| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবির মেয়েটির বয়স ১৮, বিয়ে হয়েছিলো ৫ বছর আগে অর্থাৎ তার বয়স ছিল তখন ১৩, এখন তার ৪ বছরের একটি ছেলে এবং ১ বছরের একটি মেয়ে আছে। ভাবা যায়??? বিষয়টি কি কেবলই আইনি মোড়কে দেখা সম্ভব?
আমরা স্বাস্থ্য সমস্যার সমাধান খুজি ডাক্তার এর নাম্বার বাড়িয়ে, মাতৃমৃত্যু কিংবা শিশুমৃত্যর সমাধান খুঁজি হাস্পাতালে, পানি ও স্যানিটেশন সমস্যার সমাধান দেখি প্রকৌশলীর চোখ দিয়ে, বাল্য বিবাহ দূর করতে চাই আইনি মাধ্যমে। স্বাস্থ্য মানেই ডাক্তার, পানি ও স্যানিটেশন মানেই প্রকৌশলী, বাল্য বিবাহ কিংবা বহুবিবাহ মানেই আইন/এডভোকেট। উন্নয়ন প্রকল্প গুলো এভাবেই চলছে।
যিনি মানুষ কে দেখতে পারেন মানুষেরই চোখ দিয়ে, সমাজকে বুঝতে পারেন সমাজেরই সংস্কৃতি, মূল্যবোধ, সম্পর্ক কিংবা পারস্পরিই টানাপোড়ন দিয়ে, উন্নয়নের গতি ঠিক রাখতে পারেন ভেতর থেকে-কেবল তিনিই নেই উন্নয়ন পরিকল্পনায়।
©somewhere in net ltd.