| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দাসত্ব
১৯৭৬ প্রেসিডেন্ট জিয়া এ দেশটার জনসংখ্যা বিস্ফোরন নিয়ে যেভাবে ভেবেছেন বাকি এতগুলো বছর ধরে সেভাবে আর ভাবা হয়নি.......এখনো ভাবছেনা কেউ........ ডুবন্ত টাইটানিকের দশা হচ্ছে........ ডিসক্লেইমার : এই ব্লগের কোন প্রকার লেখালেখিতে কেউ

দৈনিক প্রথম আলো।
১৯৯৮তে পথচলা শুরু এই জাতীয় দৈনিকটির।
ট্রান্সকম গ্রুপের ওনার লতিফুর রহমানের মিডিয়া উইং।
এই পত্রিকাটি লতিফুর রহমানকে যেমন দিয়েছে পায়ের নীচে শক্ত মাটি তেমনি
ভোরের কাগজ থেকে প্রথম আলোতে এসে মতিউর রহমান হয়েছেন বাংলাদেশের "মিডিয়া প্রোফেট"
বাংলাদেশের আর্থসামাজিক এবং রাজনৈতিক জীবনে অনেক বড় এক প্রভাব পুরুষ হয়ে দাড়িয়েছেন সিলেটের ছেলে , ভার্সিটি লাইফের লেফটিস্ট রাজনৈতিক কর্মী প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।
পত্রিকাটির জনপ্রিয়তা অস্বাভাবিক।
কিন্তু কেন ?
এটা কি কখনো চিন্তা করে দেখা হয়েছে ?
মোটাদাগে বলা হয়ে থাকে : রাজনৈতিক নিরপেক্ষতা ।
সরকার - বিরোধীদল সবার কুকর্মের বিপক্ষে সরাসরি লিখে থাকে।
তাদের স্লোগান " যা কিছু ভালো , তার সাথে প্রথম আলো " দারুণ জনপ্রিয়।
বাংলাদেশের পত্রিকাজগতের কাছে প্রথমআলো পাইওনিয়ার , হায়েস্ট স্ট্যান্ডার্ড।
এটিই কারন।
আসলেই কি তাই ?
সমালোচনার মুখে পড়ার মত কাজ কি প্রথম আলো করেনি ?
একবার নয় , অনেকবার করেছে ।
এরপরও পত্রিকার সার্কুলেশন এত বেশী কেন ?
এখানেই " জনপ্রিয়তা " শব্দটিকে রিপ্লেস করছি " পাঠকসংখ্যা " দিয়ে।
এই পত্রিকাকে নতুন জেনারেশন যথেষ্ট সন্দেহ করে ।
এই পত্রিকার নানা খবরাখবরের "ভুয়ামী" প্রায়ই সাইবার মিডিয়াতে আলোচনার ঝড় তোলে (ব্লগ , ফেসবুক) , মানুষের মুখে মুখে আলোচিত হয়।
এরপরও " দৈনিক প্রথম আলো " টপস দ্য সার্কুলেশন লিস্ট।
এর অনেক বড় একটি কারন রয়েছে বলেই আমি মনে করি যেটি তিলে তিলে , দিনে দিনে অত্যন্ত বুদ্ধিমান এবং দূরদর্শী মতিউর রহমান গড়ে তুলেছেন।
সেদিকটিতে এর আগে সম্ভবত কেউ দৃষ্টিপাত করেন নি।
সেজন্যই শিরোনাম : X VIEW
মূল বক্তব্যে চলে যাই :
ঘটনা - ১: শ্যাওড়াপাড়া বাসস্টপেজ থেকে টিকেট কেটে উঠলাম বাসায় ফেরার জন্য। বাসে উঠে সিট পেলাম বাম দিকে। ডানদিকের কলামে একটা বোরকা পড়া মেয়ে বসে আছে। দেখলেই বোঝযায় কলেজের ছাত্রী। হাতে রোল করা একটা পত্রিকা মুঠিবদ্ধ হয়ে আছে।
নাম "প্রথম আলো"
ঘটনা-২: গ্রামের বাড়িতে গিয়েছিলাম। গ্রামের প্রাইমারী স্কুলটাতে ঘুরতে গেলাম। ক্লাস ফোর এ যে শিক্ষিকা ক্লাস নিচ্ছিলো বয়সে আমার ছোট। হয়তো এইচ.এস.সি পাস করেই চাকরীটা পেয়েছে।
ওর বাবা আমার আব্বুকে সবসময় কাকা সম্মোধন করে। সেকারনে মেয়েটাকে চিনতাম। এই মেয়েটিও বোরকা পরে। ক্লাস শেষ করে যখন বের আসলো আমাকে দেখে সালাম দিয়ে বললো : কেমন আছেন ভাইয়া।
হাসি মুখে উত্তর দিলেও আমার চোখটা গিয়েছিলো অন্যদিকে।
ওর ডানকাঁধে ঝোলানো ব্যাগে (রেক্সিনের ব্যাগ) রোল করা একটা পত্রিকা খাঁড়া হয়ে আছে।
নাম "প্রথম আলো"
ঘটনা-৩: আমাদের পরিবারে আমি , আব্বু , আম্মু এই ৩ জন স্ট্রিক্টলি বিএনপি সাপোর্টার , আমার বড়বোন প্রো বিএনপি , গোড়া নয়।
প্রথম আলো ১/১১ এর পর বিএনপির বিরুদ্ধে যেভাবে উঠেপড়ে লেগেছিলো তাতে আমি খেপে গিয়েছিলাম ।
বাসায় ডিক্লারেশন দিয়েছিলাম : নো মোর প্রথম আলো।
প্রো আর স্ট্রিক্ট বিএনপি বোন আর মা পাল্টা হুমকী দিলো : তোর টিউশনির টাকা দিয়ে তুই অন্য পত্রিকা কিনিস , তবে প্রথম আলো পাল্টানো যাবেনা। ঘাড় ত্যাড়ামো করলে ভালো হবেনা বলে দিলাম।
হুমকীতে পিছু হটলাম।
ঘটনা-৪: মফস্বলে গেলাম । আমার মামাতো বোন , বয়সে আমার বছর ১২ ছোট। সারাক্ষন সাজগোজ , ফিটফাট , টিপটপ থাকা। বোনটা আমার দেখতেও সুন্দর। হাল ফ্যাশনের জামাকাপড় নিয়ে উনার পোস্ট ডক্টোরাল পর্যায়ের রিসার্চ আছে যদিও স্কুলের পরীক্ষায় পাস করতে উনার এভারেস্ট সামিটের কষ্ট করতে হয়!
তা উনার সেইসব রিসার্চের ম্যাটেরিয়ালটা কি ?
"প্রথম আলোর নকশা"
ঘটনা- ৫ : বুয়েটে আমি মেয়েদের কাছ থেকে মোটামুটি ২ গজ দুরত্বেই থাকতাম সবসময়। হয়তো কনসারভেটিভ অ্যাটমোসফিয়ারে বড় হয়েছিলাম বলেই। তে তার মানে এটা নয় যে তাদের সাথে কথাবার্তা একেবারেই বলতাম না থ্রু ওয়েল আন্ডারস্ট্যান্ডিং।
যাইহোক আমাদের ব্যাচের কেমিকেলের একটা মেয়েকে চিনতাম।
গো বেচারা টাইপ , বুয়েটে যাদেরকে বলে আঁতেল। সাংঘাতিক পড়াশোনা প্রিয়। রাজনীতি যাদের কাছে গ্রীক- হিব্রু ।
ওই মেয়ে ক্যাফেটেরিয়ায় বসে ফুচকা খাচ্ছিলো যেকোন এক বিকালে।
সামনে একটা পত্রিকা পড়ে আছে টেবিলে।
নাম "প্রথম আলো"
এভাবে সমাজের যেকোন শ্রেনীভেদের দিকেই আপনি তাকান না কেন- দেখবেন সব মত আর শ্রেনী পার্থক্য ভুলে বাংলাদেশের সব মেয়ে , মহিলা , বৃদ্ধার কাছে প্রথম আলো এক বিশ্বস্ত বন্ধুর নাম।
এই বন্ধুর নামে যত বদনামই থাকুক - তবুও বন্ধু।
কেন ?
