| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কখনো কি বুঝিবে না তুমি!
-------------------------
কখনো কি বুঝিবে না তুমি!
তোমার লাগি এ মনের মরুদ্যানে
ফুটিতেছে কতো পূঁষ্প থরে থরে,
লুপ্ত হয়ে যাওয়া মোর স্বপ্ন অরণ্যে
করিতেছ সৃষ্টি অজস্র নতুন স্বপ্নের সম্ভাবনা,
মোর বিদীর্ণ প্রাঁণে করিতেছ সুখের সঞ্চার
তুলিতেছ উত্তাল তরঙ্গ এ মনের জলাধারে
প্রতি মুহূর্ত প্রতি ক্ষণে।
শুধু তোমার লাগি এ মনের মরুদ্যানে
ফুটিতেছে কতো পূঁষ্প থরে থরে।।
----সরকার কুমার
২৬/০৭/২০১৪
©somewhere in net ltd.