নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা

সরকার কুমার

ছোট একটা চাকুরী করছি।আর টুকটাক লেখালেখি করি

সরকার কুমার › বিস্তারিত পোস্টঃ

কবিতা

২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৩

আকুতি





সরকার কুমার

--------------------------



তোমার ঐ মনের আঙিনায় পৌছাতে,



আমার আর লাগবে কতকাল?



আর কতো চড়াই উৎড়াই দিতে হবে পাড়ি?



তুমিই তো গেয়েছিলে প্রথম প্রেমের গান,



তুলেছিলে কাছে আসার সুর,সু-তীব্র আবেগে!



তবে কেন হয়ে উঠছো ভীষণ অস্পষ্ট?



আশ্বিণের কুয়াশার আরালে ঐ প্রকৃতির মতো!



তবে কি মিথ্যে প্রতিশ্রুতির নিপূণ উদাহরণ তুমি?



নাকি অপেক্ষা আর ব্যকুলতার ক্লান্তিময় পথে,



রাখতে হবে পদচিহ্ণ,আরো বহুকাল!



শুধু একটি বার বলো,তোমার ঐ মনের আঙিনায় পৌছাতে,



আমার আর লাগবে কতকাল!









২৮/০৭/২০১৪ ইং

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.