কারন একটাই।
যে ক্ষেত্রে যেমন ধুরন্ধরপনাই করুক না কেন হাজারো বিপদ আর প্রতিকুলতার দেশে এই পত্রিকাটি বাংলাদেশের মেয়েদের বন্ধু।
পাবলিক পরীক্ষার রেজাল্ট , বুদ্ধিজীবিতা , গরু পেলে - সেলাই করে সাবলম্বী হওয়া , মফস্বলের সামান্য একটি কবিতা কিংবা সংগীত প্রতিযোগীতায় জুনিয়র স্কুলের মেয়ের সাফল্য , গাছ লাগানো - বই পড়া আন্দোলনে মেয়েদের মানববন্ধন , ডাক্তারী- প্রকৌশল যেকোন পেশায় খুঁটিনাটি সাফল্য , ফুটবল - ক্রিকেটে মেয়েদের সামান্য পারংগমতা - সবকিছুই দৈনিক প্রথম আলোর "প্রথম পাতার খবর"
মনে পড়ে কি ফারিয়া লারার কথা ?
কথা সাহিত্যিক সেলিনা হোসেনের মেয়ে।
পাইলট হতে চেয়েছিলো।
ট্রায়াল ফ্লাইটে প্লেন ক্র্যাশ হয়ে মারা গিয়েছিলো।
সেখান থেকেই প্রথম আলো "অপার নারীমিত্রতা " শুরু।
আমার সিনিয়র বুয়েট ফেলো সাবেকুন নাহার সনির মৃত্যু প্রথম আলো কতদিন ধরে গুরুত্বের সাথে ফলোআপ করেছিলো মনে কি পড়ে ?
এখনো সেই মৃত্যু প্রথম আলোর কাছে গুরুত্বপূর্ন।
মূলত বুয়েটের সেইসময়কার প্রশাসন আহসানউল্লা হলের সামনে সনি স্মৃতিফলকটি করতে বাধ্য হয়েছিলো দৈনিক প্রথম আলোর স্ট্রং কাভারেজের কারনে।
শুধু কি সেখানেই শেষ ?
বাংলাদেশের অগনিত গৃহিনীর কাছে প্রথম আলো তুমুল জনপ্রিয়।
কেন ?
আচার-পিঠা- আর নানা রকম রান্নার রেসিপি দেয় বলে ?
নকশায় নানা রকম পোশাক আশাকের বাহারী বর্ননা থাকে বলে ?
না।
ভুল করছেন।
রন্ধনশিল্পের পেছনে এ দেশের অগনিত নারীর দৈনন্দিন পরিশ্রমকে প্রথম আলো সম্মানিত করেছে "আচার প্রতিযোগীতা " , " পিঠা প্রতিযোগিতা" , আরো নানারকম প্রতিযোগীতার ভেতর দিয়ে।
তাদেরকে মেসেজ দিচ্ছে "আপনাদের কাজ অনেক বড় সম্মানপূর্ন একটি শিল্প"।
গ্রামের অগনিত বাল্যবিবাহ , কাঠমোল্লাদের কুপমন্ডুক ফতোয়ার খপ্পরে পড়া অগনিত মেয়ের রেসকিউ হিরো প্রথম আলো।
শহরের আটপৌরে রান্নাঘরের পিতা পরিত্যক্ত গৃহকর্মী শিশুমেয়েটিকে পশুর মত করে ধর্ষন থেকে শুরু করে জয়ীতা রেজার মত অভিজাত পরিবারের নির্যাতিতা নারীর চেপে রাখা যন্ত্রনা - প্রথম আলোর পাতায় উঠে আসে সবার দুঃখ গাথা।
অতিসম্প্রতি সন্তান সহ আত্নহত্যা কারী রীনার লিখে যাওয়া ডায়েরীর আত্নকথা উঠে আসছে প্রথম আলোতে।
নেদারল্যান্ডের কোন মিনিস্ট্রীতে বাংলাদেশী বাবা মায়ের মেয়ে দক্ষতা দেখাচ্ছে কিংবা তাহমিমা আনামের "আ গোল্ডেন এজ" প্রথম আলোর এক্সট্রা নিউজ।
জোবেরা রহমান লিনু , আয়েশা খানম , ফরিদা আখতার , ফাহমিদা খাতুন, রওনক জাহানদের জন্য প্রথম আলোর "ভেরী হাই ভ্যালুড" সম্পাদকীয় আর খোলাপাতার কলাম বরাদ্দ থাকে উদারভাবে।
সুনীতা উইলিয়ামস কিংবা আনুশেহ আনসারীরা প্রথম আলোর বক্স নিউজ।
বাসের হেল্পারদের গায়ে হাত দেয়া থেকে শুরু করে প্রতিদিনকার চলাফেরায় মেয়েদের পাবলিক টয়লেটের প্রয়োজনীয়তা- সব নাড়ী নক্ষত্র সমস্যাই প্রথম আলো ওয়াচডগের মত করে ফলোআপ করে।
ঢাকায় বিআরটিসির মহিলা সার্ভিসের পেছনেও প্রথম আলোর ভালো অবদান আছে।
যৌতুক , ধর্ষন , এসিড সন্ত্রাস , ইভটিজিং এর কথাতো বলাই বাহুল্য।
আর এভাবেই গ্রাম-মফস্বল-মহানগর- বিশ্ব : জীবনের ক্ষুদ্র থেকে বৃহৎ প্রতিটি পদক্ষেপে বাংলাদেশের আপামর নারীরা প্রথম আলোকে পেয়ে থাকে নিজের ছায়ার মত।
একারনেই তো রাজনীতি-ধর্ম- শ্রেনী সব বাধা পেরিয়ে প্রথম আলো বাংলাদেশের ড্রয়িংরূম নয় , অন্দরমহল গুলোতে প্রিয়পাত্র।
৮ কোটি ভোটারের ৫২ % এর সাথে যারা জীবনের মিতালী পাতিয়েছে তাদের কে পেছনে ফেলবে কে ?
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৩৮
দাসত্ব বলেছেন: বলেন কি !
সাধারন গবেষনা - একেবারেই সাধারন
২|
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৩৮
শিশির ভেজা ভোর বলেছেন: মাশাল্লাহ অনেকদিন পর পেইড ব্লগার দেখলাম।
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৩৯
দাসত্ব বলেছেন: ভুল করলেন ভাই।
আমি যে প্রথম আলোকে রাজনৈতিক কারনে কতোটা অপছন্দ করি সেটা ঐ ব্লগের বিএনপি ব্লগার রা জানে।
সত্যটা অ্যাভয়েড করা যাবেনা।
৩|
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৪০
খেজুরে আলাপ বলেছেন: হি হি হি .......... ব্যাপুক মজা পাইলাম।
১৬ ই জুলাই, ২০১০ রাত ১:২৯
দাসত্ব বলেছেন: কি মজা পেলেন ?
