| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১। সূর্য ওঠে পূব আকাশের কোনে,
মিলিয়ে গেলে আঁধার নামে বনে,
জোনাক জ্বলে বাড়ির আশে পাশে,
আলো-পোকা হয়ে আছো মনে।
২। তাধিন তাধিন নাচে সোনাক সোনা,
দিদি তখন আহ্লাদে আটখানা,
সোনাক নাচে, নাচের দিদির প্রাণ,
সোনাক বুঝি দেশটারই সমান।
৩। নয় মাস যুদ্ধ, তারই ফল দেশ,
এই নিয়ে মাতামাতি চলছেই বেশ,
সোনা-হরিণ পেয়ে মানুষ ফুর্তিতে মজছে,
চারিদিকে এরই রেশ ফুলকিতে ছুটছে।
৪। তুমি আমি মানুষ আমরা এদেশেরই ভাই,
সুখের প্রশ্নে কোন আপোষ নাই,
কচি পাতায় যেমন থাকে সবুজের দেশ,
রক্তে কেনা দেশের মানুষ, শক্তি অনিঃশেষ।
২|
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৭
সারফারাজ হুসাইন বলেছেন: ধন্যবাদ কাল্পনিক ভালোবাসা।
৩|
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৬
ফালতু বালক বলেছেন: ++++++
৪|
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৭
সারফারাজ হুসাইন বলেছেন: :-)
মিষ্টি বালক।
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো হয়েছে। সুন্দর প্রচেষ্টা।