| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অগণিত সংখ্যক লোকের মুখে রয়েছে 'কেন' প্রশ্ন ৷ আজ আমিও শিখেছি প্রশ্ন করতে ৷ আমার কাছে জমা রয়েছে হাজারটা 'কেন' ৷ হয়তবা চোখ রাঙিয়ে বলতে পারেন আমি কে এই প্রশ্ন করার? আমি মানুষ,আমি সাধারণ জনতা ৷ এই পরিচয়ই কি যথেষ্ট নয়? আর তাছাড়া আমি কেনই বা আপনার প্রশ্নের জবাব দেব? আমার তো শুধু এখন প্রশ্ন করার পালা ৷ জবাব তো দেবেন আপনারা ৷ কেন আমাকে আমারই তৈরী করা প্রতিনিধিদের পায়ের তলে পদদলিত হতে হবে? কেন আমাকে আপনাদের দলাদলির হিংস্র সিদ্ধান্তের মধ্যে দম বন্ধ হয়ে মরতে হবে? কেন আমাকে আপনাদের রাজনীতির চালে সামান্য সৈন্য হয়ে অনাদরে প্রাণ বিসর্জন দিতে হবে? কেন আমাকে হরতালের অজুহাতে বাসে জ্বলতে থাকা তীব্র আগুনের লেলিহান শিখায় পুড়ে পুড়ে মরতে হবে? কেন আমাকে রাস্তায় বেপরোয়া ভাবে চলন্ত ইঞ্জিন চালিত চাকার নিচে পিষ্ট হতে হবে? কেন আমাকে ধ্বসে পড়া বহুতল দালানগুলোর তলে চাপা পড়ে তীব্র যন্ত্রনায় ধুকে ধুকে মরতে হবে? জবাব চাই আপনাদের কাছে, যারা আমাকে প্রতিনিয়ত ব্যবহার করে চলেছেন, কেন বারবার আমাকেই বলির পাঠা হতে হবে? কেন.....?কেন.........?
©somewhere in net ltd.