নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া...

সরদার আরিফ উদ্দিন

সরদার আরিফ উদ্দিন › বিস্তারিত পোস্টঃ

হাত ধোওয়া-ছেলেদের জন্য ৩ বার, মেয়েদের জন্য ৬ বার

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:১৬

বিনিয়োগ কম কিন্তু প্রত্যাশা বেশী।শিক্ষার গোড়াপত্তন হয় পরিবারে এবং তারপর‍্ই প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আমরা সেখানেই বিনিয়োগ করি সবচেয়ে কম, যে কোন আর্থেই কম। একইভাবে উন্নয়ন প্রকল্প গুলোতে ও front line staff নিয়োগের ক্ষেত্রে সবচেয়ে কম বিনিয়োগ করি আমরা, কম বেতন, কম শিক্ষা, কম প্রশিক্ষন, কম আভিজ্ঞতা...।
যে প্রকল্প দেখার জন্য গত কয়েকদিন ঘুরছিলাম দক্ষিন বঙ্গে, সেখানে প্রকল্পের একটি কাজ হোল ‘হাত ধোওয়া’, আভ্যস পরিবর্তন করা, সঠিক নিয়মে হাত ধোওয়া ইত্ত্যাদি। হাত ধোওয়ার জন্য গুরুত্তপুরন ৬ বার সময় নির্ধারণ করা আছে, আগে ৩ বার (নিজে ভাত খাওয়া, বাচ্চাকে ভাত খওয়ানো, খাবার পরিবেশন) পরে ৩ বার (নিজে এবং বাচ্চার টয়লেট ব্যাবহারের পর, যে কোন ময়লা পরিস্কার এর পর।
জিজ্ঞেস করছিলাম যে কোন খাবার? রুটি, মুড়ি, আচার, চানাচুর, ডাব, চিপস... এবার তো বিপদ হল। একজন আরেকজন এর দিকে তাকাচ্ছে। প্রশিক্ষনে তো বলা হয়েছে ভাত খাবারের আগে...।
আবার জিজ্ঞেস করলাম, ছেলেরা তো রান্না করে না, বাচ্চাকে খাইয়ে দেয় না, খাবার পরিবেশন ও করে না, তাহলে? আবারো বিপদ, একজন আরেকজন এর দিকে তাকাচ্ছে, শেষে উত্তর আসলো, ছেলেদের জন্য ৩ বার, মেয়েদের জন্য ৬ বার।Gender and WASH???
একই প্রকল্পের যদি এই অবস্থা হয়, তাহলে একই কমিউনিটি তে ভিন্ন ভিন্ন সংস্থা আবার হাত ধোওয়া নিয়েই ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে, কেউ বলে ৩ বার, কেউ বলে ৬ বার আবার কেউ বলে ৪ বার।
শেষে প্রশ্ন -আমরা তাহলে কি করবো????

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.