নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা

সরকার কুমার

ছোট একটা চাকুরী করছি।আর টুকটাক লেখালেখি করি

সরকার কুমার › বিস্তারিত পোস্টঃ

ফেইজবুকে বাংলা ভাষা

৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০১

ফেইজবুকের জনপ্রিয়তা অনেকদূর পর্যন্ত এগিয়েছে।এক বাক্যে সমগ্র বিশ্বই তা স্বীকার করে।বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের বাংলাদেশে এর ব্যবহার অনেক অনেক বেশী এবং প্রতিনিয়ত বেড়েই চলেছে।দেশের সর্বস্তরের মানুষ সামাজিক যোগাযোগের এই মাধ্যমের সাথে ব্যপক ভাবে সম্পৃক্ত।
প্রযুক্তিগত স্বীমাবদ্ধতার কারনে প্রথম দিকে এই ফেইজবুকে বাংলা ভাষার ব্যবহার তেমন ভাবে করা যেত না।কিন্তু এখন বাংলা ভাষার ব্যবহার নানা ভাবে করার অবকাশ বা সুযোগ রয়েছে।কিন্তু একটু খেয়াল করলেই দেখা যায়,আমাদের মধ্যে শতকরা ২০ ভাগও প্রোফাইল নামটা আমাদের মাতৃভাষা বাংলায় ব্যবহার করছি না।বিশ্বের অন্যান্য দেশের দিকে তাকালে দেখা যায়,চিনের প্রতিটি ব্যবহারকারী চাইনিজ ভাষায় নাম ব্যবহার করছে,এরকম ভাবে স্পেন,ইতালি,পর্তুগাল সহ আরো অনেক দেশই তাদের নিজ নিজ ভাষাকে এভাবে বিশ্বের কাছে তুলে ধরছে।তবে আমরা কেন পারি না?বিদেশি ইংরেজি ভাষার পরিবর্তে যদি বাংলা অক্ষরে প্রোফাইল নামটা ব্যবহার করি তবে মাতৃভাষাকে বিশ্বের কাছে আরো সুন্দর ভাবে তুলে ধরা যাবে।বিশ্ব দেখবে এটা বাংলাদেশের বাংলা ভাষার নাম।
ইংরেজি ভাষা ব্যবহার করলে হয়তো কোনো ক্ষতি নেই কিন্তু মাতৃভাষা ব্যবহার করলে কি কোনো ক্ষতি আছে? যদিও এটা প্রত্যেকের ব্যক্তিগত ব্যপার।একজনের ব্যক্তিগত ব্যপারে হস্তক্ষেপ করার অধিকার কেউ আমাকে দেয়নি।তবুও যখন সমষ্টিগত ভাবে সমগ্র বাঙালি জাতি হিসেবে এই বিষয়টাকে বিবেচনা করা যায়,তখন এরকম একটা অনুরোধ করা যেতেই পারে।সেই দৃষ্টিকোণ থেকেই আমার এই লেখার প্রয়াস।সবার জন্য শুভকামনা রইলো।।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০৭

রাজিব বলেছেন: আপনার পোস্টের সঙ্গে একমত। ফেইসবুকে এ নিয়ে কিছুদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিলাম নিজের ওয়ালে এবং তা কপি করে দিচ্ছি এখানেঃ
কেউ কেউ আমার কাছে জানতে চেয়েছেন যে আমি সব পোস্ট বাংলাতে দেই কেন, একটাও ইংরেজিতে নেই। অনেককে ঠাট্টা করি বলে যে ইংরেজি পারিনা তাই বাংলাতে দেই। একজন বেশ সিরিয়াস ভাবে আমাকে পরামর্শ দিলেন ইংরেজি অক্ষরে বাংলাতে লিখতে, তাতেও কিছুটা স্মার্টনেস আসবে। উত্তরে বললাম, আমি আনস্মার্ট লোক, তাই স্মার্টনেস সহ্য হবে না।
খারাপ লাগে এজন্য যে বাংলাদেশে এখনো অনেকে সত্যিই মন থেকে বিশ্বাস করে যে ইংরেজি স্মার্টনেসের লক্ষণ। এদের সংখ্যা একদম নগন্য নয়। অপ্রয়োজনে ইংরেজি শব্দ বলতে পারা এবং ‘করছি’, ‘খাইছি’ বলতে পারাও বিশাল ভাবের ব্যপার।
অনেকেই (প্রায় সবাই) মনে করে সুট কোট পরা মানেই স্মার্টনেস। আমার পছন্দ শার্ট প্যান্ট আর স্যান্ডেল কিন্তু এখন নিয়মিতই কোট আর শু পড়তে হয়, শার্ট ইন করতে হয়। আমাদের মত এরকম গ্রীষ্ম প্রধান দেশে কেন সুট কোট পড়া স্মার্টনেসের লক্ষণ তা আমার মাথায় কোন দিনই ঢুকবে না।
মন দিয়ে পড়া লেখা আমাদের দেশে স্মার্টনেস এর লক্ষণ নয়। বরং তাদের আমরা আতেল বলে গালি দেই। গভীর ভাবে লেখাপড়া খুব কম লোকই করতে চায়। ফলে সহজেই মানুষকে ঠকানো যায়, হুজুগ তোলা যায়। যারা সৎ ভাবে জান প্রান দিয়ে কষ্ট করে তাদের থেকে আকর্ষণীয় ভাবে সুট কোট পড়ে ইংলিশ একসেন্টে চাপাবাজি করতে পারে তারাই সফল হয় বেশি।
ক্ষতি কিন্তু শেষ পর্যন্ত আমাদেরই। হয়তো ৫%-১০% লোক অনেক এগিয়ে যাচ্ছে কিন্তু যদি আমরা ইংরেজির বদলে বাংলা এবং সুট কোটের বদলে লেখাপড়াকে গভীরভাবে গুরুত্ব দিতাম তাহলে ৫০% লোক সফল হত। গবেষণার মুল্য আমাদের দেশে নেই। এটাও একটা বিরাট সমস্যা।
আমার মনে হয় মন দিয়ে লেখাপড়া করা এবং সততা সবচেয়ে বড় স্মার্টনেস
https://www.facebook.com/apurazib/posts/1569302829972376