বিষয় কিন্তু সত্য
৪|
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৪৩
েদশী বারুদ বলেছেন: ভাই , কনদেহি কত হাদিয়া পাইলেন........................
:>
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৪৭
দাসত্ব বলেছেন: ভাইরে কি শুরু করলেন?
ব্লগের নারীকুল কে জিজ্ঞেস করেন "কথা হাছা না মিছা ? "
৫|
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৪৯
ইউনুস খান বলেছেন: ভালো লিখছেন। এটা প্রথম আলোর সার্কুলেশান বাড়ার একটা কারন বৈকি। তাছাড়া আরো অনেক কারনই হয়েছে। তা কেমন আছেন?
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৫১
দাসত্ব বলেছেন: হুমম ভালোই আছি।
স্বাধীনতার ঘোষনা নিয়ে পোস্ট গুলো পরসেন?
সামু - আমু সেইসব দুর্বার আওয়ামী ব্লগাররা সব চুপচাপ।
ব্লগ ঘুরে গেসে , কুছ বাত নেহী।
আমি অবাক।
অফেন্ডিং শেখ মুজিব-১ কি হাউকাউটাই না করলো!
৬|
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৫০
সাজিদ বলেছেন: প্রথম আলো মূলতঃ তার ফিচার পাতাগুলোর জন্য জনপ্রিয়। বাসায় তখন রাখা হতো ইত্তেফাক। টারজান পড়ার অভ্যাস মিস করে ইত্তেফাক ছাড়তে অনেক কষ্ট হয়েছিল। যদিও ইত্তেফাক তখন এখনকার প্রথম আলোর মত রোল প্লে করতো। সুকৌশলে লীগের পা চাটা। দুটি ঘটনা মনে দাগ কেটে আছে
শান্তি চুক্টি স্বাক্ষর অনুষ্ঠানে তখনকার সেনাবাহিনী প্রধান এখন বিএনপি নেতা মাহবুবুর রহমানকে শেখ হাসিনা কিভাবে মিষ্টি খাইয়ে দিয়েছিলেন সেই বর্ননা। আর ৯৬ এর নির্বাচনে ঢাকার ধানমন্ডি-মোহাম্মদপুর আসনে ডঃ কামাল হোসেন, মীর শওকত আলী, সালমান এফ রহমান আর আলহাজ মকবুল হোসেনের মধ্যে আলহাজ মকবুল হোসেনকে সজ্জন ব্যক্তি বলে রিপ্ড়েজেন্ট করা।
আগেই বলেছি প্রথম আলোর প্রচার সংখ্যাধিক্যের প্রধান কারণ হলো এর ফিচার পাতাগুলো। আর বাায় যারা পত্রিকা রাখার ব্যাপরে সিদ্ধান্ত নেন তারা ঐ পত্রিকার রাজনৈতিক ব্যকগ্রাউন্ড নিয়ে আমাদের মত অতটা সচেতন নয়। আর এই সুযোগটা নিচ্চে পি আলুর মত ভারতীয় দালাল।
আমার এক বন্ধুর বাসায় জনকন্ঠ রাখা হতো, যদিও তার পিতা ছিল চরম বিএনপি। কারণ একটাই চট্টগ্রামে সে সময় একমাত্র জনকন্ঠই ছিল জাটিয় দৈনিক যেটা হকার সকাল সকাল বাসায় দিয়ে যেত। আর সকালবেলা পেপার পড়ার মজার জন্যই উনি বাসায় জনকন্ঠ রাখতেন।
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৫৪
দাসত্ব বলেছেন: সাজিদ ভাই : ফিচার পাতার বিষয়টা কোন ভাবেই ইগনোর করা যাবেনা। আমি শুরুতেই বলসি প্রথম আলো বাংলাদেশের পত্রিকা জগতে হায়েস্ট স্ট্যান্ডার্ড , পাইওনিয়ার।
তবে এটা কিন্তু চরম সত্য , লেটেন্ট হীট যেমন অনেক বড় হীট সেইরকম।
৮ কোটি ভোটারের ৫২ % এর সাথে যারা জীবনের মিতালী পাতিয়েছে তাদের কে পেছনে ফেলবে কে ?
৭|
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৫১
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: দাসত্ব।
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১:০১
দাসত্ব বলেছেন: হায়রে বোকা বাঙালী , আপনার বিশ্বাস না হলে নিজের ফ্যামিলির মেয়েদের কে জিজ্ঞেস করে দেখেন
৮|
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৫৩
অর্ফিয়াস বলেছেন: হ্যাভি দেখাইলেন বস। আমা বউ মংগলবারের জন্য পাগল থাকে। ওই যে "নকশা"
+++
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৫৬
দাসত্ব বলেছেন: আপনি বুঝলেন , আপনাকেও +++
৯|
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৫৪
কলম বাঁশ বলেছেন: জনপ্রিয়তা স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিক বিজ্ঞাপনের হার।
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৫৮
দাসত্ব বলেছেন: জনপ্রিয় পত্রিকাতেই তো বিজ্ঞাপন বেশী ছাপা হবে ঠিক যেমন বেশী জনপ্রিয় টেন্ডুলকার সবচেয়ে বেশী আয় করে বিজ্ঞাপন থেকে অন্য সবার থেকে।
১০|
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৫৬
অর্ফিয়াস বলেছেন: নুতন নুতন টেকনোলজিও ইউজও একটা কারন। শুনলাম প্রথম আলো নাকি আরো বেশ কটি জেলা থেকে ছাপা হবে। যদি তাই হয় তবে অন্যরা আরো পেছনে পরে যাবে।
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১:০০
দাসত্ব বলেছেন: এটা ঠিক বলসেন।
আমি শুরুতেই বলসি প্রথম আলো বাংলাদেশের পত্রিকা জগতে হায়েস্ট স্ট্যান্ডার্ড , পাইওনিয়ার।
যেকোন নতুন কিসু ওরাই প্রথমে শুরু করে
১১|
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৫৬
ইউনুস খান বলেছেন: হ্যাঁ আপনের সব পোস্টই পড়া হয়। তা প্রায়ই অফলাইনে থাকা হয় বলে কমেন্ট করা হয় না। উনারা খালি মাঠে গোল দিতে পছন্দ করে। পোস্ট দিবে আর গিয়ে বলবেন স্যালুট কমরেড। তর্ক করছেন তো গেছেন। এখন আর সেই দিন নাই।
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৫৯
দাসত্ব বলেছেন: হুমমম , সেটাই - আমুতে গিয়ে সেই রকমই বুঝলাম।
হায়রে আওয়ামী ব্লগার রা , ইতিহাস বিষয়ক পোস্ট নিয়া তারা কি বোমাবাজীটাই করতো ব্লগে , কাউকেই পুছেনা , এখন সব চুপ।
১২|
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১:০২
এক্স বলেছেন: এনালাইসিস ভাল হয়েছে. প্রথম কালো কিছু বিশেষ টেকনিকে লিখে, প্রথমে মনে দাগ কাটে তারপর তার গোপন এজেন্ডা সুন্দর করে লেখায় মর্ফ করে ঢুকিয়ে দেয়. প্রথম কালোর কিলার এপ হচ্ছে তাদের খেলার খবর, (মেয়েদের জন্য কি দেয় সেটা জানি না, সাধারনত নকশাকে আমার ঘরে ব্যবহার করা হয় প্লেটের নীচে রাখার জন্য বা গারবেজ হোল্ডার হিসেবে. আমার হাই এডুকেটেড প্রফেসনাল, মম এর নকশার প্রতি কোনই টান নেই, যেহেতু কর্মক্ষেত্রে সবাই তাকেই তেল দিয়ে চলে তাই প্রথম কালো থেকে তার সেলফ রেসপেক্ট নেয়ারও দরকার হয়না, কাজেই প্রথম কালোর ভাত নেই আমাদের ঘরে)
প্রথম কালো সবসময়ই পাবলিক সেন্টিমেন্ট অনুযায়ী কথা বলে, এদের এডভাইজাররা হিউম্যান সাইকোলজির চরম প্রয়োগকারী. কাজেই বুদ্ধিমান লোকরাই প্রথম কালোর ভন্ডামি ধরতে পারে. তাদেরই উচিত বাকীদেরকে যুক্তিসহকারে প্রথম কালোর দেশবিরোধী এজেন্ডাগুলিকে টেনে বের করে জনসমক্ষে প্রকাশ করার.
