| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একটু বেশীই এলোমেলো
কখন কি করি না করি
সব যেন ভুলে ভরা অগোছালো
হয়তো তোমায় ভেবেছি বার বার কোন গোধুলী লগনে
দেখেছি তোমায় অজস্রবার আমার প্রভাত স্বপনে
তবু বিশ্বাস করো! তোমাতে রবো না বেশীদিন
চলে যাব অন্য কোন বেলাভূমির তটে
কোন নতুন সপ্নের সন্ধানে
যেখানে তুমি রবে না
থাকবে কোন নতুন অষ্টাদশী তরুনির সপ্ন
আমার এই অগোছালো ভাবনা জুড়ে,,
আমি এরকমই চলিফিরি
আমার কোন ঠিক থাকেনা
তোমায় দিয়েছি যে প্রতিশ্রুতি
তা নিয়ে তুমি বিচলিত হইয়ো না
তার জন্য আর মালা গেথ না
মালার মূল্য আমি জানিনা
শুধু শুধু তোমার চোখে আর যেন অশ্রু ঝরে না
আমি মিথ্যে বলেছি তোমায়
আমি তোমায় এতটুকুও ভালবাসিনা,,
-----সরকার কুমার
©somewhere in net ltd.