আমাদের ই-কমার্স ব্লগঃ http://blog.e-cab.net/

৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩৬

সরকার কুমার বলেছেন: আপনি ঠিকই বলেছেন।আজও প্রায় সব জায়গাতেই একই চিত্র দেখা যায়।যখন অফিসে যাই সাধারণ ভাবে শার্ট প্যান্ট পড়ে,তখন বস দের বাকা চাহুনী দেখে আমি অবাক হই।একদিন তো আমাকে বলেই ফেললো,সুট কোট ছাড়া অফিসার মানায় না।প্রতিউত্তরে আমি একটু হেসেছিলাম আর মাথা নারিয়ে সম্মতি জানিয়েছিলাম।জানিনা কবে কতদিন পরে দেশাত্বতাবোধ জাগবে আমাদের মনে।সে প্রতিক্ষাতেই আছি।আপনার জন্য শুভকামনা রইলো।।।রাজিব ভাই

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২১

সুফিয়া বলেছেন: আপনার সাথে এবং রাজিবের সাথে আমি সম্পূর্ণ একমত। সত্যি কথা বলতে কি আমি যতদিন অভ্র ব্যভহার করতে শিখিনি ততদিন পর্যন্ত ফেস বুকে কিছু লিখতে গেলেই আফসোস হতো কেন বাংলায় লিখতে পারছি না। ইংরেজিতে বাংলা লেখার পক্ষপাতি আমি কখনও ছিলাম না, এখনও না। আমার মতে, আমাদের বাংলা ভাষায় এমন কোন অসম্পূর্ণতা নেই যে আমরা নিজের মনের ভাব প্রকাশ করতে পারব না। বাংলা ভাষা যথেষ্ট সমৃদ্ধ একটি ভাষা। পৃথিবীর যে কোন ভাষার সাথে প্রতিযোগীতায় টিকে থাকতে সক্ষম বাংলা ভাষা, যদি আমরা এর যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত করি। এজন্যই বলি, আসছে বছরে আমাদের অঙ্গীকার হোক সর্বত্র বাংলা ভাষার ব্যবহারে সচেষ্ট থাকব আমরা।

অনেক কথা বলে ফেললাম। ধন্যবাদ আপনাকে যথোপযুগী একটা প্রসঙ্গের অবতারণা করার জন্য।

ভালো থাকবেন। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০২

সরকার কুমার বলেছেন: আপনার লেখাটি পড়ে ভাললাগল।সত্য কথা বলতে কি,নিজের দেশপ্রেম অনেক ছোট কিছুর মাঝেও ফুটিয়ে তোলা যায়।আমি ফেইজবুক ব্যবহার করি প্রায় অনেকদিন হলো।বন্ধু তালিকা টাও তাই বেশ লম্বা।প্রায় ৫০০ হবে।এর ভেতর মাত্র ১৫ থেকে ২০ জনের নাম বাংলায় লেখা।আমার এই স্ট্যাটাচ টা পড়ার পরও তাদের নামের কোনো পরিবর্তন আসেনি।এদের বেশির ভাগই পোষ্ট করছে ইংলিশে।তাহলে বুঝুন! কি অবস্থা।অথচ বিজয় দিবস বা মাতৃভাষা দিবসের দিনে ১ দিনের জন্য এরাই দেশপ্রেম নিয়ে বিশাল বিশাল লেকচার দেয়।
ভাল থাকবেন।শুভকামনা রইলো।

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৭

কলমের কালি শেষ বলেছেন: খুব ভালো বলেছেন ।

৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০১

সরকার কুমার বলেছেন: আপনার জন্য শুভকামনা রইলো।

৪| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ২:৩২

ট্রাম্প কার্ড বলেছেন: ঠিকই তো

০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২১

সরকার কুমার বলেছেন: ধন্যবাদ আপনাকে।হ্যাপি নিউ ইয়ার ২০১৫

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.