নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুসা (মুহাম্মাদ সারফারাজ) হুসাইনের শূন্য খাতা

সারফারাজ হুসাইন

একদমই সাধারণ।

সারফারাজ হুসাইন › বিস্তারিত পোস্টঃ

জীবানু-বলগার জারি

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:০৪

শোন শোন ভাই সকল শোন দিয়া মন,

রোগ-জীবানু বলগারের কথা করিব বর্ণন।

হাত আছে পাও আছে, আছে সাথে কলম,

সেই কলম দিয়া সাজে সমাজেরও মলম।





আরেরেরেরে কি বলিব আর সেই জীবানুরও কথা,

আঠার মত লাইগ্যা সে যে বাড়ায় মাথা ব্যথা,

আল্লাহ-নবী সবি যে ডাল ভাত তারই কাছে,

কর্ম ছাড়াই শুধু লাগে ইসলামেরও পাছে।





দাড়ি-টুপি তারই কাছে সং-এরও বাহার,

সুযোগ পেলেই আল্লা-খোদা করে সে আহার,

মনে মনে মুক্ত মনা সেজে থাকে সে,

মুক্ত মনে ভেজাল রেখে ভন্ডামি করে,

এমন তর শিয়ালের সাজা চাই খুব,

লেজটা কেটে কমাও তার বাহারি রূপ।



আরেরেরেরে

এই দুনিয়ায় কয়দিন থাকবা ভেবে না সে কথা,

চক্ষু বুজে হেঁটে চলে, হলে বোকার বোকা,

মুসার কথা, সেইদিনে কি হবে যে তোমার,

যেদিন দেখবে দুনিয়ার সবি যে আন্ধার?



বনশ্রী, ঢাকা।

রাত ৯টা ৪৮ মিনিট,

০৩।০৪।১৩

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.