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১:২১
দাসত্ব বলেছেন: এইতো ধরতে পারসেন : এদের এডভাইজাররা হিউম্যান সাইকোলজির চরম প্রয়োগকারী ।
এটাই কথা। প্রথম আলো মেয়েদের বেলায় এটার সর্বোচ্চ প্রয়োগ করে থাকে। চিন্তা করে দেখুন বাংলাদেশের আর্থ সামাজিক পরিস্থিতি মেয়েদের জন্য কতটা বন্ধুহীন।
এই জায়গাটাতে প্রথম আলো সবার আগে চান্স নেয়।
১৩|
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১:০২
বল্টু মিয়া বলেছেন: জানিনা এটা ওরা ইচ্ছা করে করেছে কিনা। কিন্তু আপনার মার্কেট এনালাইসিস ভালো হয়েছে।গত সপ্তাহে দেখলাম গড় সর্কুলেশন ৪,৪৮,০০০ পার হয়ে গেছে।আমি নিজেও এটার উপর বিরক্ত হয়ে কালু রাখা শুরু করছি।কিন্ত ছোটো ভাই ও বোন খুব রাগা রাগি করছে এই কারনে।
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১:২২
দাসত্ব বলেছেন: ছোট ভাই এর রাগ হয়তো চলে যাবে , কিন্তু দেখবেন ছোট বোন কিন্তু প্রথম আলোই চাইবে শেষপর্যন্ত
১৪|
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১:০৪
এস বাসার বলেছেন: আপনার অবজার্ভেশনের সাথে অনেকটা একমত। তবে বর্তমানে প্রথম আলোর কোন শক্ত প্রতিদ্বন্ধী নাই।
মাঝে চেষ্ঠা করেছিলাম কালের কন্ঠ রাখার জন্য কিন্তু পারি নাই। কারনটা আপনি /আমি সবাই জানি।
সুতরাং মন্দের ভালো হিসেবে প্রথম আলো বাংলাদেশে একটা শক্ত অবস্থান নিতে পেরেছে।
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১:২৩
দাসত্ব বলেছেন: হুমমম
৫২ % ভোটার ওদের কে পছন্দ করে , আর কি লাগে ?
১৫|
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১:১৩
সাঈফ শেরিফ বলেছেন: বাসায় ইত্তেফাক, পরে জনকন্ঠ এবং সবশেষে এখন প্রথম আলোই চলছে। সমস্যা হল,
১. প্রথম আলোর বিকল্প কোন পত্রিকা ঠিক মাথা তুলে দাড়াতে পারেনি।
২. আলপিন, ছুটির দিনের মত 'সাপ্লিমেন্ট' গুলো দিয়ে সব দল মতের পাঠকদের নেশা গ্রস্থ করে ফেলা হয়েছে এমনভাবে যে, কোন একদিন প্রথম আলো না পড়লে মনে হয়, "কোন কিছু মিস করলাম"!
৩. আগাচৌ লিখতেন তার 'একুশ শতকের বটতলায়' কলামে এবং পরে প্রথম আলোতে প্রকাশিত নাইন শুটার লিটনকে নিয়ে আগাচৌর করা 'ক্যামেরার ট্রিক্স' নিয়ে সমালোচনা করতে পরোয়া করেনি প্র. আলো।মতিউর রহমানের সাথে টানাপোড়েনের কারণে তিনি কলাম লেখা বাদ দেন।
৪. উপসম্পাদকীয়তে বিএনপি পন্থী ও আওয়ামী পন্থী বুদ্ধিজীবীদের কলাম পাশাপাশিতে দেয়া হয় যেটা আকর্ষণীয় ।
৫. খানিকটা বাম ঘেষা, সে হিসেবে আওয়ামী ও বিএনপি তুলনায় নিরপেক্ষ।
৬. ইত্তেফাকে চিঠিপত্র কলামে লিখে দিত, "মতামতের জন্য সম্পাদক দায়ী নহেন"। প্রথম আলো তা লিখেনা এবং প্রথম আলোর নিজস্ব অভিরুচির সাথে মানানসই চিঠিগুলোই তারা বেছে বেছে প্রকাশ করে।
৭. যুগান্তর, জনকন্ঠের মত পত্রিকা যেখানে নামাযের সময়সূচী প্রথম পাতায়, দৈনিক হাদীস, ধর্মের বিশেষ কলাম, সংখ্যা, পাতা প্রকাশ করে সেখানে প্রথম আলোর কার্পণ্যটা চোখে পড়ার মত। এর চেয়ে দৈনিক রাশিফল, এক কোণায় আব্দুল মোমেনের লেখা শুক্রবারের ম্যাড়ম্যাড়ে ধর্ম কলামে মানবতাবাদে ইসলাম জাতীয় লেখা ছাড়া কিছু থাকেনা।
৮. একচেটিয়া সংবাদ মাধ্যমের কুফল আছে, তারা যা ছাপবেন মানুষ তাই বিশ্বাস করবে। জনকন্ঠ, নয়া দিগন্তের যে বিশ্বাসযোগ্যতা নেই, প্রথম আলোর তা আছে। যায়যায়দিন দৈনিক পত্রিকা যেবার প্রথম বের হল প্রতিদিনের সাপ্লিমেন্ট নিয়ে, সেটিকে প্রথম আলোর জন্য হুমকি মনে করছিলেন অনেকেই। জনকন্ঠ তাদের চটকদার রঙিন কাগজ দিয়ে বেশি দিন টিকতে পারেনি প্রথম আলো, যুগান্তরের দাপটে।
ব্যক্তিগতভাবে আমার পছন্দ ইত্তেফাক ও যুগান্তর। তবে ফ্রি পড়তে দিলে অনলাইনে আমি প্রথম আলোই পড়বো।
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১:২৯
দাসত্ব বলেছেন: আপনার পয়েন্টগুলোর প্রত্যেকটাই আমার কাছে সাপোর্টেবল।
রাজনৈতিক পোলারিটি সবার আছে।
প্রথম আলো একটু এটিকোয়েট মেনে চলে , সহজ করে বললে নির্লজ্জ নয়।
৪. পয়েন্টটা স্ট্রং।
আর মানুষ অন্যপত্রিকা একসেপ্ট করতে পারছেনা কারন "নকল" সাময়িকভাবে মার্কেট পেতে পারে , তবে ইন দ্য লং রান জনপ্রিয়তা পাবেনা কখনোই।
আর অনলাইনে সবাই ১ম আলো চেক করে - আলী , বিএনপি ,জামাত সবাই।
এরপর এলেবেলে।
১৬|
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১:২৩
দূর্যোধনের হাত বলেছেন: টেক নিউজ , স্পোর্টস , বৈদেশিক খবর দেখি কালের কন্ঠে ভালো লেখে .....যথেষ্ট রিলায়েবল ...পরথম আলুর গর্ধবরা যেসব আবাল টাইপ টেক নিউজ দেয় ....কি আর কমু
![]()
দুই মইত্যা নিয়া পেরেশান আছি ...মইত্যা চুরা আর মইত্যা ড়াঝাকার
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১:৩১
দাসত্ব বলেছেন: দেশে ২০ % বোনাফাইড এডুকেটেড।
সো একটু ভুলভাল হলেও কোন সমস্যা নাই।
১ম আলো কাভারেজ না দিলে কিন্তু যুঅবি পর্যন্ত হ্যাং হয়ে যাবে - আমি এটা বিশ্বাস করি।
১৭|
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১:২৫
দি ফিউরিয়াস ওয়ান বলেছেন: বিশাল কমেন্ট লিখে হারিয়ে গেল
খুব সংক্ষেপে:
১. ভাল পয়েন্ট ধরেছেন
২. প্রথম আলোর লেখার মান অনেক ভাল, বিশেষ করে যখন এটা বেরোল, তখনকার অন্যান্য প্রতিষ্ঠিত অনেক পেপারের লেখার মান ভাল ছিলনা, বিশেষ করে মনে পড়ছে খেলার রিপোর্টিং এর কথা, এখনকার হিসেবে ঐ পেপেরের খেলার রিপোর্টিং পুরো হাস্যকর ছিল। প্রথম আলো এসব ক্ষেত্রে বেশ কয়েক ধাপ এগিয়ে যায় এক লাফে।
৩. এদের ফিচার পাতাগুলো অসাধারণ।
৪. আমার আরেকটা পছন্দের বিষয় হল সর্পরাজ/মঘা-ইউনানী/ককির বাবাব মুশকিল আসান জাতীয় ধাপ্পাবাজী বিজ্ঞাপন না ছাপানো।
৫. নারী-জনপ্রিয়তার নাম xview হইল কেন?
