| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আ.স.ম সায়েম খান
আমার... *প্রিয় পোশাকঃ শার্ট-প্যান্ট,পাঞ্জাবি। *প্রিয় রংঃ কলাপাতা কালার। *প্রিয় খেলাঃ দাবা,ফুটবল,ব্যাডমিন্টন ইত্যাদি। *প্রিয় কবিঃ কাজী নজরুল, জসীম উদ্দিন,শরতচন্দ্র। *প্রিয় নাট্যকারঃ হুমায়ুন আহম্মেদ,বৃন্দাবন দাস। *প্রিয় অভিনেতাঃ চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান, মোশারফ করিম। *প্রিয় মডেলঃ সারিকা। *প্রিয় ফুলঃ গোলাপ,গাঁদা,বেলি। আমি... *সত্য, সুন্দর ও মানবতার পক্ষে আপোষহীন এক সৈনিক। *ধর্মপ্রাণ এক নির্ভীক দেশপ্রেমিক। *পছন্দ করিঃ সৃস্টিশীলতাকে। *অপছন্দ করিঃ অশ্লীলতাকে। *অবসরেঃ লেখালিখি করি। *সুযোগ পেলেঃ ভ্রমণ করি। *হতে চাইঃ অনেক বড়।
হাঁসিমুখে সবকিছু সয়
সেই তো আমার মা,
যার মত আর আপন ভবে
কেউ তো হবেনা।
ছোট্ট বেলায় সবচে যখন
ছিলাম অসহায়,
যত্ন করে রেখেছেন মা
তার আঁচল তলায়।
গায়ের চামড়ায়
তার জুতা বানালেও
ঋন হবেনা শোধ,
তার মনে যে দুঃখ দেয়
কোন সে নির্বোধ?
পায়ের নিচে বেহেস্ত যে তার
সবাই জানি তা,
সবচে বেশি মমতাময়ী
সেই তো আমার মা।
************
এটি আমার মা'কে নিয়ে লেখা প্রথম কবিতা। এবং এই কবিতাটিই আমার প্রথম পুরস্কারপ্রাপ্ত কবিতা।
©somewhere in net ltd.