| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাতের ভাবনা
-সরকার কুমার
----------------------
ছাদের তিন তলায় বসে আছি
পাশে কেহ নেই শুধু আমি একা,
দুর থেকে ভেসে আসে জেনারেটরের গুম গুম শব্দ
ইট কাঠের এই নগরীতে কোথাও পাখি ডাকে না
জোনাকিরা গ্রামের মতো প্রদ্বীপ নিয়ে নিঃশব্দ মিছিল করে না
নীলাকাশে মিটিমিটি জ্বলে থাকা তাঁরা গুলো
আলোর মশাল জ্বালিয়ে আমায় ডাকে
আমি সাঢ়া দেই না,
শুধু মনে মনে বলি
হে রাতের তাঁরারা
তোদের সাথে আমি কথা বলবো না
এই শহর এই নগরী
চারপাশের গুম গুম শব্দ
আমার আর ভাললাগে না
তাই ছাদের তিন তলায় বসে আছি
পাশে কেহ নেই শুধু আমি একা।
০১/০৮/২০১৪ ইং
©somewhere in net ltd.