নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কিছু প্রিয বাক্য

আর্টিফিসিয়াল

জানি না

আর্টিফিসিয়াল › বিস্তারিত পোস্টঃ

আমি এক কয়েদী

০৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৭

ঢাকায় এসে প্রতিনিয়ত
হচ্ছি গুলিবিদ্ধ,
বুয়ার হাতের রান্না গিলছি
স্বাদহীন, আধাসিদ্ধ।

গ্যাসট্রিকের হাতে সবসময়
হচ্ছি গ্রেপ্তার,
বুয়ার দক্ষ রান্নায় দিনে
গিলছি ঔষধ চারবার।

পেট্রোল বোমার মত থাকে
ভাজিতে তেল ছড়িয়ে,
নারী নির্যাতনের ভয়ে যায়না বলা
পুলিশে দেবে ধরিয়ে।

মাছের বেলায়-ও একই ব্যাপার
থাকেনা মোটেও ভাজা,
এই খাবারের চেয়ে ভাল বরং
যাবৎ জীবন সাজা।

মাংসের পিস এমন যেন
এক একটা ক্ষেপনাস্ত্র,
কাটাকাটির সময়ই নেই
রেখে দেই পিস আস্ত।

এসিডের মত ঝলসানো থাকে
হায়রে স্বাদের মুরগি,
স্বাদের কোন বালাই নেই
শুধুই ঝালের ছড়াছড়ি।

ভর্তার আলু আধাসিদ্ধ যেন
পিকেটারের ছোড়া পাটকেল,
পটল ভাজি আস্ত যেন
এক একটা ককটেল।

কাঁদুনে গ্যাসের মতই বুয়ার
ডালের রান্নার স্বাদ,
হরেক রকম রান্নার স্বাদে
জীবন বরবাদ।

তারপরও হতেই হয়
তাদের হাতে গ্রেপ্তার,
চেঞ্জ করলে একই ফল
অবিকল ফটোকপি তার।

এই পরিস্থিতির প্রতিকার নেই
যতই বাঁধি ফন্দি,
এই নিয়েই আছি আমি
ঢাকায় কারাবন্দী।



ছবিঃ গুগল মামা

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

এম রাজু আহমেদ বলেছেন: খুব ভাল লিখেছেন।
খুব ভাল লাগলো পড়ে।

০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৫

আর্টিফিসিয়াল বলেছেন: ধন্যবাদ, , , , , এম রাজু আহমেদ ভাই,

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: হা হা হা হা......... :P

১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৮

আর্টিফিসিয়াল বলেছেন: :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.