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১:৩৩
দাসত্ব বলেছেন: ১ , ২ , ৩ , ৪ - কারেক্ট অ্যান্ড ওয়েল সেইড।
৫. উত্তর তো ব্লগেই বলা আছে।
তাও কপি পেস্ট করি আবার :
এর অনেক বড় একটি কারন রয়েছে বলেই আমি মনে করি যেটি তিলে তিলে , দিনে দিনে অত্যন্ত বুদ্ধিমান এবং দূরদর্শী মতিউর রহমান গড়ে তুলেছেন।
সেদিকটিতে এর আগে সম্ভবত কেউ দৃষ্টিপাত করেন নি।
সেজন্যই শিরোনাম : X VIEW
১৮|
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১:২৯
তোমোদাচি বলেছেন: প্রথম আলো সাধারণ মানূষের সেন্টিমেন্ট বুঝে এবং সে অনুজায়ী রিপোর্ট করে (সবক্ষেত্রে তা ১০০% সত্য না হলেও)। প্রথম আলোর জনপ্রিয়তার এটাই মূল কারণ।
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১:৩৪
দাসত্ব বলেছেন: পুরুষদের সেন্টিমেন্ট ফলো করলেও অনকে সময় লাভ হয়না।
পুরুষ পাঠকরা অন্য পত্রিকার খবরাখবর রাখে।
মেয়েদের বেলায় : একাটাই পত্রিকা : ওয়ান অ্যান্ড অনলি প্রথম আলো
১৯|
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১:৩১
স্পেলবাইন্ডার বলেছেন: আপনার উল্লেখিত বিষয়টি প্রথম আলোর জনপ্রিয়তার অন্যতম একটি কারণ কিন্তু একমাত্র নয়।
প্রথম আলো অত্যন্ত গোছানো একটি পত্রিকা। নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট খবর নিয়মিত ছাপানো হয়। প্রথম পাতার সংবাদের বাকী অংশ সাধারণত দ্বিতীয় বা শেষ পৃষ্ঠার ভিতেরর পৃষ্ঠায় ছাপা হয়। যার ফলে পত্রিকাটা পড়তে সুবিধা হয়।
শুরু থেকেই আমি প্রথম আলোর ভক্ত। কেন জানেন? নিয়মিত ইংরেজি মুভি চ্যানেলে প্রচুর মুভি দেখতাম। একমাত্র প্রথম আলোই নিয়মিত এইচবিও, স্টার মুভিজ, জি স্টুডিওর মুভি শিডিউল নির্ভুলভাবে নিয়মিত ছাপায়।
প্রথম আলোর জনপ্রিয়তার আরেকটি কারণ হল, এরা বৃষ্টি যেদিকে ছাতা সেদিকে ধরে অর্থাৎ সুবিধাবাদী। এরা পাব্লিক সেন্টিমেন্ট খুব ভাল করে খেয়াল করে। বর্তমানে ছাত্রলীগের কুর্কীতি ছাপাচ্ছে এই কারণে নয় যে, এরা নিরপেক্ষ। বরং না ছাপালে পাব্লিক সমালোচনা করবে, পত্রিকার কাটতি কমে যাবে এই ভয়ে।
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১:৩৭
দাসত্ব বলেছেন: পাবলিক সেন্টমেন্ট আর ফিচারের বিষয়টা কিন্তু ব্লগে আর কমেন্ট পোরশনেও আলোচনা হচ্ছে বেশ।
তবে এট কিছুর পরও মেয়েদের কাছে ১ম আলো নিজের অর্নামেন্টের মত হয়ে যাচ্ছে দিন দিন
২০|
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১:৩৫
সিফাত৬৯ বলেছেন: খুব ভালো লাগে পড়তে.........প্রথম আলো
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১:৩৭
দাসত্ব বলেছেন: ব্লগের বিষয়বস্তু সম্পর্কে অপিনিয়ন ?
২১|
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১:৪০
এরিস্টোটল বলেছেন: অবজার্ভেশনের সঙ্গে একমত না । তবে আপনার চিন্তা পদ্ধতি ভাল লেগেছে।
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ২:০৩
দাসত্ব বলেছেন: সেটা হতেই পারে , ভিন্ন পয়েন্ট অফ ভিউ্য তো থাকবেই।
মন্তব্য করার জন্য ধন্যবাদ
২২|
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১:৪৫
নিশান ইব্রাহিম বলেছেন: আপনার লেখাটা পড়ে ভালো লেগেছে...... সাধারন দৃষ্টি দিয়ে একটি গুরুত্বপূর্ণ সত্য তুলে ধরেছেন.........
