নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আ.স.ম সায়েম খান

আমার... *প্রিয় পোশাকঃ শার্ট-প্যান্ট,পাঞ্জাবি। *প্রিয় রংঃ কলাপাতা কালার। *প্রিয় খেলাঃ দাবা,ফুটবল,ব্যাডমিন্টন ইত্যাদি। *প্রিয় কবিঃ কাজী নজরুল, জসীম উদ্দিন,শরতচন্দ্র। *প্রিয় নাট্যকারঃ হুমায়ুন আহম্মেদ,বৃন্দাবন দাস। *প্রিয় অভিনেতাঃ চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান, মোশারফ করিম। *প্রিয় মডেলঃ সারিকা। *প্রিয় ফুলঃ গোলাপ,গাঁদা,বেলি। আমি... *সত্য, সুন্দর ও মানবতার পক্ষে আপোষহীন এক সৈনিক। *ধর্মপ্রাণ এক নির্ভীক দেশপ্রেমিক। *পছন্দ করিঃ সৃস্টিশীলতাকে। *অপছন্দ করিঃ অশ্লীলতাকে। *অবসরেঃ লেখালিখি করি। *সুযোগ পেলেঃ ভ্রমণ করি। *হতে চাইঃ অনেক বড়।

আ.স.ম সায়েম খান › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা মানে

৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:১৯

ভালবাসা মানে

কিছু আবেগমাখা মিথ্যে বাক্য,

ভালবাসার শুরুতে

কাউকে পাবার আকাঙ্খা

শেষে দুর্ভাগ্য।

ভালবাসা মানে

প্রেমিকার ছবি হৃদয়ে টাঙ্গানো,

ভালবাসা মানে

বেদনার নীল রঙে

নিজেকে রাঙ্গানো।

ভালবাসা মানে

কবিতায় লেখা যে কোন কবির

কয়েকটি লাইন,

ভালবাসা মানে

অবিশ্বাসে ভরা প্রেমের রাজ্যের

অন্ধ আইন।

ভালবাসা মানে

ব্যর্থ প্রেমের করুণ ইতিহাস,

যার নমুনা-

শরৎচন্দ্রের লেখা দেবদাস।

ভালবাসা মানে

প্রেমিকার তরে উৎসর্গ করা

প্রেমিকের জীবন,

ভালবাসা মানে

জীবনে জড়ানো হতাশার কাফন।

ভালবাসা মানে

বলবো কি আর?

ভালবাসা মানে

ব্যথার পাহাড়।

ভালবাসা মানে

শুধুই কষ্ট,

ভালবাসা মানে

জীবন নষ্ট।

ভালবাসা মানে

মিছে স্বপ্নের ঘর বাঁধা,

ভালবাসা মানে

নিজের ভূলে অবশেষে কাঁদা।

----------------------------



(২২/০১/২০০২ তারিখে রচিত। এটি আমার লেখা কবিতাগুলোর মধ্যে প্রথম সংরক্ষিত কবিতা।)



****০০০০****

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.