| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যদি কখনো দুর্ভাগ্যবশত(!) প্রসিদ্ধ হয়ে যাই
অঢেল প্রাচুর্য যদি আমার অনুষঙ্গ হয়
যদি গড়ি রুপোর মহল
চন্দ্রকে যদি করি তোমার পাহারাদার
সমুদ্রের গর্জনকে তোমার হুকুমের দাসী
জোনাকিরা যদি তোমার শরীরে লেগে থেকে
তোমাকে করে আরো উজ্জ্বল-দীপ্তিময়
স্বর্গসেবিকাদের যদি অর্পণ করি
তোমাকে উপহার দেয়ার কোমল বাতাস
যখন তুমি আর তৃষ্ণিত থাকবে না!
সে দিন তোমায় আমি ছুঁতে যাবো
আমার বিছানায় রাখা নরম বালিশে
খোঁপা খোলা এলোচুল পেতে দিও
তোমার কপালে এঁকে দিবো মৃদু চুম্বন!
©somewhere in net ltd.