নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আ.স.ম সায়েম খান

আমার... *প্রিয় পোশাকঃ শার্ট-প্যান্ট,পাঞ্জাবি। *প্রিয় রংঃ কলাপাতা কালার। *প্রিয় খেলাঃ দাবা,ফুটবল,ব্যাডমিন্টন ইত্যাদি। *প্রিয় কবিঃ কাজী নজরুল, জসীম উদ্দিন,শরতচন্দ্র। *প্রিয় নাট্যকারঃ হুমায়ুন আহম্মেদ,বৃন্দাবন দাস। *প্রিয় অভিনেতাঃ চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান, মোশারফ করিম। *প্রিয় মডেলঃ সারিকা। *প্রিয় ফুলঃ গোলাপ,গাঁদা,বেলি। আমি... *সত্য, সুন্দর ও মানবতার পক্ষে আপোষহীন এক সৈনিক। *ধর্মপ্রাণ এক নির্ভীক দেশপ্রেমিক। *পছন্দ করিঃ সৃস্টিশীলতাকে। *অপছন্দ করিঃ অশ্লীলতাকে। *অবসরেঃ লেখালিখি করি। *সুযোগ পেলেঃ ভ্রমণ করি। *হতে চাইঃ অনেক বড়।

আ.স.ম সায়েম খান › বিস্তারিত পোস্টঃ

তুমি না এলে

০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:১৯

বাংলার কত বীর মুক্তিযোদ্ধা

শহীদ হবার পর,

বাংলার কত দুঃখিনী মায়ের বুক

খালি করার পর,

বাংলার কত কৃষক,শ্রমিক,রিকশাওয়ালার

রক্ত ঝড়ার পর,

তুমি এলে স্বাধীনতা।



হে প্রিয় স্বাধীনতা

তুমি না এলে

এই বাংলায় মুক্তবাতাস

বইতোনা কোনদিন।

তুমি না এলে

এই বাংলার হাজার শহীদের রক্ত

বৃথা যেত,

তুমি না এলে

রাজাকার-আলবদররা এদেশটাকে

কুড়ে কুড়ে খেত,

তুমি না এলে

এই বাংলায় স্বাধীন পতাকা

উড়তোনা কোনদিন।

তুমি না এলে

বাংলার মানুষ প্রাণখুলে

কথা বলতে পারতোনা,

তুমি না এলে দুঃখিনী মায়ের

খোদার কাছে প্রার্থনা বৃথা যেত।



তবুও কি এদেশ স্বাধীন?

না। এখনো দেশে অরাজকতা

বোমাবাজ-গুন্ডা-মাস্তানদের ভয়ে

এখনো মানুষ শংকিত।

হে প্রিয় স্বাধীনতা

তুমি আবার কবে আসবে

এই বাংলায়...?

---------------------------

রচনাকাল: ০৭/০২/২০০৩ ইং

বর্তমান প্রেক্ষাপটের সাথে মিল থাকায় কবিতাটি প্রকাশ করা হলো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.