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ২:০৫
দাসত্ব বলেছেন: ধন্যবাদ
২৩|
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১:৫৪
রাজিবুল ইসলাম বলেছেন: একটি পত্রিকা নিয়ে এত বিশ্লেষন আপনি পারেন বটে। আপনার লেখাতে যে বিশ্লেষন দিয়েছেন তার বাইরে আমি একটা বিশ্লেষন করতে পারি। গ্রাম বাংলায় কথা আছে না প্রথমে দর্শন দারী পরে গুনবিচারী। প্রথম আলো মনে হয় একমাত্র পত্রিকা যারা পত্রিকার আউটুলক নিয়ে, ফ্রন্ট ব্যবহার, ছবি সংযোগন এই সব বিষয়ে গবেষনা করে। এই কারনে অন্যান্য পত্রিকার চেয়ে প্রথম আলোর মূল পত্রিকা এবং ফিচার পাতা গুলো দেখাতেই ভালো লাগে।
আমি অবশ্য যথেষ্ট পরিমানে পত্রিকা বিমুভ। বড়জোর খেলায় পাতায়টুকু দেখি।
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ২:০৬
দাসত্ব বলেছেন: পত্রিকার স্ট্যান্ডার্ডের বিষয়টা সবাই বলছে । আমিও ব্লগে স্বীকার করেছি।
তবে বাংলাদেশের অগনিত নারী পাঠকদের কাছে নাম্বার ওয়ান চয়েস প্রথম আলো , যাচাই করে দেখতে পারেন।
২৪|
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১:৫৯
ডেমিয়েন থর্ন বলেছেন: চমৎকার অব্জারভেশন, আমার বৌ মঙ্গলবারে নকশা না পাইলে পাগল হয়ে যায়। তবে আমার মনে হয় এটাই একমাত্র কারণ নয়। প্রথম আলো অনেক গোছানো একটা পত্রিকা।এটাও একটা বড় কারণ।
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ২:০৫
দাসত্ব বলেছেন: এটাই একমাত্র কারন কিন্তু বলিনি।
বলেছি : এর অনেক বড় একটি কারন রয়েছে বলেই আমি মনে করি যেটি তিলে তিলে , দিনে দিনে অত্যন্ত বুদ্ধিমান এবং দূরদর্শী মতিউর রহমান গড়ে তুলেছেন।
স্ট্যান্ডার্ডের দিক থেকে যে ১ম আলো হায়েস্ট সেটাও স্বীকরা করেছি।
২৫|
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ২:১৭
দাসত্ব বলেছেন: ATTN : এই মুহূর্তে অফলাইনে চলে যাচ্ছি ।
ফিরে এসে কথা হবে।
মন্তব্য রেখে যান
২৬|
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ২:২২
সীমাহীন সমুদ্র বলেছেন: ৮ কোটি ভোটারের ৫২ % এর সাথে যারা জীবনের মিতালী পাতিয়েছে তাদের কে পেছনে ফেলবে কে ?
১৫ ই জুলাই, ২০১০ বিকাল ৫:৩৫
দাসত্ব বলেছেন: মন খারাপ কেন ?
কালের কন্ঠের লোক নাকি ?
২৭|
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ২:৩৭
উদাসবাউল বলেছেন: হ্যাঁ ভাই, মহিলাদের জন্য বিশেষ আয়োজন নকশা মোটামুটি শিক্ষিতা থেকে শিক্ষিতা, উচ্চশিক্ষিতা সবার কাছেই বিপুলভাবে সমাদৃত। তুলনায় অন্যান্য পত্রিকায় প্রকাশিত মেয়েদের ম্যাগাজিনগুলো মানের দিক দিয়ে নকশার চেয়ে পিছিয়ে।
পত্রিকার সার্বিক গুনগত মানও অবশ্যই বড় একটা ফ্যাক্টর। রম্য ম্যাগাজিন রস আলোর কথাই ধরুন, এর হিউমার এবং বিচ্ছু বা অন্যান্য পত্রিকার রম্য ম্যাগাজিনের মানে অনেক প্রভেদ, মানুষ তো মানসম্পন্ন জিনিষই বেছে নিবে। আর একটা বড় আকর্ষন শিশির, বিপ্লব এবং শাহরিয়ারের মানসম্পন্ন কার্টুন। আমার জানা মতে অনেকে এই কার্টুনিষ্ট ত্রয়ীর কারনেই প্রথম আলো পছন্দ করেন।
১৫ ই জুলাই, ২০১০ বিকাল ৫:৩৭
দাসত্ব বলেছেন: যা বললেন সবই আমার অবজারভেশনে অক্সিলিয়ারী ফ্যাক্টর।
প্রাইমারী বিষয়টা ব্লগে যা বলেছি সেটা বলেই আমি ধারনা করি।
২৮|
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ২:৫৭
নষ্ট ছেলে বলেছেন: সকালে প্রথম আলো পত্রিকাটা হতে পাওয়ার পর সবার আগে দেখতাম খেলার পাতা, তারপর অন্যসব। আলপিনের ( এখন এটা রসালো) বিশাল ভক্ত চিলাম, সুমন্ত আসলামের বাউন্ডুলে কখনো মিস হত না।
এখন পত্রিকা পড়ি অনলাইনে প্রথম আলো, কালের কন্ঠ আর বিডি নিউজ২৪।
পোস্টে+
১৫ ই জুলাই, ২০১০ বিকাল ৫:৩৮
দাসত্ব বলেছেন: আমিও প্রথম আলোর পরে কালের কন্ঠ চেক করি।
ধন্যবাদ
২৯|
১৫ ই জুলাই, ২০১০ বিকাল ৩:০২
অজগর বলেছেন: হলে থাকার সময় রুমের অধিকাংশ একমত হলাম আর প্রথম আলো নয় কারন এরা মিথ্যা সংবাদ দেয় আর পাতা জুড়ে শুধু বিজ্ঞাপন।কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি কারণ তাহলে নাকি রসআলো,ছুটির দিনে,অন্যআলো, নকশাপড়া যাবেনা!!!
আমার মনে হয় প্রথম আলোর সংবাদের থেকে অন্য কারনেই সবাই এটা পড়ে।
অথচ একটি পত্রিকার বিচার করা উচিত তার সংবাদ পরিবেশনের সত্যতা এবং নিরপেক্ষতা দিয়ে।
১৫ ই জুলাই, ২০১০ বিকাল ৫:৪১
দাসত্ব বলেছেন: ফিচার গুলোর কথা সবাই বলছে।
কিন্তু আমি যেটা বলেছি সেটা আপনি স্বীকার করে ফেলেছেন। রাজনৈতিক খবরাখবরে প্রথম আলো অনেক ডান-বাম করে।
সেটা নিয়ে পুরুষ পাঠকদের কিছুটা হলেও কনসার্ন কাজ করে।
মেয়েদের বেলায় , কোন হেসিটেশন নেই , পলিটিক্যাল নিউজ কি ডাসন্ট ম্যাটার ।
ওরা দেখে প্রথম আলো ওদের কে নিয়ে কি লিখলো।
৩০|
১৫ ই জুলাই, ২০১০ বিকাল ৩:৩০
গোধুলী রঙ বলেছেন: ভালো লিখেছেন। বিশ্লেষন চমতকার। আমি ও একসময় প্রথম আলো বলতে পাগল ছিলাম। এই ব্লগে না আসলে আমার প্রথম আলো কে জাস্টিফাই করা সম্ভব হত না। সব মিলিয়ে প্রথম আলো বাদ দিয়েছি। রুমে এখন ডেইলি স্টার রাখি। যদিও সব একই গোয়ালের গরু। তারপর ও আংরেজির চর্চা টা হয় আরকি। মোট কথা সংবাদপত্র পড়ার মূল উদ্দেশ্যটা আমি অনেক টা বিভিন্ন ব্লগ থেকে মিটিয়ে নিতে পারি। তার পরও প্রথম আলোর নকশা বাদে বাকী ফিচারগুলো ভালো লাগে।
তবে মাঝে মাঝে কিছু কিছু আর্টিকেল পড়ার পরে ঐ প্রতিবেদক কে মনে মনে গবেট বলে গালি দিয়েও কিঞ্চিত আনন্দ লাভ করি।
@দি ফিউরিয়াস ওয়ান- আপনি Lazarus: Form recovery add on টা ব্যবহার করেন। যে কোন সাইট আপনার লিখিত টেক্সট ফেরত পাবার এটাই সবচে ভালো।
১৫ ই জুলাই, ২০১০ বিকাল ৫:৪৪
দাসত্ব বলেছেন: ফিচারের ব্যাপারটা পুরুষ পাঠকদের বেলায় কাজ করছে।
এরপরও পুরুষ পাঠকরা প্রথম আলোর অন্যসব খবর ওয়াচে রাখে।
কিন্তু মেয়েদের বেলায় এটার কোন বালাই নেই।
খবর যা নেবে প্রথম আলো থেকেই নেবে , যাচাই ফাচাই এর কিছু নেই।
৩১|
১৫ ই জুলাই, ২০১০ বিকাল ৩:৩৫
অলস ছেলে বলেছেন: ভালো অবজার্ভেশন
১৫ ই জুলাই, ২০১০ বিকাল ৫:৪৪
দাসত্ব বলেছেন: কেমন চলতেসে ?
