নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া...

সরদার আরিফ উদ্দিন

সরদার আরিফ উদ্দিন › বিস্তারিত পোস্টঃ

দৃষ্টিভঙ্গির পার্থক্য

২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫৮

সরকারী স্বাস্থ্য ব্যাবস্থাপনা এবং স্বাস্থ্য অধিকার সম্পর্কে গবেষনার তথ্য সংগ্রহের জন্য কথা বলছিলাম নানা পেশা ও শ্রেণীর মানুষের সাথে। নারী গ্রুপ এর সাথে ফোকাস গ্রুপ আলোচনার সময় একজন নারী বলছিলেন-
সরকারি চিকিৎসা সেবা কেন্দ্র হল বাবার বাড়ীর মত আর বেসরকারি চিকিৎসা সেবা কেন্দ্র হল আত্মীয় বাড়ীর মত। আত্মীয়র সমকক্ষ না হলে সেখানে কোন দাম পাওয়া যায় না। নিদেন পক্ষে মিষ্টি ছাড়া আত্মীয় বাড়ী যাওয়া খুবই বেমানান। কিন্তু বাবার বাড়ী- নিজের বাড়ী, সেখানে প্রান আছে, মর্যাদা আছে, দাবী আছে, আত্তসম্মান আছে, হোক না সেটা গরিবিহালত। বাবার বাড়ী খারাপ বলে আত্মীয় বাড়ীকে নিরাপদ আশ্রয় ভাবাটা বোকামি। আমাদের কাজ করতে হবে কিভাবে বাবার বাড়ীকেই উন্নত করা যায়, সব ছেলেমেয়ে যদি একসাথে কাজ করে তাহলে নিশ্চয়ই একদিন বাবার বাড়ীই উন্নত হবে, আত্মীয় বাড়ীতে আশ্রয় নিতে হবে না।
একই বিষয়ে আলোচনা করছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যপক এর সাথে। তার বক্তব্য হল-
সরকারী হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা বলতে কিছুই নাই, বাংলাদেশে সরকারী ব্যাবস্থাপনায় কোন চিকিৎসা ব্যাবস্থা থাকা উচিত নয়। সকল হাসপাতাল, মেডিকেল কলেজ, ডায়াগনস্টিক সেন্তার, ক্লিনিক সবই বেসরকারি ব্যাবস্থাপনায় থাকা উচিত। প্রতিযোগিতামুলক বাজারে মানুষ কিছুটা হলেও সেবা পাবে। টাকা প্রদান ছাড়া কোনদিনই জবাবদিহিতা নিশিত হবে না। বেসরকারি হাসপাতাল কিংবা ক্লিনিকে বেশী অর্থ প্রদান করে হলে ও মানুষ সেবা পাবে অন্তত নিজের প্রাপ্য দাবিটুকু করতে পারবে, যা সরকারী হাসপাতাল এ সম্ভব নয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.