপনার স্বামীর কথাই বিশ্বাসযোগ্য হবে।
বিদেশে কে কি কাজ করে তা অন্যকে বলে না। যদি ভাল কাজ করে তাহলে বুক ফুলিয়ে অন্যকে বলে, আর যদি খারাপ কাজ করে তাহলে চোরের মত উচ্চ কাজের কথা বলে বেড়ায়। এ বিষয়টা বিদেশে নতুন নয়। আপনার স্বামী ভালই জানবে।
৩৪|
২৬ শে জুলাই, ২০১০ রাত ১২:৩২
সালমা রহমান বলেছেন: এ কথা গুলির সাথে আপনার কাজের সম্পর্ক আছে বলে আমার মনে হয়। করেন ছোট কাজ প্রচার করেন আরামকোর কথা। যদি আপনি আরামকোতে কাজ করেন তবে আপনার অফিসের ঠিকানা দিন। আর যদি না দিতে পারেন তবে আপনি ঝাড়ুদারের কাজ করেন বলে ধরে নিব।
৩৫|
২৭ শে জুলাই, ২০১০ দুপুর ১২:৪৭
সালমা রহমান বলেছেন: কে কি কাজ করে তা অন্যকে বলে না। যদি ভাল কাজ করে তাহলে বুক ফুলিয়ে অন্যকে বলে, আর যদি খারাপ কাজ করে তাহলে চোরের মত উচ্চ কাজের কথা বলে বেড়ায়। এ বিষয়টা বিদেশে নতুন নয়। তাহলে কি আমি ধরে নিব আপনার কাজটি আসলে আরামকোতে নয়। আপনি মিথ্যা বলে মানুষ বিভ্রান্ত করছেন। আর যদি সত্যিই আরামকো কাজ করেন তবে আপনার অফিসের ঠিকানা দিচ্ছেন না কেন? আর আপনার সৌদি আরবের মোবাইল নম্বরই বা দিচ্ছেন না কেন? আপনার ঠিকানা এবং ফোন নাম্বার যদি না দেন তবে ধরে নিব আপনি আসলেই একজন ভন্ড, প্রতারক, বাটপার প্রকৃতির লোক।
৩৬|
২৭ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৪০
মিজান আনোয়ার বলেছেন: সালমা মেডাম আপনাদের সংলাপ এখন ও শেষ হয় নাই। অনেক দিন দরে আপনাদের সংলাপ দেখলাম। ভাল।
২৭ শে জুলাই, ২০১০ রাত ৮:৩২
সালমা রহমান বলেছেন: আজ থেকে শেষ করলাম। আপনাকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১০ রাত ১২:৩৩
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: ১১ বছর পরেও এত রোমান্টিক! আপনার হাতে নিশ্চয়ই ব্ল্যাকম্যাজিক আছে।
অভিনন্দন