থ্যাংকু
৩২|
১৫ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:২৮
অভিবাসী বলেছেন: আর যাই হোক খেলার খবরের জন্য প্রথম আলো'ই সেরা...
১৬ ই জুলাই, ২০১০ রাত ১২:৪৮
দাসত্ব বলেছেন: হুমমম
৩৩|
১৫ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৫৭
শাহেদ৬৯ বলেছেন: কঠিন গবেষনা।এই রকম পোষ্ট সব সময় বের হয়না।এক টানে শেষ করছি। আমিও প্রথম আলো রাখি । পাল্টানোর চেষ্টা করছিলাম পারি নাই।
আপনার কাছ থেকে এই রকম আরও পোষ্ট আশা করতেছি।
পারলে এড কইরেন-http://www.facebook.com/walkershahed
১৬ ই জুলাই, ২০১০ রাত ১২:৫০
দাসত্ব বলেছেন: আমার কাস থেকে এই রকম পোস্ট মাঝে মাঝেই পাবেন।
৩৪|
১৬ ই জুলাই, ২০১০ রাত ১২:৫৭
বিডি আইডল বলেছেন: মূল বিষয়টা প্রফেশনালিজম
১৬ ই জুলাই, ২০১০ রাত ১:০৯
দাসত্ব বলেছেন: কাক ও কিন্তু প্রফেশনাল।
প্র আলো কে ওভারটেক করতে পারবেনা।
কারন "নারীর অকৃত্রিম বন্ধু"
৩৫|
১৬ ই জুলাই, ২০১০ রাত ৩:৪৫
বিডি আইডল বলেছেন: কালের কন্ঠ প্রথম আলোকে যদি ওভারটেক করতে না পারে তার বড় কারণ হবে ব্রান্ড লয়ালিটি...আমরা কোক এবং আরসিকোলার মধ্যে স্বাদ যদি সমানও হয় বড় অংশই কোকের পিছনে দৌড়াবে..
তবে কালের কন্ঠ দীর্ঘমেয়াদে প্রফেশনালিজ ধরে রাখলে একটা জায়গায় পৌছতে পারবে বলে মনে হয়
১৬ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৫৫
দাসত্ব বলেছেন: প্রথম আলোর ব্র্যান্ড লয়ালিটির সবচেয়ে বড় ক্যাচ মেয়েরা , উইমেন রীডার।
কালের কন্ঠ লং টার্ম রেসে থাকলে ভালো একটা জায়াগায় পৌছাবে , কিন্তূ উইল টপ দ্য সার্কুলেশন লিস্ট - এটা বিশ্বাস হয়না।
পুরুষ রীডাররা সহজেই পত্রিকা পাল্টায় , মেয়েরা পাল্টায় না।
আর প্রথম আলো তো বসে থাকবেনা অন্যরা যখন প্রথম আলোকে চেজ করবে , ইনফ্যাক্ট যেকোন নতুনকিসু প্রথমআলো ই শুরু করে ,
অনেক স্পেশালি ই-ভার্সন টা তো ওদেরই আইডিয়া !
৩৬|
১৬ ই জুলাই, ২০১০ রাত ৩:৫৯
আমি কুমিল্লার পোলা বলেছেন: এই পত্রিকাকে নতুন জেনারেশন যথেষ্ট সন্দেহ করে । মানতে পারলাম না আমি ঢাকা শহরে বেশি থাকে ঢাকার বাইরে হতে ছেলেরা প্রতিটা মেসে প্রথম আলো পাবেন ।আমি নিজের কথাই বলি প্রথম আলো ছাড়া আর কোন পেপার পড়ে মজা পাইনা ।
বিডি আইডলকে বলছি আমরা কোক এবং আরসিকোলার মধ্যে স্বাদ যদি সমানও হয় বড় অংশই কোকের পিছনে দৌড়াবে....এই কথায় যথেষ্ট আপত্তি আছে পেসসির কিন্তু বিশ্বজোড়া ব্র্যান্ডিং কিন্তু এদেশে লস প্রজেক্ট টাইগার এনার্জি ড্রিংকের কাছে কিন্তু কোকাকোলাও মার খেয়ে গেছে কেন ??কারন ভালো কিছু দেয় বলেই পাবলিক খায় তেমনি প্রথম আলোর অবশ্য।ই সবচেয়ে বে শি ভালো দিক আছে তাই এরা সেরা কালের কন্ঠের প্রতিষ্টার ইতিহাতে সমস্যা আছে এটা সবাই জানে এরা শাহআলমকে টেক কেয়ার করে এটা এখন প্রতিষ্টিত কথা ।কালের কন।ঠের পক্ষে নিরেপক্ষে থাকা অসম্ভব ।কয়েকদিন আগে ড্যাপ নিয়ে এদের নিউজ দেখলে বলতেন এরা কতটা শাহআলমের দালালী করে ।ড্যাপ নিয়ে গাজীপুরে যে গন্ডগোল হয়েছে এতে প্রথম আলো লিখলো ১০০ আর কালের কন্ঠ বলে ওখানে নাকি ৬০০ গাড়ি ভাংচুর করছে ড্যাপ বিরোধীরা এভাবে সস্তা জনপ্রিয়তা পাওয়া যায় কিন্তু প্রথম হওয়া যায়না
১৬ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৫৮
দাসত্ব বলেছেন: আমি বলি নাই নতুন প্রজন্মে এই পেপারের ভক্ত নাই।
২৯ নং কমেন্ট পড়েন। তবে নতুন জেনারেশন অনেক ফাস্টিডিয়াস খবরাখবর যাচাই এর ক্ষেত্রে।
আপনারা হয়তো ফিচার গুলো পছন্দ করেন বলে প আলোই ফার্স্ট চয়েস , কিন্তু এই রকম অনেক কে পাবেন সারা দেশে যারা প আলো কে সন্দেহ করে
৩৭|
১৬ ই জুলাই, ২০১০ ভোর ৬:৩০
ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস বলেছেন: অলস ছেলে বলেছেন: ভালো অবজার্ভেশন
১৬ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৫৮
দাসত্ব বলেছেন: ধন্যবাদ
৩৮|
১৭ ই জুলাই, ২০১০ রাত ৯:০২
ফিনিক্সম্যান বলেছেন: অবজার্বেশন ভাল্লাগে নাই। আরো চমকপ্রদ কিছু ভাবসিলাম।
১৮ ই জুলাই, ২০১০ রাত ১:৩৩
দাসত্ব বলেছেন: হৈতে পারে ।
অবজার্ভেশন ভাল্লাগেনাই বুঝলাম , ভুল মনে হৈসে ?
