| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সানজিদা আয়েশা সিফা। এই ব্লগে আমার পূর্বের নিক ছিল আলোর পরী । আমার জন্ম পটুয়াখালীতে। এইচ এস সি পর্যন্ত ওখানেই পড়ালেখা। পরে ঢাকা বিশ্ব বিদ্যালয় এর আই ই আর থেকে অনার্স মাস্টার্স শেষ করেছি। এর পর এম ফিল শুরু করেছি । বাবা ছিলেন সরকারি কলেজের অধ্যক্ষ। তিন ভাই বোনের মধ্যে আমিই অগ্রজ । ফেইসবুকে আমি https://www.facebook.com/sanjidamahim \n\nআর ইমেইলে [email protected]
জি পি এ ৫ না পেয়ে ইতমধ্যে ২ জন আত্মহত্যা করেছে ।কিছু অভিভাবক সন্তানদের মগজে " ভাল ফলাফল করতেই হবে" এমন তথ্যের চিরস্থায়ী বন্দোবস্ত করে দেন। অল্প বয়সে এই প্রত্যাশার চাপ অনেকেই নিতে পারে না।
৫ম শ্রেণীর বৃত্তি , তার পর ৮ম , SSC, HSC, Chance, আবার ভাল রেজাল্ট , চাকুরী, পদোন্নতি, সন্তানদের ভাল রেজাল্ট ......নাতি পুতির রেজাল্ট ...
প্রত্যাশার এক অসভ্য দুষ্টচক্রে বাধা পড়ে যাই আমরা ।
জীবনের যে কত চমৎকার রূপ আছে তা হারিয়ে যায় এই আরোপিত ইঁদুর দৌর এ ।
এইসব রেজাল্ট ছাড়াও জীবনে করার অনেক কিছুই আছে। অনেক আকাশ দেখার আছে, অনেক ঘাসে হাটার আছে , অনেক মানুষের চোখে চোখ রেখে উষ্ণতা বিনিময় করার আছে ।
অনেক অ...নে...ক কিছু বাকি আছে ।
নিকলাই অস্রভস্কি এর ভাষায় বলতে গেলেঃ জীবন মানুষ পায় একটি মাত্র বার , সুতরাং জীবনকে এমন ভাবে কাজে লাগানো উচিত যাতে মৃত্যুর পূর্বে বুকে হাত রেখে বলা যায়ঃ না আমি আমার জীবনে পৃথিবীর জন্য কিছু করতে পেরেছি , মানুষের জন্য কিছু করতে পেরেছি ।
পৃথিবীর অনেক মহৎ মানুষই কলেজের গণ্ডী পার হতে পারে নি , কিন্তু তাদের নিয়ে ভুরি ভুরি পি এইচ ডি করা হয় । রবীন্দ্রনাথ , নজরুল তার প্রকৃষ্ট উদাহরণ ।
বিল গেটস যেসব পরীক্ষায় পাশ করতে পারেন নি , সেই সব পরীক্ষায় ভাল করে তার বন্ধু তারই প্রতিষ্ঠান মাইক্রোসফট কাজ করেছেন একথা তো বিল গেটস এর নিজের জবানীতেই জানা যায় ।
তাই যারা ফেল করেছে বা কাঙ্ক্ষিত ফল পায় নি তাদের প্রথমে অভিন্দন্দন।অভিন্দন্দন বাকিদেরকেও ।
ফলাফলের ফলাফলে আর কোন আত্মহত্যা যেন না হয় ।
২|
১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৫৪
জাফরুল মবীন বলেছেন: খুব গুরুত্বপূর্ণ পোস্টটি পড়ে খুবই ভাল লাগল।পোস্টের শিরোনাম অনবদ্য ও অনন্য।আমি আপনার কাছ থেকে এরকম আরও কিছু জীবনঘনিষ্ট পোস্ট আশা করছি।অনেক শুভামনা রইলো আপনার জন্য।
১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১০:১০
সানজিদা আয়েশা সিফা বলেছেন: কষ্ট করে আমার লেখাটি পড়েছেন , তাই আমার আন্তরিক কৃতজ্ঞতা গ্রহণ করুন ।
আপনি যে উৎসাহ টুকু দিলেন তাতে আপনার সম্মানার্থে আরও কিছু ভাল ব্লগ লেখা দরকার ।
ইন শা আল্লাহ চেষ্টা করব সামনে ভাল কিছু করার ।
ধন্যবাদ এবং শুভ কামনা ![]()
৩|
১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১০:১৬
রাজিব বলেছেন: কলেজে গল্প কবিতা নাটক উপন্যাস অনেক কিছুই পড়েছিলাম। পরিক্ষার রেজাল্ট নিয়ে মন খারাপ না করার উপদেশ নিয়ে কিছু থাকা উচিৎ বলে মনে হয়।
১৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১৫
সানজিদা আয়েশা সিফা বলেছেন: জনাব রাজিব , আপনি একটি চমৎকার পয়েন্ট বলেছেন । আসলেই পাঠ্যবই তে এমন কিছু সংযুক্ত করা উচিত ।
তবে আমার মতে শুধু মার্কস/ গ্রেড না দেখে যদি শিক্ষার্থীর সামাজিক দায়িত্ব বোধ , সহশিক্ষা কার্যক্রম ইত্যাদি বিষয় গুলোও দেখা উচিত ।
মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ![]()
৪|
১৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৩
জসীম অসীম বলেছেন: ভাল লাগলো। আপনার কবিতাগুলোও শেয়ার করুন। ধন্যবাদ।
৩১ শে মার্চ, ২০১৫ রাত ১১:১৬
সানজিদা আয়েশা সিফা বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য । কবিতা খুব একটা লেখা হয় না । গল্প লিখি । চেষ্টা করব অচিরেই শেয়ার করতে ।
আপনি অনেক ভাল থাকুন ।
৫|
০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১১
নুরএমডিচৌধূরী বলেছেন: বেশ ভালই তো লিখেছ
৬|
৩১ শে মার্চ, ২০১৫ রাত ৮:৩৬
মীর সজিব বলেছেন: গুরুত্বপূর্ণ পোস্ট।
ধন্যবাদ এমন পোস্ট করার জন্য।
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৪
ইমতিয়াজ ১৩ বলেছেন: ভাল লাগলো।
দেখুন ১০৬ নম্বর সিরিয়াল আর আপত্তি থাকলে আওয়াজ দিয়েন।