৩৯|
১৭ ই জুলাই, ২০১০ রাত ৯:০৪
ফিনিক্সম্যান বলেছেন: এক জায়গায় দেখলাম আপনার একটা লিঙক দিয়া কমেন্টাইসেন: স্বৈরাচারি সামু। এইখানে আইসা পোষ্টটা পাইলাম না। ঘটনা এট্টু বলবেন?
১৮ ই জুলাই, ২০১০ রাত ১:৩৫
দাসত্ব বলেছেন:
ঐ পোস্টের জন্য জেনারেল করা হইসিলো আমাকে , সামুকে প্রথম পাতার উইন্ডোসেটিংস আরো ব্লগার ফ্রেন্ডলী করার সাজেশন ছিলো ঐটাতে। সেফ হওয়ার জন্যই ড্রাফট করা হৈসে।
৪০|
১৯ শে জুলাই, ২০১০ সকাল ১০:৫৩
লালসালু বলেছেন: বিশাল গবেষণা
১৯ শে জুলাই, ২০১০ দুপুর ১:১৩
দাসত্ব বলেছেন: পড়তে লাগে ৫ মিনিট !
৪১|
২০ শে জুলাই, ২০১০ দুপুর ১২:৪৬
প্রদীপ মিত্র বলেছেন: +
১। সাইন্স নিউজ অনেক পুরান হয়ে যাবার পর আসে।
২। টেন্ডারের খবর, পাত্রপাত্রীর খবর ভালমত আসে বলে অনেকেই প্রথম আলো পড়েন।
৩। সব পেপারই পক্ষপাতি, তবে প্রথম আলো কিছুটা চক্ষুলজ্জ্যা রক্ষা করে। ব্যতিক্রম হলো, তাদের প্যারেন্ট কম্পানি ট্রান্সকম বিষয়ক রিপোর্ট। যেমন, কিছুদিন আগে পার্কিং স্পেস না রাখা নিয়ে যে রিপোর্টগুলো ছাপানো হয়েছিল, তাতে পিজা হাটের নামও ছিল না।
৪। আওয়ামিলীগ, বিএনপি, দুই দলের সমর্থক কলামিস্টরা কলাম লেখেন। আরো লেখেন, আনিসুল হক, জাফর ইকবাল প্রমূখ।
আমি বলবো, বাংলাদেশের সবচেয়ে নিরপেক্ষ পত্রিকা হলো, ফিনান্সিয়াল টাইমস
২১ শে জুলাই, ২০১০ রাত ১২:১৭
দাসত্ব বলেছেন: অনেকেই অনেক পয়েন্ট বলছেন , সবচেয়ে বেশী বলছেন ফিচারের কথা , আপনার পয়েন্টগুলোও রাইট।
২. এর কারন এর জনপ্রিয়তা।
৪২|
০১ লা আগস্ট, ২০১০ সকাল ৮:৪৫
বিজ্ঞান বলেছেন: আর একটা জিনিস বাদ দিয়েছেন " খুব সুচতুর ও ধুরন্ধর" কিছুটা " শিয়াল পন্ডিত" এর মত। দেখলেন না "মইন উদ্দিন-ফখর উদ্দিন " থেকে কেমতে "আওয়ামিলিগ" সাপোর্টার হয়ে গেল ৬ মাসের মাথায় জনমত জরিপ করে। মহউদ্দিন সাপোর্টার থেকে মন্জুর ভক্ত। একেই বলে স্টানবাজি.......বা ডিগবাজি।
০১ লা আগস্ট, ২০১০ সকাল ৮:৫২
দাসত্ব বলেছেন: হুমমমম , একজন উপরে বলে গেসেন বৃষ্টির বাতাস বুঝে ছাতা ধরে।
৪৩|
২৩ শে আগস্ট, ২০১০ বিকাল ৪:০৭
হুপফূলফরইভার বলেছেন: পয়েন্টিং ভাল হৈছে!!
২৪ শে আগস্ট, ২০১০ ভোর ৬:১২
দাসত্ব বলেছেন: হুমম
৪৪|
০৯ ই অক্টোবর, ২০১০ রাত ২:০৮
স্পর্শের বাহিরে বলেছেন: আপনার মনে আছে কিনা জানি না প্রথমবার যায়যায়দিন যখন দৈনিক করার উদোগ নেয় তখন মাত্র ৩০-৪০ দিন চালু ছিল। ভাই পত্রিকা কাকে বলে কত প্রকার ও কি কি সব দেখেছিলাম তখন। শফিক রেহমান যাই হোক তার একটা মাথা আছে বলতে হবে। বাংলাদেশের কোন পত্রিকায় সেই মানের হতে পারে মনে হয় নাই। এর পর সেটা বন্ধ হয়ে যায়। আমার বাসায় শুরু থেকেই প্রথম আলো রাখে এবং আমি একজন ভক্তো বটে। যায়যায়দিন আবার শুরু হলেও সেই হারিয়া যাওয়া ৩০-৪০ টি সংখ্যা আজো মনে পড়ে। তখন পত্রিকাটি চালু থাকলে প্রথম আলো, জনকন্ঠ,কালের কন্ঠ এদের খুজেই পাওয়া যেত না।সেটিই হোত এদেশের সবচেয়ে স্মার্ট পত্রিকা...
০৯ ই অক্টোবর, ২০১০ রাত ২:১৭
দাসত্ব বলেছেন: আমি যতদুর জানি যায় যায় দিনে ইনভেস্ট করার কথা ছিলো মোর্শেদ খানের।
হারামখোর সব বিএনপি করে টাকা বানায় নিসে , কিন্তু সামান্য একটা পত্রিকার পেছনে টাকা খরচ করলোনা ।
শফিক রেহমান নতুন কোন পত্রিকা নিয়ে আসলে সেটা জনপ্রিয়তা পাবে বলেই আমার ধারনা।
৪৫|
০৭ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:০০
পলাশ১ বলেছেন: আমি অবশ্য প্রথমে বেসিক আলি, রিপ্লিস বিলিভ ইট অর নট পড়ি, তারপর (সময় থাকলে) অন্যকিছু...
০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ৩:১৩
দাসত্ব বলেছেন: হ্যা , বেসিক আলিটা আসলেই প আলোর কাটতি কিসুটা বাড়ায়া দেয়
৪৬|
০৮ ই মার্চ, ২০১১ রাত ১২:৩৮
সাব্বির শাহরিয়ার বলেছেন: সবার জন্যে পড়ার কিছু না কিছু থাকে।
১১ ই মার্চ, ২০১১ সকাল ৭:০৫
দাসত্ব বলেছেন: হুমমম , সেটা ঠিক
৪৭|
১৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ২:৪১
মুরাদ-ইচছামানুষ বলেছেন: মতিউর রহমানের একটা স্বাক্ষাতকারে দেখছিলাম উনি বলতেছেন প্রথম আলো একটা পরিবারের সবার দিকটা দেখে। এমনকী বাসার পিচ্চিদের জন্য ও কিছু জিনিস থাকে।
তাদের জনপ্রিয় হইবার পদ্বতি টা ভাল। তবে মাঝে মাঝে সানি লিয়ন পুনম পান্ডের প্রতি অনলাইন ভার্শন একটু বেশী আকৃষ্ট হয়ে পড়ে এই যা...
৪৮|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১০
মাহির কাবির বলেছেন: basar sobai potthom alo,ami AMAR DESH
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৩৫
রাজসোহান বলেছেন: বিশাল গবেষণা !